Google অ্যাকাউন্টে এবার মুখ দেখিয়েই হবে লগ ইন, এল সেলফি ভিডিও ফিচার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 24 জুলাই 2026 10:49 IST
হাইলাইট
  • Google অ্যাকাউন্ট রিকভারি সহজ করতে সেলফি ভিডিও ফিচার চালু হয়েছে
  • ব্যবহারকারীকে মাথা ঘুরিয়ে নিজের সেলফি ভিডিও রেকর্ড করতে হবে
  • সেলফি ভিডিওটি ব্যবহারকারীর অ্যাকাউন্টে এনক্রিপ্টেড অবস্থায় স্টোর থাকবে

The selfie video will be encrypted and securely stored in the user's Google account

Photo Credit: Google

Google অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাওয়া ছোটখাট সমস্যা নয়। SMS কোড, ব্যাকআপ ডিভাইস বা রিকভারি ইমেইলের বিকল্প সবসময় কাছে নাও থাকতে পারে। ফলে দরকারের সময়ে লগ ইন করতে না পারলে ঝামেলার অন্ত থাকে না। তাই সাইন ইন ও অ্যাকাউন্ট রিকভারি সহজ করতে একটি নতুন সিকিউরিটি ফিচার চালু করেছে মার্কিন প্রযুক্তি সংস্থাটি, যার নাম সেলফি ভিডিও (Selfie Video)। গুগলের নয়া ফিচারটি পাসওয়ার্ড ছাড়াই প্রকৃত মালিকের হাতে অ্যাকাউন্টের অ্যাক্সেস ফিরিয়ে দিতে অতিরিক্ত পরিচয় যাচাই পদ্ধতি হিসেবে কাজ করবে। সবকিছু ভেরিফাই করার পর অ্যাকাউন্টে পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।

Google আনলো Selfie Video সাইন ইন ফিচার

Google একটি ব্লগ পোস্টের মাধ্যমে সেলফি ভিডিওর উপর ভিত্তি করে সাইন ইন এবং অ্যাকাউন্ট রিকভারি পদ্ধতি ঘোষণা করেছে। একটি ছোট সেলফি ভিডিও রেকর্ড করে গুগলের কাছে নিজের পরিচয় যাচাই করার সুবিধা মিলবে। এই ফিচার গুগল অ্যাকাউন্টের সেটিংসে পাওয়া যাবে। ফিচারটি চালু করতে হলে ব্যবহারকারীকে একটি ছোট সেলফি ভিডিয়ো রেকর্ড করতে হবে।

ভিডিও তোলার সময় স্ক্রিনে দেখানো নির্দেশ অনুসরণ করতে হবে। মাথা বিভিন্ন দিকে ঘোরাতে হবে, যাতে মুখের খুঁটিনাটি ক্যামেরায় ধরা পড়ে। গুগলের দাবি, সেলফি ভিডিওটি ব্যবহারকারীর সম্মতি নিয়ে তার আইডিতে এনক্রিপ্টেড অবস্থায় নিরাপদভাবে সংরক্ষণ করে রাখা হবে। ইউজার চাইলে যে কোনও সময় ভিডিও মুছে ফেলতে পারবে।

ভবিষ্যতে যদি গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে অসুবিধা হয়, তাহলে আবার একটি নতুন সেলফি ভিডিও রেকর্ড করতে হবে। নতুন ভিডিওর সঙ্গে আগে থেকে স্টোর করা ভিডিও মিলিয়ে দেখে পরিচয় যাচাই করবে গুগল। তবে ফিচারটির যদি অপব্যবহার হয়? গুগল জানাচ্ছে, তারা ভুয়ো ছবি বা ডিপফেক ভিডিও ব্যবহার করে পরিচয় জাল করার চেষ্ঠা ঠেকাতে একাধিক নিরাপত্তা স্তর রেখেছে।

ভিডিও মিলিয়ে দেখার পাশাপাশি, ব্যবহারকারীকে মুখ এবং মাথা নড়াচড়া করতে বলা হবে, যাতে নিশ্চিত করা যায় সেটি কোনও রেকর্ড করা ভিডিও নয়, লাইভ শুট করা হয়েছে। এছাড়াও, সন্দেহজনক সাইন-ইন প্রচেষ্টা শনাক্ত এবং প্রতিরোধে গুগলের প্রচলিত সিকিউরিটি সিস্টেমকে কাজে লাগানো হবে।

Advertisement

Google-এর সেলফি ভিডিও ফিচার সেটআপ করার পদ্ধতি

1. গুগল অ্যাকাউন্ট খুলে সিকিউরিটি অপশনে যান।
2. সাইন-ইন ও সিকিউরিটিতে (বা সেলফি ভিডিও অপশন থাকলে) গিয়ে সেলফি ভিডিও ট্যাপ করুন।
3. প্রম্পটে ক্যামেরা পারমিশন দিতে বললে দিন ও ফোনের ক্যামেরার দিকে তাকান।
4. মাথা বিভিন্ন দিকে ঘুরিয়ে ভিডিও রেকর্ড সম্পূর্ণ করুন।
5. গুগল ভিডিওটি এনক্রিপ্ট করে অ্যাকাউন্টে স্টোর রাখবে।

অ্যাকাউন্ট রিকভারির জন্য কীভাবে সেলফি ভিডিও ব্যবহার করবেন?

1. গুগল অ্যাকাউন্টের রিকভারি প্রসেস শুরু করে সেলফি ভিডিও অপশন নির্বাচন করুন।
2. দেখানো নির্দেশ অনুসরণ করে নিজের মুখের ভিডিও তুলুন।
3. হেড মুভমেন্ট দেখাতে বললে মাখা ঘোরাতে হবে।
4. গুগল নতুন ভিডিওর সঙ্গে আগে স্টোর করে রাখা ফাইল মিলিয়ে তুলনা করে দেখবে।
5. সবকিছু ঠিক থাকলে অ্যাকাউন্টে পুনরায় সাইন ইন করার অনুমতি দেওয়া হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  2. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  3. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  4. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  5. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  6. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  7. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  8. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  9. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  10. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.