ডিলিট করা সমস্ত WhatsApp মেসেজ ফোনে দেখতে পাবেন, শুধু এই পদ্ধতি জেনে রাখুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 21 জুলাই 2025 18:36 IST
হাইলাইট
  • ক্লাউড ব্যাকআপের সাহায্যে মুছে ফেলা WhatsApp চ্যাট পুনরুদ্ধার করা যায়
  • লোকাল ব্যাকআপের মাধ্যমেও ডিলিট করা চ্যাট ফেরানো যেতে পারে
  • থার্ড পার্টি অ্যাপের সাহায্যেও ডিলিট করা মেসেজ ফের পুনরুদ্ধার করতে পারেন

WhatsApp চ্যাট অটোমেটিক ব্যাকআপের সুবিধা দেয়

Photo Credit: WhatsApp

WhatsApp এখন অনলাইনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যমে পরিণত হয়েছে। প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ মেসেজ, ছবি, ও ভিডিও চালাচালি চলে এই সমাজমাধ্যম প্ল্যাটফর্মে। ঘুম থেকে উঠে ঢুলুঢুলু নয়নে গুড মর্নিং বলা হোক বা ঘুমোতে যাওয়ার আগে ক্লান্তিভরা চোখে গুড নাইট —হোয়াটসঅ্যাপ যেন আমাদের নিত্যনৈমিত্তিক জীবনের অনুভূতি ও অভিজ্ঞতার লিখিত বিবরণ। কিন্তু সমস্য তখনই আসে যখন রোজনামচা থেকে প্রিয় বা দরকারী কিছু অসাবধনাবশত মুছে যায়। WhatsApp চ্যাটে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা, হাসি, ঠাট্টা, ইয়ার্কি ছাড়াও থাকতে পারে প্রিয় মানুষটার সঙ্গে মধুর স্মৃতি, অফিসের কাজের কোনও নথি বা রেকর্ড, অথবা কোনও গুরুত্বপূর্ণ ঘটনার প্রমাণ। ভুলবশত চ্যাট মুছে যেতে পারে অথবা নতুন করে অ্যাপ ইনস্টল করলে অনেক সময় পুরনো চ্যাট ফিরে পাওয়া যায় না। তবে এখন সহজ উপায়েই ডিলিট করা চ্যাট ফিরিয়ে আনা সম্ভব। Android ও iOS উভয় প্ল্যাটফর্মেই হোয়াটসঅ্যাপ সমান জনপ্রিয়। তাই দুই রকম স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ডিলিট করা চ্যাট ফিরিয়ে আনার সহজ ব্যবস্থা রেখেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি।

ডিলিট করা WhatsApp চ্যাট ক্লাউড ব্যাকআপের সাহায্যে ফিরিয়ে আনার পদ্ধতি

আমরা প্রতিদিন যে সব মেসেজ পাঠিয়ে থাকি, তার অটোমেটিক ব্যাকআপ নিয়ে রাখে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারী অনুমতি দিলে, তাদের চ্যাট প্রতিদিন আইক্লাউড (iOS এর জন্য) এবং গুগল ড্রাইভে (Android এর জন্য) জমা হতে থাকে। যে কোনও স্মার্টফোনে এই পদ্ধতি ব্যবহার করে মুছে ফেলা চ্যাট সহজেই পুনরুদ্ধার করা যায়। প্রথমেই নিজের ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করুন। এরপর আপনাকে পুনরায় অ্যাপ ইনস্টল করতে হবে এবং আপনার ফোন নম্বর যাচাই করতে হবে।

অ্যাকাউন্ট সেটআপের সময়, আপনাকে ব্যাকআপ থেকে আপনার চ্যাটগুলি পুনরুদ্ধার করতে বলা হবে। সেখানে শুধু রিস্টোর অপশনে আঙুল চাপতে হবে। আইফোনের ক্ষেত্রেও পদ্ধতি একইরকম। এবার যদি আপনার ক্লাউড ব্যাকআপ চালু না থাকে, তাহলেও চ্যাট ফিরে পাওয়ার কাছে আরেকটি রাস্তা খোলা রয়েছে। হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আমাদের চ্যাটের একটা লোকাল ব্যাকআপ নিয়ে রাখে। সেখান থেকেও মুছে ফেলা চ্যাট ফেরানো সম্ভব।


ডিলিট করা WhatsApp চ্যাট লোকাল ব্যাকআপের সাহায্যে ফিরিয়ে আনার উপায়

প্রথমে ডিভাইসের ফাইল ম্যানেজারে গিয়ে হোয়াটসঅ্যাপ ফোল্ডার খুঁজে বের করতে হবে। এরপর 'ডাটাবেস' ফোল্ডারে যেতে হবে। সেখানে আপনি যে ব্যাকআপ ফাইলটি রিকভার করতে চান তা চিহ্নিত করতে হবে (যেমন, msgstore-YYYY-MM-DD.1.db.crypt12)।এবার ফাইলটির নাম পাল্টে 'msgstore.db.crypt12' রাখুন। এরপর আপনাকে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে পুনরায় ইনস্টল করতে হবে। সবশেষে সেটআপের সময় আপনার 'লোকাল ব্যাকআপ থেকে চ্যাট রিস্টোর' অপশন বেছে নিলেই কাজ হাসিল। তবে মনে রাখবেন, কেবলমাত্র Android ফোনেই এই সুবিধা রয়েছে।

WhatsApp চ্যাট রিকভার করার আর কী উপায় আছে

উপরের পদ্ধতিগুলো ছাড়াও, থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে মুছে ফেলা হোয়াটসঅ্যাপ চ্যাট ফেরানোর আরও ব্যবস্থা আছে। তবে এই ধরনের অ্যাপগুলি ভরসাযোগ্য অ্যাপ্লিকেশন স্টোর থেকেই নামানো উচিত৷ নাহলে ম্যালওয়্যার বা ভাইরাস ঢুকে ফোনের দফারফা করে দিতে পারে৷ তাই নির্দিষ্ট করে আমরা কোনও অ্যাপের নাম উল্লেখ করছি না৷

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
  2. Vivo V70 FE সবচেয়ে কম দামে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল, অন্ধকারে ফোন থেকে ছড়াবে আলো!
  3. Realme 16 5G ভারতে লঞ্চ হল, আয়না লাগানো ক্যামেরায় সেলফির নতুন ট্রেন্ড
  4. Artemis II Launch: 50 বছর পর চাঁদের পথে মানুষ, মহাকাশে সফলভাবে পৌঁছল স্পেসক্রাফ্ট
  5. Oppo K15 Pro ও K15 Pro+ লঞ্চ হল, ফোনের ভিতরে আস্ত ফ্যান! সাথে 100W ফাস্ট চার্জিং, 8,000mAh ব্যাটারি
  6. Lava Bold N2 Pro মাত্র 7,999 টাকায় 128GB স্টোরেজ ও 50MP AI ক্যামেরার সাথে লঞ্চ হল
  7. 6,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  8. Vivo Pad 6 Pro লঞ্চ হল আটটি স্পিকার, 4K ডিসপ্লে, ও 13,000mAh ব্যাটারির সাথে
  9. Vivo X300s বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7,100mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  10. Vivo X300 Ultra বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, DSLR যুগ কি এবার শেষ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.