Ios

Ios - ख़बरें

  • iOS 27 আপডেট প্রকাশ করল Apple, একলাফে বাড়ছে iPhone-এর স্পিড
    Apple দাবি করছে, iOS 27 আপডেট iPhone ও iPad ডিভাইসে 30 শতাংশ দ্রুত গতিতে অ্যাপ খুলবে। Photos অ্যাপে ছবি আগের তুলনায় 70 শতাংশ স্পিডে লোড হবে। সফটওয়্যারে লিকুইড গ্লাস ডিজাইনকে আরও পাঠযোগ্য করে তোলা হয়েছে। কোম্পানি সেটিংস অ্যাপে নতুন কাস্টমাইজেশন স্লাইডার যুক্ত করেছে, যার মাধ্যমে লিকুইড গ্লাসের স্বচ্চতার মাত্রা পছন্দ অনুযায়ী পরিবর্তন করা যাবে। ইতিমধ্যেই ডেভেলপার বিটা 1 আপডেট রোলআউট হয়েছে।
  • Apple-এর WWDC সম্মেলনের উদ্বোধন আজ, ChatGPT-এর মতো আসতে পারে Siri AI
    অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স 2026 ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে অ্যাপল পার্কে স্টিভ জবস থিয়েটারে অনুষ্ঠিত হবে। লাইভস্ট্রিমের মাধ্যমে সরাসরি অনুষ্ঠান দেখা যাবে। অ্যাপল টিভি অ্যাপ, অ্যাপল ডেভেলপার অ্যাপ, অ্যাপল ডেভেলপার ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সম্প্রচার হবে। কোম্পানির নতুন অপারেটিং সিস্টেম iOS 27, iPadOS 27, watchOS 27, tvOS 27, ও visionOS 27 নামে আত্মপ্রকাশ করতে পারে। এছাড়াও, AI-চালিত নতুন Siri লঞ্চ হওয়ার সম্ভাবনা।
  • Google I/O 2026: 25 বছর পর বদলে গেল গুগল সার্চ, ইন্টারনেটে তথ্য সন্ধানে নতুন মাত্রা আনছে AI
    গুগল ইন্টারনেটে চিরাচরিত তথ্য খোঁজার পদ্ধতিকে সম্পূর্ণ নতুন মাত্রা দিতে চলেছে। গুগল সার্চের 25 বছরের ইতিহাসে সবচেয়ে বড় আপগ্রেডের দাবি করা হচ্ছে। সার্চ বক্স থেকেই চ্যাটিংয়ের মতো প্রশ্নের উত্তর, বিশ্লেষণ, ও প্রয়োজন অনুযায়ী তথ্য পাওয়া যাবে। এটি কাস্টম টুল বানাতে পারবে, খবরের আপডেট মনিটর করে জানাবে, এবং আপনার হয়ে AI এজেন্টের মাধ্যমে বিভিন্ন টাস্ক সম্পন্ন করবে। সার্চ এজেন্ট ব্লগ, নিউজ সাইট, সোশ্যাল মিডিয়া, ফাইন্যান্স, শপিং, ও স্পোর্টসের মতো উৎস থেকে নতুন তথ্য খুঁজে এনে ব্যবহারকারীকে জানাতে পারবে।
  • Google I/O 2026: ইন্টারনেটের ভবিষ্যত বদলে দিল গুগল, AI নিয়ে বিরাট ঘোষণা
    Gemini 3.5 Flash কোডিং, রিজনিং, ও মাল্টিমোডাল ওয়ার্কফ্লো-এর জন্য সবচেয়ে দ্রুত ও সক্ষম AI মডেল বলে দাবি করা হচ্ছে। Gemini Omni একাধিক ইনপুট একসঙ্গে ব্যবহার করে বাস্তবসম্মত AI ভিডিও বানাতে সক্ষম। Google Spark পার্সোনাল AI এজেন্ট হিসেবে ব্যবহারকারীর হয়ে 24x7 বিভিন্ন কাজ করতে সক্ষম। এজেন্টটি গুগল ক্লাউডে ডেডিকেটেড ভার্চুয়াল মেশিনে রান করবে। এটি চালানোর জন্য ডিভাইস খোলা রাখার দরকার হবে না। এছাড়াও, Google I/O 2026-এ সংস্থা নতুন স্মার্ট গ্লাস প্রকাশ করেছে, যা Android XR OS-এর উপর ভিত্তি করে তৈরি হবে।
  • Google I/O 2026: জিমেইলে AI বিপ্লব, টাইপ করে মেইল খোঁজার দিন শেষ, এল Gmail Live ফিচার
    Google I/O 2026 কনফারেন্সে Gmail Live ফিচার প্রকাশ্যে এনেছে গুগল। এটি সরাসরি জিমেইলের সঙ্গে চ্যাট করার সুযোগ দেবে। এখন থেকে ইনবক্স সার্চ করার জন্য কীওয়ার্ড টাইপ করতে হবে না। স্বাভাবিক ভাষায় প্রশ্ন করলেই AI ইনবক্স ঘেটে প্রাসঙ্গিক তথ্য সংক্ষিপ্ত আকারে চোখের সামনে তুলে ধরবে। জিমেইল লাইভ স্বাভাবিক ভাষায় করা প্রশ্ন বুঝতে পারে এবং ফলো-আপ প্রশ্নেরও উত্তর দিতে সক্ষম।
  • Auto Eject Charger: চিন্তার দিন শেষ, ফোন সম্পুর্ণ চার্জ হলে নিজে থেকেই খুলে বেরিয়ে আসবে চার্জার
    ফোন চার্জে বসিয়ে চার্জার খুলতে ভুলে যাওয়ার সমস্যা নতুন নয়। আমরা অনেকেই রাতে ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি। আর সকালে উঠলে খেয়াল হয়, চার্জার খোলাই হয়নি। এই সমস্যার সমাধানে চীনের একটি সংস্থা বিশেষ প্রযুক্তির চার্জার তৈরি করেছে। এটি ফোনের ব্যাটারি 100 শতাংশ চার্জ হয়ে গেলে নিজেই সকেট থেকে খুলে বেরিয়ে আসে ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
  • ফোনে WhatsApp ইনস্টল না থাকলেও করা যাবে চ্যাট, নতুন ফিচার আনছে Meta
    গেস্ট চ্যাট শুরু করতে হলে হোয়াটসঅ্যাপে প্রোফাইল থাকা ব্যক্তিকে ইনভাইট আ ফ্রেন্ড সেকশন বা কনট্যাক্ট লিস্ট থেকে ইনভাইটেশন লিঙ্ক তৈরি করতে হবে। সেই লিঙ্কটি এসএমএস, ইমেইল, বা অন্য অ্যাপের মাধ্যমে শেয়ার করা যাবে। সেই লিঙ্ক অপর ব্যক্তি মোবাইল ও ডেস্কটপে খুলে কথাবার্তা চালাতে পারবে। ফিচারটির অনেক অসুবিধাও রয়েছে। দশ দিন অ্যাক্টিভিটি না থাকলে সমস্ত চ্যাট নিজে থেকেই মুছে যাবে। এছাড়াও, গ্রুপ চ্যাট, ভয়েস কল, ভিডিও কল, এবং মিডিয়া ফাইল শেয়ারিং অপশন থাকবে না।
  • WhatsApp: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ইমোজি লিখে পাঠানো যাবে স্টিকার, স্ক্রল করে খোঁজার ঝামেলা শেষ
    কিবোর্ডে শুধু ইমোজি টাইপ করলেই তার সঙ্গে মিল থাকা এক বা একাধিক স্টিকার স্বয়ংক্রিয়ভাবে সামনে নিয়ে আসবে হোয়াটসঅ্যাপ। স্টিকার পাঠানোর জন্য আর আলাদা করে স্টিকার কিবোর্ড খুলে বিভিন্ন স্টিকার প্যাকের মধ্যে স্ক্রল করতে হবে না। হোয়াটসঅ্যাপের iOS ভার্সনে ফিচারটি যুক্ত হয়েছে৷ iPhone ইউজাররা চ্যাটে ইমোজি লেখা মাত্রই প্রাসঙ্গিক স্টিকার দেখতে পাবে।
  • WhatsApp Plus: চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাস পরিষেবা, ইউজারদের জন্য বড় চমক
    WhatsApp Plus আসছে Android এবং iOS উভয়ের জন্য। যাঁরা গাঁটের কড়ি খরচ করে সাবস্ক্রিপশন কিনবেন, তাঁরা বাড়তি নতুন ফিচারের অ্যাক্সেস পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে, হোয়াটসঅ্যাপ প্লাস বাড়তি কী কী সুবিধা দেবে। Gadgets 360 বাংলার এই প্রতিবেদনে রইল তার উত্তর।
  • WhatsApp: গ্রুপে নতুন যুক্ত হয়েও দেখা যাবে পুরনো মেসেজ, বহু প্রত্যাশিত ফিচার আনল হোয়াটসঅ্যাপ
    হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন যোগ দেওয়ার পর সেখানে সদস্যদের আগের চ্যাট দেখার কোনও সুযোগ থাকে না। ফলে গ্রুপে কোনও বিষয় নিয়ে আলোচনা চললে, তার শুরুটা কোথায় বা প্রেক্ষাপট বুঝতে অসুবিধা হয়। এই সমস্যার সমাধানে একটি বহু প্রতীক্ষিত ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। গ্রুপ মেসেজ হিস্ট্রি নামে একটি বৈশিষ্ট্য নিয়ে এসেছে তারা। এটি সদস্যদের গ্রুপে নতুন যুক্ত হয়েও পুরনো চ্যাট পড়ার সুবিধা দেবে।
  • Vi সিম ব্যবহার করেন? মোবাইল ফোন চুরি হলে বা হারিয়ে গেলে পাবেন 25,000 টাকা
    ভিআই ভারতের প্রথম টেলিকম সংস্থা যারা প্রিপেইড গ্রাহকদের জন্য মোবাইল ফোন চুরি ও হারিয়ে যাওয়ার বীমা চালু করেছে। রিচার্জের দামের মধ্যে বীমার খরচ যোগ করা আছে। ফলে আলাদা করে গ্রাহকদের এক পয়সাও লাগবে না। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে দ্রুত ক্লেইম অনুমোদন ও নিষ্পত্তি করা হবে।
  • OnePlus 15 vs iPhone 17: সেরা ক্যামেরা কোন ফোনে, স্পিডে এগিয়ে কে, অ্যাপলকে টেক্কা দিতে পারল কি ওয়ানপ্লাস
    যদি আপনার কাছে ক্যামেরা, কমপ্যাক্ট ডিজাইন, প্রাইভেসি, দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট, ও iOS প্রাধান্য পায়, তাহলে iPhone 17-এর বিকল্প নেই। কিন্তু যদি আপনার Android ভাল লাগে, হাই-রিফ্রেশ রেটে গেম খেলতে চান বা শক্তিশালী ব্যাটারি চান, তাহলে OnePlus 15 উপযোগী।
  • New Aadhaar App: অবশেষে চালু নতুন আধার অ্যাপ, কার্ড জেরক্স করার দিন শেষ!
    আপনি নতুন আধার অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক তথ্য লক বা আনলক করতে পারবেন। আপনার আধার কোথায় ও কখন ব্যবহার হয়েছে, তাও দেখতে পাবেন অ্যাপে পরিবারের একাধিক সদস্যের আধার কার্ড স্টোর করা যাবে। অ্যাপের সাহায্যে ডিজিটালভাবে QR কোডের মাধ্যমে তৃতীয় পক্ষকে তথ্য দিতে পারবেন। যদি কোনও কাজে শুধু নাম এবং ছবির প্রয়োজন পড়ে, তাহলে ঠিকানা বা জন্মতারিখ লুকিয়ে রাখতে পারবেন।
  • Zoho Pay: ফোনপে, পেটিএম-কে টেক্কা দিতে আসছে স্বদেশি UPI পেমেন্ট অ্যাপ জোহো পে
    পেটিএম, গুগল পে, ফোনপে-তে যে সব সুবিধা পাওয়া যায়৷ যেমন UPI নম্বরে টাকা পাঠানো, অনলাইন রিচার্জ, সাবস্ক্রিপশনের জন্য অটো-পে — সবকিছুই উপলব্ধ হবে Zoho Pay অ্যাপে। এটি আরাত্তাই মেজেসিং প্ল্যাটফর্মে যুক্ত হলে ব্যবহারকারীরা চ্যাটের ভিতরেই টাকা পাঠাতে পারবে বা পরিচিতদের কাছে টাকা চাইতে পারবে। আলাদা কোনও অ্যাপ খোলার প্রয়োজন পড়বে না।
  • ভারতের প্রথম হাইব্রিড মোবাইল ফোন HMD Touch 4G লঞ্চ হল, দাম মাত্র 3999 টাকা
    HMD Touch 4G এক্সপ্রেস চ্যাটের মাধ্যমে অনলাইনে ভয়েস মেসেজ, ছবি, টেক্সট ও ইমোজি পাঠানোর সুবিধা দেয়। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইফোনেও (iOS) ব্যবহার করা যাবে। সেলফি এবং ভিডিও চ্যাট করার জন্য 0.3 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Ios - वीडियो

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »