যে সব গ্রাহক স্মার্টফোনে ভিডিও তুলে Google Photos এ ব্যাক আপ রাখেন তাদের এই পরিবির্তনে কোন সমস্যা হবে না। স্মার্টফোনে তোলা সব ভিডিও বিনামূল্যে আনমিটেড স্টোরেজ ব্যাক আপে সেভ করা যাবে।
ছবি ও ভিডিও ব্যাক আপে বিনামূল্যে আনলিমিটেড স্টোরেজ দেয় Google Photos
2015 সালে নতুন রুপে Google Photos এ যোগ হয়েছিল আনলিমিটেড ক্লাউড ব্যাক আপ ফিচার। তবে আনলিমিটেড স্টোরেজ বিনামূল্যে দেওয়ার জন্য ছবি ও ভিডিও কোয়ালিটি কম্প্রেস করে সাইজ কমিয়ে দিত Google। প্রিমিয়াম সার্ভিসে Google Photos এ আরিজিনাল সাইজে আনলিমিটেড ছবি ও ভিডিও ব্যাক আপ নেওয়া যায়। তবে বিনামূল্যে আনলিমিটেড ক্লাউড স্টোরেজে নতুন শর্ত আরোপ করল সার্চ ইঞ্জিন জায়েন্ট। এবার থেকে Google Photos এ আনলিমিটেড স্টোরেজ পেতে নির্দিষ্ট কিছু ফর্ম্যাটের ভিডিও আপলোড করতে হবে।
সম্প্রতি Google সাপোর্ট পেজে এই খবর প্রকাশিত হয়েছে। এক বিবৃতিতে Google সাপোর্ট পেজে জানানো হয়েছে, “6 ডিসেম্বরের পরে আপলোড করা ভিডিও স্টোরেজ নেবে।” অর্থাৎ গ্রাহকদের না জানিয়েই ইতিমধ্যেই নতুন নিয়ম শুরু করে দিয়েছে Google। হাই এন্ড প্রফেশানাল ক্যামেরায় তোলা VOB অথবা RAW ফর্ম্যাট ছাড়া সব ভিডিও ফর্ম্যাট সাপোর্ট করে Google Photos।
.mpg, .mod, .mmv, .tod, .wmv, .asf, .avi, .divx, .mov, .m4v, .3gp, .3g2, .mp4, .m2t, .m2ts, .mts, and .mkv ভিডিও ফাইল ফর্ম্যাটগুলি Google Photos সাপোর্ট করে।
তবে যে সব গ্রাহক স্মার্টফোনে ভিডিও তুলে Google Photos এ ব্যাক আপ রাখেন তাদের এই পরিবির্তনে কোন সমস্যা হবে না। স্মার্টফোনে তোলা সব ভিডিও বিনামূল্যে আনমিটেড স্টোরেজ ব্যাক আপে সেভ করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale