iPhone ব্যবহারকারীদের জন্য খুশির খবর, আজ ফোনে আসবে নতুন iOS 26 আপডেট

iOS 26 অপারেটিং সিস্টেমের হাইলাইট লিকুইড গ্লাস ডিজাইন ল্যাঙ্গুয়েজ। এটি আইফোনে স্বচ্ছ, কাচের মতো ইন্টারফেস তৈরি করে।

iPhone ব্যবহারকারীদের জন্য খুশির খবর, আজ ফোনে আসবে নতুন iOS 26 আপডেট

Photo Credit: Apple

iOS 26 সফটওয়্যারের মূল আকর্ষণ লিকুইড গ্লাস UI

হাইলাইট
  • iOS 26 আপডেটের স্টেবেল ভার্সন আজ আইফোন ইউজারদের জন্য উপলব্ধ হবে
  • আপডেটটি ফোন, ফেসটাইম, ও মেসেজ অ্যাপে লাইভ ট্রান্সলেশন নিয়ে আসে
  • অ্যাপল লিকুইড গ্লাস নামে একটি নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজ চালু করেছে
বিজ্ঞাপন

Apple জুনে ওয়ার্ল্ড ওয়াইড ডেভলপার্স কনফারেন্সে (WWDC) নতুন iOS 26 অপারেটিং সিস্টেম ঘোষণা করেছিল। একে iOS 7 ভার্সনের পর সংস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোবাইল OS আপগ্রেড হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। বিগত ক'সপ্তাহ ধরে ডেভেলপার এবং পাবলিক বিটা আপডেট প্রকাশ করার পর, অবশেষে আজ, সেপ্টেম্বর 15, সোমবার থেকে বিশ্বজুড়ে iPhone ব্যবহারকারীদের জন্য মুক্তি পাচ্ছে অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেমের নয়া সংস্করণ। iPhone 17 সিরিজ প্রথম ফোন হবে যা আগে থেকেই iOS 26 সফটওয়্যারে চলবে। কিন্তু সেপ্টেম্বর 19-এর আগে iPhone 17 সিরিজের কোনও মডেলই বাজারে পাওয়া যাবে না। তাই পুরনো আইফোন মডেল (সমর্থিত) ব্যবহারকারীরা এখনই iOS 26 ব্যবহার করে দেখতে পারবেন।

iOS 26 আপনার আইফোনে কীভাবে ইনস্টল করবেন

iPhone SE (2022 ও তার পরবর্তী) এবং iPhone 11 থেকে শুরু করে iPhone 16 পর্যন্ত ব্যবহারকারীদের iOS 26 ইনস্টল করতে প্রথমেই আইফোনের সেটিংস খুলতে হবে। এবার জেনারেল ট্যাবে গিয়ে সফটওয়্যার আপডেট অপশন খুঁজতে হবে। কোনও আপডেট এসেছে কিনা সেটা আইফোন স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করবে। তারপর ডাউনলোড ও ইনস্টল অপশন আলতো চাপতে হবে। আমরা প্রায় শেষ ধাপে পৌঁছে গিয়েছি৷ এবার টার্মস ও কন্ডিশন বা শর্তাবলী পড়ে সম্মতি প্রদান করতে হবে। ব্যাস, এরপর iOS 26 আপনার আইফোনে ডাউনলোড এবং ইনস্টল হয়ে যাবে।

iOS 26 কোন কোন iPhone মডেলে ডাউনলোড করা যাবে

iPhone SE (2022 ও পরবর্তী মডেল)
iPhone 11, 11 Pro, 11 Pro Max
iPhone 12, 12 Mini, 12 Pro, 12 Pro Max
Phone 13, 13 Mini, 13 Pro, 13 Pro Max
iPhone 14, 14 Plus, 14 Pro, 14 Pro Max
iPhone 15, 15 Plus, 15 Pro, 15 Pro Max
iPhone 16, 16 Plus, 16 Pro, 16 Pro Max, 16e

তালিকা দেখে নিশ্চয় বুঝতে পারছেন, 2019 সাল থেকে প্রকাশিত সমস্ত আইফোনে মডেলে iOS 26 ভার্সনের স্টেবেল আপডেট দেওয়া হচ্ছে। সেপ্টেম্বর 19 থেকে বিক্রি হতে চলা iPhone 17 সিরিজiPhone Air প্রথম ফোন হবে, যেখানে এটি আগে থেকেই ইনস্টল করা থাকবে। তবে মনে রাখবেন, অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার্স কেবল iPhone 15 Pro সিরিজ, iPhone 16 সিরিজ, iPhone 17 সিরিজ, ও iPhone Air মডেলে সীমাবদ্ধ থাকবে।

iOS 26 অপারেটিং সিস্টেমের টপ ফিচার্স

আইওএস 26 অপারেটিং সিস্টেমের হাইলাইট লিকুইড গ্লাস ডিজাইন ল্যাঙ্গুয়েজ। এটি আইফোনে স্বচ্ছ, কাচের মতো ইন্টারফেস তৈরি করে। কল স্ক্রিনিং ফিচার অপরিচিত কলারের পরিচিতি বার করে ও স্ক্রিনিংয়ের জন্য লাইভ ট্রান্সক্রিপ্ট প্রদান করে। গ্রুপ মেসেজিং ফাংশন ও লাইভ ট্রান্সলেশন ফিচারও উন্নীত হয়েছে। অ্যাপল ক্যামেরা অ্যাপের ইন্টারফেস নতুনভাবে সাজিয়েছে। এখন এর লেআউট আরও সুন্দর হয়েছে। পাশাপাশি, বিভিন্ন শুটিং মোডের মধ্যে সহজে সুইচ করা যাবে, ফলে ছবি বা ভিডিও তোলার সময় মোড পরিবর্তন করতে অনেক সুবিধা হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. 24 জুন ভারতে আসছে Infinix Note 60 Pro 5G Pininfarina Edition, স্মার্টফোনে এবার সুপারকারের ছোঁয়া
  2. 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
  3. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
  4. RIL AGM 2026: ফোনে কথা শুনবে, লিখে রাখবে, আপনার হয়ে খাবার অর্ডার করবে, Jio আনল AI কল এজেন্ট
  5. Motorola Edge 70 Fusion স্মার্টফোনের 512GB ভার্সন লঞ্চ হল, কম খরচেই দ্বিগুণ স্টোরেজ
  6. 15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে
  7. OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
  8. Oppo Reno 16-এর ছোট ভাই Reno 16c আসছে ভারতে, অসাধারণ 50MP সেলফি ক্যামেরা থাকবে
  9. Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
  10. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »