ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 15 নভেম্বর 2026 10:00 IST
হাইলাইট
  • Apple TV-র জন্য ইনস্টাগ্রামের আলাদা অ্যাপ চলে এসেছে
  • বড় পর্দায় Instagram রিলস দেখার সুবিধা মিলবে
  • অ্যাপ ব্যবহারর জন্য Apple TV-তে ন্যূনতম tvOS 26 ভার্সন থাকতে হবে

You don't need an iPhone to install or run Instagram on Apple TV

Photo Credit: Unsplash/Rubaitul Azad

বড় পর্দায় রিলস দেখতে চান? এখন সেই সুবিধা নিয়ে এসেছে ইনস্টাগ্রাম (Instagram)। এবার সরাসরি টিভির স্ক্রিনে রিলস ভিডিও দেখা যাবে। ভাবছেন, ফোনের স্ক্রিন মিরর করেই তো টেলিভিশনে রিলস দেখা যেত, কিন্তু না। Apple TV-র জন্য আলাদা অ্যাপ নিয়ে এসেছে Meta। নতুন ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে টিভির পর্দায় ছোট ভিডিও, বড় ভিডিও, ও লাইভ শো দেখতে পারবেন। তবে অ্যাপটি প্রধানত কনটেন্ট উপভোগ করার জন্য বানিয়েছে ইনস্টাগ্রাম। তাই এখানে ইনস্টার মোবাইল অ্যাপে উপলব্ধ অনেক ফিচার পাওয়া যাবে না। যদিও তাতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। অ্যাপ কীভাবে ডাউনলোড এবং ব্যবহার করবেন, তার খুঁটিনাটি এই প্রতিবেদনে তুলে ধরা হল।

Apple TV-তে কীভাবে Instagram ডাউনলোড করবেন?

1. অ্যাপটি ব্যবহার করতে হলে আপনার Apple TV-তে tvOS 26 বা তার পরবর্তী সফটওয়্যার ভার্সন থাকতে হবে।
2. অ্যাপল টিভির হোম স্ক্রিন থেকে App Store খুলুন।
3. সার্চ অপশনে গিয়ে অন-স্ক্রিন কিবোর্ড বা রিমোটের মাধ্যমে Instagram লিখে সার্চ করুন।
4. সার্চ রেজাল্টে ইনস্টাগ্রাম খুঁজে নিয়ে Get অপশনে ক্লিক করুন।
5. ইনস্টল সম্পূর্ণ হওয়ার পর হোম স্ক্রিন থেকে অ্যাপ খুলুন ও সেটআপের জন্য প্রয়োজনীয় নির্দেশ অনুসরণ করুন।

Advertisement

মনে রাখবেন, ইনস্টাগ্রামের টিভি ভার্সনে মোবাইল অ্যাপের সমস্ত ফিচার্স পাওয়া যাবে না। এই অ্যাপের মাধ্যমে কোনও পোস্ট, রিলস, বা স্টোরি শেয়ার করার সুবিধা নেই। টিভি অ্যাপ থেকে কোনও ভিডিওতে কমেন্ট করাও যাবে না। মেসেজ দেখা বা পাঠানোও যাবে না৷ ইনস্টাগ্রামের টিভি অ্যাপ মূলত ভিডিও দেখার জন্য তৈরি হয়েছে।

অ্যাপল টিভির অ্যাপ স্টোরে ইনস্টাগ্রাম খুঁজে না পেলে প্রথমেই দেখতে হবে, ডিভাইস অ্যাপ ব্যবহারের উপযুক্ত কিনা। নূন্যতম Apple TV HD অথবা Apple TV 4K থাকতে হবে এবং তাতে tvOS 27 বা তার পরবর্তী ভার্সন থাকা বাধ্যতামূলক। সফটওয়্যার আপডেট দেখার জন্য সেটিংস > সিস্টেম > সফটওয়্যার আপডেট > আপডেট সফটওয়্যার অপশনে যান। ডিভাইস আপডেট হয়ে গেলে অ্যাপ স্টোর খুলে আবার সার্চ করুন।

তারপরেও Instagram খুঁজে না পেলে অ্যাপ স্টোরের রিজিয়ন বা অঞ্চল সংক্রান্ত সেটিংস পরীক্ষা করুন। স্ট্রিমিং ডিভাইসের পরিবর্তে ভুল করে স্মার্ট টিভির অ্যাপ স্টোরে সার্চ করেছেন কিনা, সেটাও একবার চেক করে নিন। এছাড়াও, ডিভাইসে পর্যাপ্ত স্টোরেজ বা অ্যাপ ইনস্টল করার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ চালু আছে কিনা, সেটাও নিশ্চিত করুন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  2. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  3. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  4. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  5. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  6. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  7. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  8. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  9. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  10. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.