Google ব্যবহারকারীদের চিন্তা কমিয়ে অ্যাকাউন্ট রিকভারি সহজ করতে সেলফি ভিডিও ফিচার নিয়ে এসেছে।
Photo Credit: Google
The selfie video will be encrypted and securely stored in the user's Google account
Google অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাওয়া ছোটখাট সমস্যা নয়। SMS কোড, ব্যাকআপ ডিভাইস বা রিকভারি ইমেইলের বিকল্প সবসময় কাছে নাও থাকতে পারে। ফলে দরকারের সময়ে লগ ইন করতে না পারলে ঝামেলার অন্ত থাকে না। তাই সাইন ইন ও অ্যাকাউন্ট রিকভারি সহজ করতে একটি নতুন সিকিউরিটি ফিচার চালু করেছে মার্কিন প্রযুক্তি সংস্থাটি, যার নাম সেলফি ভিডিও (Selfie Video)। গুগলের নয়া ফিচারটি পাসওয়ার্ড ছাড়াই প্রকৃত মালিকের হাতে অ্যাকাউন্টের অ্যাক্সেস ফিরিয়ে দিতে অতিরিক্ত পরিচয় যাচাই পদ্ধতি হিসেবে কাজ করবে। সবকিছু ভেরিফাই করার পর অ্যাকাউন্টে পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।
Google একটি ব্লগ পোস্টের মাধ্যমে সেলফি ভিডিওর উপর ভিত্তি করে সাইন ইন এবং অ্যাকাউন্ট রিকভারি পদ্ধতি ঘোষণা করেছে। একটি ছোট সেলফি ভিডিও রেকর্ড করে গুগলের কাছে নিজের পরিচয় যাচাই করার সুবিধা মিলবে। এই ফিচার গুগল অ্যাকাউন্টের সেটিংসে পাওয়া যাবে। ফিচারটি চালু করতে হলে ব্যবহারকারীকে একটি ছোট সেলফি ভিডিয়ো রেকর্ড করতে হবে।
ভিডিও তোলার সময় স্ক্রিনে দেখানো নির্দেশ অনুসরণ করতে হবে। মাথা বিভিন্ন দিকে ঘোরাতে হবে, যাতে মুখের খুঁটিনাটি ক্যামেরায় ধরা পড়ে। গুগলের দাবি, সেলফি ভিডিওটি ব্যবহারকারীর সম্মতি নিয়ে তার আইডিতে এনক্রিপ্টেড অবস্থায় নিরাপদভাবে সংরক্ষণ করে রাখা হবে। ইউজার চাইলে যে কোনও সময় ভিডিও মুছে ফেলতে পারবে।
ভবিষ্যতে যদি গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে অসুবিধা হয়, তাহলে আবার একটি নতুন সেলফি ভিডিও রেকর্ড করতে হবে। নতুন ভিডিওর সঙ্গে আগে থেকে স্টোর করা ভিডিও মিলিয়ে দেখে পরিচয় যাচাই করবে গুগল। তবে ফিচারটির যদি অপব্যবহার হয়? গুগল জানাচ্ছে, তারা ভুয়ো ছবি বা ডিপফেক ভিডিও ব্যবহার করে পরিচয় জাল করার চেষ্ঠা ঠেকাতে একাধিক নিরাপত্তা স্তর রেখেছে।
ভিডিও মিলিয়ে দেখার পাশাপাশি, ব্যবহারকারীকে মুখ এবং মাথা নড়াচড়া করতে বলা হবে, যাতে নিশ্চিত করা যায় সেটি কোনও রেকর্ড করা ভিডিও নয়, লাইভ শুট করা হয়েছে। এছাড়াও, সন্দেহজনক সাইন-ইন প্রচেষ্টা শনাক্ত এবং প্রতিরোধে গুগলের প্রচলিত সিকিউরিটি সিস্টেমকে কাজে লাগানো হবে।
1. গুগল অ্যাকাউন্ট খুলে সিকিউরিটি অপশনে যান।
2. সাইন-ইন ও সিকিউরিটিতে (বা সেলফি ভিডিও অপশন থাকলে) গিয়ে সেলফি ভিডিও ট্যাপ করুন।
3. প্রম্পটে ক্যামেরা পারমিশন দিতে বললে দিন ও ফোনের ক্যামেরার দিকে তাকান।
4. মাথা বিভিন্ন দিকে ঘুরিয়ে ভিডিও রেকর্ড সম্পূর্ণ করুন।
5. গুগল ভিডিওটি এনক্রিপ্ট করে অ্যাকাউন্টে স্টোর রাখবে।
1. গুগল অ্যাকাউন্টের রিকভারি প্রসেস শুরু করে সেলফি ভিডিও অপশন নির্বাচন করুন।
2. দেখানো নির্দেশ অনুসরণ করে নিজের মুখের ভিডিও তুলুন।
3. হেড মুভমেন্ট দেখাতে বললে মাখা ঘোরাতে হবে।
4. গুগল নতুন ভিডিওর সঙ্গে আগে স্টোর করে রাখা ফাইল মিলিয়ে তুলনা করে দেখবে।
5. সবকিছু ঠিক থাকলে অ্যাকাউন্টে পুনরায় সাইন ইন করার অনুমতি দেওয়া হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Lenovo ThinkBook 14x Launched in India With Intel Core Ultra Series 2 Processors: Price, Specifications