যুদ্ধবিমানে চেপে শত্রুপক্ষকে খতম করার সুযোগ, থ্রিডি মোবাইল গেম নিয়ে এল ভারতীয় বায়ুসেনা

বিজ্ঞাপন
ANI, আপডেট: 31 জুলাই 2019 18:46 IST
হাইলাইট
  • বুধবার এই গেম লঞ্চ করেছেন এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া
  • Play Store আর App Store থেকে এই গেম ডাউনলোড করা যাবে
  • 20 জুলাই এই গেমের টিজার লঞ্চ হয়েছিল

Photo Credit: YouTube/ Indian Air Force

ভারতের তরুন প্রজন্মকে বায়ুসেনা সম্পর্কে অবগত করতে নতুন মোবাইল গেম নিয়ে এল ভারতের বায়ুসেনা। বুধবার এই গেম লঞ্চ করেছেন এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া। 20 জুলাই এই গেমের টিজার লঞ্চ হয়েছিল। বুধবার থেকে Play Store আর App Store থেকে এই গেম ডাউনলোড করা যাবে।

কয়েক দিন আগে লঞ্চ হওয়া টিজারে জানা গিয়েছিল সিঙ্গেল প্লেয়ার এই গেমে ফাইটার জেট চালিয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে শত্রুপক্ষকে ধ্বংস করা যাবে।

Advertisement

“আমি একজন গর্বিত,ও ভয়হীন যোদ্ধা। যে কোন মুহুর্তে আমি দেশের সুরক্ষাকে সবথেকে উপরে রাখি।” গেমের টিজারে এই কথা জানানো হয়েছে।

“আমি শত্রুপক্ষের এলাকায় প্রবেশ করে শত্রুকে শেষ করে দিই।” গেম স্টোরিতে এই কথা জানানো হয়েছে।

এই গেমের টিজার ভিডিওতে যে অফিসারের ছবি দেখা যাচ্ছে তার দাঁড়ির কায়দা উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের দাঁড়ির কায়দার সাথে মিলে যায়। এই বছরের শুরুতেই পাকিস্তান অভিনন্দনকে বন্দী করে পরে ছেড়ে দিয়েছিল।

Advertisement

পাকিস্তান তাকে বন্দী করে রেখেছিল। পাকিস্তান সেনা তাকে বন্দী করে রাখলেও পরে ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরেছিলেন অভিনন্দন।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: IAF, Indian Air Force A Cut Above
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  2. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  3. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  4. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  5. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  6. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  7. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  8. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  9. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  10. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.