iOS 27 Beta 3: Apple-এর নতুন চমক, আপনার পছন্দ করা গলা ও ভঙ্গিতে কথা বলবে Siri

iOS 27 Beta 3 আপডেট Siri-এর ভয়েসের জন্য নতুন কাস্টমাইজেশন যুক্ত করেছে।

iOS 27 Beta 3: Apple-এর নতুন চমক, আপনার পছন্দ করা গলা ও ভঙ্গিতে কথা বলবে Siri

Photo Credit: Apple

Apple allows users to select different accents for Siri's voice

হাইলাইট
  • Apple নিজের পছন্দমতো Siri AI-এর কথা বলার টোন বেছে নিতে দিচ্ছে
  • নতুন ভয়েস অপশন Siri AI অ্যাপের মধ্যেই পাওয়া যাবে
  • iOS 27 পুরোনো iPhone 11 থেকে নতুন মডেলের আইফোনে রোলআউট হবে
বিজ্ঞাপন

Apple গত জুন মাসে ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে (WWDC) নতুন Siri AI লঞ্চের ঘোষণা করেছিল। সেই সময় সংস্থা iOS 27, iPadOS 27, watchOS 27, ও macOS Golden-সহ তাদের বিভিন্ন অপারেটিং সিস্টেমের প্রথম বিটা সংস্করণ রিলিজ করে। Apple এবার তৃতীয় বিটা আপডেট রোলআউট শুরু করেছে। রিপোর্ট অনুসারে, iOS 27 Beta 3 ভার্সনে Siri-এর ভয়েসের জন্য নতুন কাস্টমাইজেশন যুক্ত হয়েছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা সিরির রেপপন্স স্পিড বা উত্তর দেওয়ার গতি ইচ্ছামতো পরিবর্তন করতে পারবে। এছাড়াও, ভয়েস অ্যাসিস্ট্যান্টটি প্রশ্নের উত্তর কীভাবে দেবে, সেটাও কিছুটা কাস্টমাইজ করার সুযোগ মিলবে।

iOS 27 Beta 3 ভার্সনে Siri-এর ভয়েস কাস্টমাইজ করা যাচ্ছে

iOS 27 ও iPadOS 27 Beta 3 সোমবার থেকে যোগ্য ও বিটা প্রোগ্রামে নিবদ্ধিত ডিভাইসগুলোর জন্য রিলিজ হওয়া শুরু করেছে। সূত্রের দাবি, এটি সিরির জন্য "পেস" এবং "এক্সপ্রেসিভিটি" নামে দুটি নতুন কাস্টমাইজেশন অপশন যোগ করেছে। ফিচারটি মাধ্যমে সিরির উত্তর দেওয়ার গতি (পেস) ও কথা বলার ভঙ্গি বা অভিব্যক্তি (এক্সপ্রেসিভিটি) পছন্দ অনুসারে পরিবর্তন করা যাবে।

Siri-এর নতুন সুবিধাটি OpenAI-এর ChatGPT-এ থাকা ভয়েস কাস্টমাইজেশন ফিচারের মতোই কাজ করে। এই নতুন ভয়েস অপশন Siri AI অ্যাপের মধ্যেই পাওয়া যাবে৷ সেখানে ব্যবহারকারীরা বিভিন্ন অ্যাকসেন্টের (উচ্চারণ) মধ্যে নিজের সুবিধামতো যে কোনও একটি বেছে নিতে পারবে। সিরি পুরুষ না নারী কন্ঠে জবাব দেবে, সেটিও নির্বাচন করা যাবে।

নয়া আপডেট Apple Intelligence আপগ্রেডের অংশ, যার ঘোষণা অ্যাপল গত মাসে তাদের বার্ষিক প্রযুক্তি সম্মেলনে করেছিল। iOS 27 Beta 3 ভার্সন ইউজার ইন্টারফেসেও পরিবর্তন এনেছে। আইফোনের স্ট্যাটাস বারে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বদল বিটা টেস্টারদের নজরে এসেছে।

নতুন আপডেট সেলুলার নেটওয়ার্ক ইন্ডিকেটর (যেমন 5G) এবং Wi-Fi আইকন এখন একসঙ্গে স্ট্যাটাস বারে দেখা যাচ্ছে। পূর্বে iOS সাধারণত দুই আইকনের মধ্যে একটিকে অগ্রাধিকার দিয়ে দেখাত। এছাড়াও, আপনি AirPods ব্যবহার করলে একটি বড় পরিবর্তন দেখতে পাবেন।

iOS 27 Beta 3 নতুন ডেডিকেটেড লিসেনিং মোড কন্ট্রোল যুক্ত করেছে, যার মাধ্যমে অ্যাডাপ্টিভ অডিওর তীব্রতা আরও সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আগে এই সেটিং চেঞ্জের জন্য একাধিক মেনুতে যেতে হত। কিন্তু নতুন আপডেটে দ্রুত ঠিক করা যাবে যে অ্যাডাপ্টিভ অডিও চালু থাকলে এয়ারপডস কতটা বাইরের শব্দ কানে ঢুকতে দেবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
  2. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  3. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  4. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
  5. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
  6. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  7. 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  8. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  9. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  10. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »