নতুন আপডেটে iPhone X-এ চলবে Inbox by Gmail অ্যাপ

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 জুলাই 2018 14:50 IST
হাইলাইট
  • Inbox by Gmail অ্যাপ এর উপরে ও নীচে কালো বার সরে গিয়েছে
  • App Store এ একটি 144MB আপডেট এসেছে
  • এই আপডেটে অন্য কোন ফিচার যোগ হয়নি

iPhone X লঞ্চের আট মাস পরে সেই ফোনে Inbox by Gmail অ্যাপ সাপোর্ট শুরু হল। সম্প্রতি Inbox by Gmail অ্যাপ এর iOS ভার্সানটি আপডেট করা হয়েছে। এই আপডেটেই iPhone X এএ সাপোর্ট যোগ করা হয়েছে।

App Store এ একটি 144MB আপডেট এসেছে। Google জানিয়েছে নতুন এই আপডেটে Apple এর সবথেকে দামী ফোনে এবার থেকে Inbox by Gmail অ্যাপ কাজ করবে। বৃহষ্পতিবার ভার্জ এ এক রিপোর্টে এই খবর প্রকাশিত হয়েছে।

এই আপডেটে Inbox by Gmail অ্যাপ এর উপরে ও নীচে কালো বার সরে গিয়েছে। iPhone X একমাত্র Apple ডিভাইস যেখানে 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে রয়েছে। কোম্পানির রিলিজ নোটে জানানো হয়েছে এই আপডেটে অন্য কোন ফিচার যোগ হয়নি।

অন্যদিকে গত মাসে Inbox by Gmail এর Android ভার্সানে 'unsubscribe tips' ফিচার যোগ হয়েছে। এই ফিচারে বিভিন্ন নিউজলেটার আনসাবস্ক্রাইব করার টোটকা জানানো হবে। এর সাথেই 'Unsubscribe' বাটনে ট্যাপ করে এই কাজ করে ফেলা যাবে। জুন মাসে Android এর Gmail অ্যাপ এ কাস্টমাইজেবেল সোয়াইপ অ্যাকশান ফিচার যোগ হয়েছিল।

iOS এর Gmail অ্যাপ এ হাই প্রায়োরিটির ইমেলে স্মার্ট নোটিফিকেশান ফিচার যোগ হয়েছিল। মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে এই ফিভচারের মাধ্যমে Gmail অ্যাপ শুধুমাত্র গুরুত্বপূর্ণ অ্যাপ এর নোটিফিকেশান জানাবে।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: iOS, Gmail, Inbox By Gmail
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. itel Tough: পড়ে গেলেও ভাঙবে না, মাত্র 1,499 টাকায় হাজির আইটেলের টেকসই ফিচার ফোন
  2. লঞ্চের এক মাসের মধ্যেই 6,000 টাকার উপরে দাম কমল Google Pixel 11-এর
  3. Samsung-এর ফেস্টিভ অফারে 12.4 ইঞ্চি ডিসপ্লে ও 10,090mAh ব্যাটারির ট্যাবে বড় ডিসকাউন্ট
  4. Redmi Note 17 Pro সিরিজ ভারতে 15 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে, থাকবে 10,000mAh ব্যাটারি
  5. 8 সেপ্টেম্বরের নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন লাক্সারি Lincoln গাড়ি
  6. Vivo V80 পুজোর আগেই ভারতে আসছে, থাকবে অসাধারণ ক্যামেরা ও সিনেমাটিক ভিডিও রেকর্ডিং ফিচার
  7. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
  8. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  9. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  10. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.