WhatsApp এখন থেকে ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখাবে৷ বিজ্ঞাপনগুলি কেবল আপডেট ট্যাবে প্রদর্শিত হবে, যেখানে কোনও ব্যক্তিগত চ্যাট থাকবে না। অ্যাপের আপডেট ট্যাবে তিনটি বড় পরিবর্তন এসেছে - চ্যানেল সাবস্ক্রিপশন, প্রমোটেড চ্যানেল এবং স্ট্যাটাস অ্যাড।
মেটা কোম্পানি হোয়াটসঅ্যাপে খুব শীঘ্রই একটি নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা করেছে। এর ফলে ব্যবহারকারীরা তাদের হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটি হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য মেটা প্ল্যাটফর্ম যেমন- ফেসবুক এবং ইনস্টাগ্রামও একইসাথে শেয়ার করতে পারবে। তবে এখনো এটি রোলআউট করা হয়নি কিন্তু খুব শীঘ্রই বিশ্বব্যাপী ব্যবহারকারীদের কাছে এটি রোলআউট করা হবে