Google Maps সম্পূর্ণ নতুন রূপে হাজির, AI চেনাবে পথ, রাস্তাঘাট দেখা যাবে 3D-তে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 13 মার্চ 2026 13:08 IST
হাইলাইট
  • গুগল ম্যাপসের ইমার্সিভ নেভিগেশন রাস্তার আশপাশ 3D মডেলে তুলে ধরবে
  • আস্ক ম্যাপসের মাধ্যমে টেক্সট বা ভয়েসে সরাসরি ম্যাপকে প্রশ্ন করা যাবে
  • আস্ক ম্যাপস ফিচার ভারতে উপলব্ধ হওয়া শুরু করেছে

গুগল ম্যাপসে যুক্ত হল Gemini AI-চালিত Ask Maps ও Immersive Navigation ফিচার

Photo Credit: Google

Google Maps সম্পূর্ণ বদলে গেল। এখন AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সাহায্যে খুঁজে পাবেন জায়গা। বাড়ি, রাস্তাঘাট, ফ্লাইওভার, ট্রাফিক লাইট উঠে আসবে 3D মডেলে। এর ফলে সামনে কোন লেনে যেতে হবে বা কোথায় মোড় নিতে হবে, তা আগাম বোঝা যাবে। গুগল আস্ক ম্যাপস (Ask Maps) এবং ইমার্সিভ নেভিগেশন (Immersive Navigation) নামে দুই নতুন ফিচার চালু করেছে, যার মধ্যে প্রথমটি Gemini দ্বারা পরিচালিত। মার্কিন টেক জায়ান্টটি দাবি করছে, ইমার্সিভ নেভিগেশন গত এক দশকে ড্রাইভিংয়ে সবচেয়ে বড় আপগ্রেড। নতুন ফিচারগুলি ধাপে ধাপে Android ও iOS-এর Google Maps ব্যবহারকারীদের জন্য চালু হবে।

Ask Maps ফিচার কীভাবে কাজ করে?

আস্ক ম্যাপস নামটির মধ্যেই লুকিয়ে আছে এই নতুন ফিচারের কার্যকারিতা। গুগল বা অন্য কোম্পানির যে ম্যাপ আছে, তা এতদিন শুধুমাত্র রুট বলে দিত কিংবা ট্রাফিক আপডেট দিত। কিন্তু আস্ক ম্যাপসের মাধ্যমে টেক্সট বা ভয়েসের মাধ্যমে স্বাভাবিক ভাষায় যে কোনও জটিল প্রশ্ন করলে, তার উত্তর মিলবে। এটি সাধারণ লোকেশন খোঁজার বাইরে গিয়ে ব্যবহারকারীর স্থান সম্পর্কিত যে কোনও প্রশ্নের উত্তর দেবে, যেগুলো আগে একটি ম্যাপ অ্যাপের পক্ষে সম্ভব ছিল না।

ধরুন গোটা সপ্তাহ জুড়ে অফিসে কাজের ধকল সামলে শরীর ও মন দু'টোই চাঙ্গা করতে রোববার গাড়ি নিয়ে ঘুরতে বেড়িয়েছেন। অচেনা রাস্তায় কোথাও সুস্বাদু বিরিয়ানি পাওয়া যাবে, তা গুগল ম্যাপসকে প্রশ্ন করলে কাছাকাছি উপযুক্ত রেস্টুরেন্ট দেখিয়ে দেবে। আগে এই ধরনের তথ্য খুঁজে পেতে অনলাইনে অনেকটা সময় খোঁজাখুঁজির পিছনে চলে যেত। কিন্তু এখন শুধু আস্ক ম্যাপস অপশনে ট্যাপ করে প্রশ্ন করলেই তাৎক্ষণিকভাবে জবাব পাবেন।

গুগল জানিয়েছে, ম্যাপস সঠিক উত্তর দিতে AI-এর সাহায্যে 30 কোটির বেশি জায়গা ও তাদের প্ল্যাটফর্মে থাকা 50 কোটির বেশি ইউজার এবং কন্ট্রিবিউটরের কমিউনিটি থেকে পাওয়া রিভিউ ও আপডেট বিশ্লেষণ করে। এই বিশাল ডেটাবেসের সাহায্যে প্রাসঙ্গিক এবং নির্ভুল উত্তর দেওয়া সম্ভব হয়েছে। ফিচারটি বর্তমানে ভারত ও আমেরিকায় অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীদের জন্য রোল আউট হচ্ছে।

Immersive Navigation ফিচার কী?

গুগল ম্যাপসের ইভার্সিভ নেভিগেশন গন্তব্যে পৌঁছানোর অভিজ্ঞতাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। যে কারণে একে গত এক দশকে নেভিগেশনে সবচেয়ে বড় আপডেট বলে বর্ণনা করছে সংস্থা। এটি ম্যাপসের ইন্টারফেসের ভোল পাল্টে দিয়েছে৷ নতুন ডিজাইনে যে কোনও রাস্তার আশেপাশের অবস্থা অনেকটা অ্যানিমেশনের মতো 3D ভিউতে দেখা যাবে। সবকিছু বাস্তবসম্মত ত্রিমাত্রিক মডেলে উঠে আসবে।

Advertisement

ম্যাপ স্মার্টফোনে জুম করে সামনে কী আসছে, তা আগে থেকেই দেখাবে। গুগল বলছে, ভয়েস নির্দেশনা আরও স্বাভাবিক হওয়ার ফলে মনে হবে যেন পাশে মানুষ বসে পথ দেখাচ্ছে। তবে ম্যাপসের ইভার্সিভ নেভিগেশন ফিচার আপাতত শুধু আমেরিকায় উপলব্ধ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.