এবার কম স্টোরেজের Android এর ব্যাবহার করুন Google Photos

সম্প্রতি Google Photos এর ওয়েবসাইটটি একটি PWA তে পরিনত হয়েছে। এই খবর লক্ষ্য করেন ইনটেল এর ডেভেলপার কেনিথ ক্রিশ্চিয়ান্সেন।

এবার কম স্টোরেজের Android এর ব্যাবহার করুন Google Photos
হাইলাইট
  • লঞ্চ হল Google Photos এর প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ (PWA)
  • অ্যানড্রয়েডের হোমস্ক্রিনে Google Photos অ্যাড করতে পারবেন গ্রাহকরা
  • ডেক্সটপেও এই ফিচার ব্যাবহার করা যাবে
বিজ্ঞাপন

লঞ্চ হল Google Photos এর প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ (PWA)। এর ফলেই অ্যানড্রয়েডের বা ডেক্সটপে হোমস্ক্রিনে অ্যাড করে,  Google Chrome ব্রাউজার থেকে Google Photos এর ওয়েবসাইটে ভিসিট করে সরাসরি Google Photos ব্যাবহার করতে পারবেন। এর আগে Google Maps Go এর PWA ভার্সান লঞ্চ করেছিল কোম্পানি। এর মাধ্যমেই ম্যাপ অ্যাপ ইন্সটল না করেই গ্রাহকরা ম্যাপ ব্যাবহার করতে পারবেন। এছাড়াও গত মাসে বাজারে আসে টুইটারের PWA অ্যাপ। আর সেই অ্যাপেই আগের থেকে বেশি অক্ষর টুইট করার অনুমতি দিয়েছিল এই মাইক্রো ব্লগিং ওয়েবসাইট।

সম্প্রতি Google Photos এর ওয়েবসাইটটি একটি PWA তে পরিনত হয়েছে। এই খবর লক্ষ্য করেন ইনটেল এর ডেভেলপার কেনিথ ক্রিশ্চিয়ান্সেন। এছাড়াও ডেক্সটপ নোটিফিকেশান অন করে রিয়েল টাইম অ্যালার্ট পেতে পারেন Google Photos থেকে। এছাড়াও এই অ্যাপ এ কমেন্ট ভিউ ও ডিলিট করার অপশান দেওয়া হয়েছে। এছাড়াও Google Assistant এর মাধ্যমে ছবিগুলিকে সুন্দর করে সাজিয়ে তোলার অপশান থাকছে এই ওয়েব অ্যাপ এ।

তবে Google Photos অ্যানড্রয়েড অ্যাপ এর সব ফিচার আসবে না PWA তে। তবে সময়ের সাথে ক্রমশ উন্নত হবে এই প্রগ্রেসিভ ওয়েব অ্যাপটি।

Chrome 67 এ ডিফল্ট এনেবেল্ড থাকবে নতুন এই ফিচার। অর্থাৎ Google Photos এর সাইটে ভিসিট করেই আপনি হোম স্ক্রিমে অ্যাড করে নিতে পারবেন এই অ্যাপ। গুগল ফটোজ অ্যাড করার জন্য ক্রোম ব্রাউজারে ডান দিকে উপরে তিনটি ডট মেনুতে ক্লিক করুন। এরপরে সিলেক্ট করুন ‘ইনসটল গুগল ফটোজ’। আর Chrome 67 ইন্সটল করার পরেও যদি আপনার ফোনে এই অপশান না আসে তবে আলাদা করে আপনার ফোনে এই ফ্ল্যাগটি এনেবেলড করতে হবে। এর জন্য Chrome এর অ্যাড্রেস বারে টাইপ করুন chrome://flags/#enable-desktop-pwas।

আপনি যদি কম স্টোরেজের অ্যানড্রয়েড ব্যাবহার করেন তবে নিজের ফোনের ক্রোম ব্রাউজার থেকে Google Photos এর ওয়েবসাইট ভিসিট করলেই আপনার হোম স্ক্রিনে এই অ্যাপ অ্যাড হয়ে যাবে।

গত ফেব্রুয়ারিতে মাইক্রোসফট এজ ব্রাউজারের মাধ্যমে মাইক্রোসফট স্টোরের অ্যাপগুলিকে PWA তে নিয়ে আসার কথা জানিয়েছিল। এরপরে এজ ব্রাউজারে এই ফিচার যোগ হয়েছিল। এবার গুগল ও মোজিলা এই ফিচারকে আরও জনপ্রিয় করে তোলার কাজ করছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  2. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  3. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  4. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  5. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
  6. Oppo দুই জনপ্রিয় ফোনের দাম এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত বাড়াল
  7. অনলাইন সেলে ভুয়ো ওয়েবসাইট ও অফারের ছড়াছড়ি, সাবধান থাকতে বলল কেন্দ্র
  8. PHP: সাইবার হামলার আশঙ্কা বিশ্বের 70 শতাংশ ওয়েবসাইটে, সতর্কতা জারি
  9. Oppo Reno 17 Pro নভেম্বরে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি থাকতে পারে
  10. 49,000 টাকার বেশি ডিসকাউন্টে কিনুন Google-এর প্রিমিয়াম ফোন, অ্যামাজনে মেগা অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »