Meta লঞ্চ করল নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Instants, ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে কতটা আলাদা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 24 এপ্রিল 2026 19:54 IST
হাইলাইট
  • Instants অ্যাপে ছবি একবার দেখা যাবে ও 24 ঘন্টা পর ডিলিট হবে
  • কনটেন্ট শুধু অ্যাপের ভিতরের ক্যামেরা দিয়ে লাইভ ক্যাপচার করা যাবে
  • টেক্সট যোগ করা ছাড়া কোনও এডিটিং বা ফিল্টার করার সুযোগ মিলবে না

Instants encourages users to capture and send photos instantly, with no edits, filters, or polishing

Photo Credit: Siddhartha Samaddar/ Beebom Gadgets

Instagram একটি নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লঞ্চ করেছে। নতুন অ্যাপটির নাম Instants। এটি অনেকটা Snapchat-এর কোর ফিচারের উপর ভিত্তি করে তৈরি, যেখানে ব্যবহারকারীরদের শেয়ার করা ছবি কেবলমাত্র একবার দেখা যাবে এবং 24 ঘন্টা পর্যন্ত উপলব্ধ থাকবে। একদিন অতিক্রম করলেই পোস্ট নিজে থেকে ভ্যানিশ হয়ে যাবে। Instants অ্যাপের মুখ্য বিশেষত্ব হল, এটি সরাসরি ক্যামেরা দিয়ে খোলে। অর্থাৎ আপনি ফোনের গ্যালারি থেকে ছবি সিলেক্ট করে পাঠাতে পারবেন না। ফটো অ্যাপের ক্যামেরায় যেমন উঠবে, ঠিক তেমনভাবে শেয়ার হবে৷ কোনও ফিল্টার বা এডিটিং-এর কেরামতি ছাড়াই।

বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অত্যাধিক এডিটিং ও ফিল্টার প্রয়োগ করার ফলে ছবির আসল রূপ যেন হারিয়ে যাচ্ছে। আবার এখন AI-এর সাহায্যে কৃত্রিম ছবি বানানোর টুলস এসে বাস্তবতাকে যেন ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আসল নকলের মধ্যে তফাৎ বোঝা মুশকিল হয়ে পড়ছে। ইনস্টাগ্রামের লঞ্চ করা ইনস্ট্যান্টস অ্যাপের মূল ধারণা হল, অরিজিনাল ছবি শেয়ারিং। নিজেকে বা মুহূর্তটি যেমন আছে, ঠিক তেমনভাবে তুলে ধরা।

Advertisement

সেই কারণেই ব্যবহারকারীরা গ্যালারি থেকে ছবি আপলোড করতে পারবেন না। সব কনটেন্ট অ্যাপের ভিতরের ক্যামেরা দিয়ে লাইভ ক্যাপচার করে শেয়ার করতে হবে। ছবিতে চাইলে কিছু লেখা যোগ করা যেতে পারে। কিন্তু এর বাইরে কোনও এডিটিং, ফিল্টার বা যে কোনও ধরনের মডিফিকেশন করার সুযোগ মিলবে না।

যারা Snapchat ব্যবহার করেন, তাদের কাছে Instants অ্যাপের ডিজাইন পরিচিত বলে মনে হবে। আপনার আপলোড করা ছবি একবারই দেখা যাবে ও 24 ঘন্টা পর প্ল্যাটফর্ম থেকে ডিলিট হয়ে যাবে। ইনস্টাগ্রাম সাধারণত চাকচিক্য ও অ্যাস্থেটিকের জন্য পরিচিত। সেখানে প্রাধান্য ও আকর্ষণ পায় গ্ল্যামার। ইনস্ট্যান্টস সেই ধারণার সম্পূর্ণ বিপরীতে জীবনের ক্যাজুয়াল এবং অথেন্টিক মুহূর্তগুলো শেয়ার করার জন্য বানানো হয়েছে।

ইনস্ট্যান্টস ইউজাররা তাদের মিউচুয়াল ফলোয়ার্স ও নির্দিষ্ট বন্ধুদের সঙ্গে ছবি শেয়ার করতে পারবেন। তবে ইনস্ট্যান্টস (ছবি) শুধু তাদের কাছে পাঠানো যাবে, যারা আপনাকে ফলো ব্যাক করবে। অ্যাপে একবার কনটেন্ট আপলোড হয়ে গেলে, তা আর এডিট করা যাবে না। এই অ্যাপ Android ও iOS উভয় প্ল্যাটফর্মে আসছে। এটি বর্তমানে অ্যাপ স্টোরে থাকলেও, ডাউনলোড করা যাচ্ছে না। অনুমান, এখনও অ্যাপটিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে মেটা।

Advertisement

প্রসঙ্গত, ইনস্টাগ্রাম তাদের প্রতিদ্বন্দ্বী বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ফিচার কপি করার ইতিহাস রয়েছে। যেমন, টিকটকে জনপ্রিয় শর্ট ভিডিও ফরম্যাট এখন ইনস্টাতে রিলস নামে পরিচিত। আর ইউটিউবে শর্টস৷ আবার 2013 সালে স্ন্যাপচ্যাট Stories ফিচার চালু করেছিল, যা Meta তাদের প্ল্যাটফর্মে এনে আরও জনপ্রিয় করে তোলে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Instants App, Instagram, Meta Platforms, Snapchat
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  2. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  3. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  4. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
  5. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  6. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  7. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  8. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  9. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  10. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.