Google Tez এর নাম বদলে হবে Google Pay: অ্যাপ থেকেই লোন দেবে Google

Federal Bank, HDFC Bank, ICICI Bank, Kotak Mahindra Bank সহ একাধিক ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে Google Pay অ্যাপ থেকে লোন দেওয়ার ব্যবস্থা করবে Google। আগে থেকে অনুমোদন করা এই লোন শুধুমাত্র ব্যাঙ্কের মাধ্যমে ব্যাঙ্কের গ্রাহকদের দেওয়া হবে।

Google Tez এর নাম বদলে হবে Google Pay: অ্যাপ থেকেই লোন দেবে Google

গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চের পর থেকে Google Tez এর মাধ্যমে মোট 75 কোটি ট্রানজাকশান হয়েছে।

হাইলাইট
  • Google Tez এর নাম বদলে হল Google Pay
  • Google Pay অ্যাপ থেকে লোন দেওয়ার ব্যবস্থা করবে Google
  • জানিয়েছে এই মুহুর্তে 2.2 কোটি গ্রাহক Google Tez ব্যবহার করেন
বিজ্ঞাপন

 

Google Tez এর নাম বদলে হল Google Pay। মঙ্গলবার নতুন দিল্লিতে ভারতের জন্য বিশেষ এক ইভেন্টে এই কথা জানিয়েছে Google। দীপাবলীর আগেই ভারতে 150,000 রিটেল স্টোরে Google Pay ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে। এবার থেকে Google Ads এর টাকা Google Pay থেকে দেওয়া যাবে। কোম্পানি জানিয়েছে সারা ভারতে প্রায় 1 কোটি 20 লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ী ইতিমধ্যেই Google Tez ব্যবহার করছেন। যা নাম বদলে Google Pay হয়েছে।

Google এর তরফ থেকে সিজার সেনগুপ্ত বলেন, “আপনি এই অ্যাপ এ যা ব্যবহার করতে ভালোবাসেন সব এক থাকবে।” তিনি বলেন Google Tez এর শুধুই নাম বদলাবে। ফিচারের দিক থেকে একই থাকবে Google Pay।

এর সাথেই Federal Bank, HDFC Bank, ICICI Bank, Kotak Mahindra Bank সহ একাধিক ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে Google Pay অ্যাপ থেকে লোন দেওয়ার ব্যবস্থা করবে Google। আগে থেকে অনুমোদন করা এই লোন শুধুমাত্র ব্যাঙ্কের মাধ্যমে ব্যাঙ্কের গ্রাহকদের দেওয়া হবে। কয়েক সপ্তাহের মধ্যেই গ্রাহকরা Google Pay অ্যাপ থেকে লোন নিতে পারবেন।

এই ইভেন্টে Google জানিয়েছে এই মুহুর্তে 2.2 কোটি গ্রাহক Google Tez ব্যবহার করেন। গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চের পর থেকে Google Tez এর মাধ্যমে মোট 75 কোটি ট্রানজাকশান হয়েছে। কোম্পানির দাবি Google Tez লঞ্চের পরে BHIM UPI ট্রানজাকশানের পরিমান 14 গুন বৃদ্ধি পেয়েছে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন Google Pay পানে গ্রাহকের ফোন আই অ্যাপ পৌঁছে যাবে। এবার থেকে দোকানে কেনাকাটা করার সময় আরও সহজে Google Pay ব্যবহার করা যাবে। দোকানদান তার ট্রানজাকশান ইতিহাসের সাথেই প্রত্যেক গ্রাহকের ছবি ও কে কত টাকা দিয়েছেন তার তালিকা পেয়ে যাবেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »