হোয়াটসঅ্যাপের চ্যানেল সাবস্ক্রিপশন প্রিয় চ্যানেলকে সাপোর্ট করার সুযোগ দেবে। মাসিক ফি দিয়ে চ্যানেল থেকে এক্সক্লুসিভ আপডেট পেতে পারবেন ইউজাররা।
Photo Credit: WhatsApp
WhatsApp এর চ্যাটে আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশন বজায় থাকবে
WhatsApp এখন থেকে ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখাবে, এমনটাই জানিয়েছে জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। মার্ক জুকেরবার্গের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ বিগত কয়েক বছর ধরেই তাদের প্ল্যাটফর্মে বিজ্ঞাপন যুক্ত করার পরিকল্পনা করছিল। Meta সংস্থার নিয়ন্ত্রণে থাকা Facebook এবং Instagram বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে বিপুল মুনাফা কামায়। সে দিক থেকে ব্যতীক্রম ছিল হোয়াটসঅ্যাপ। বিজনেস অ্যাকাউন্ট ছাড়া সেভাবে মনিটাইজেশনের সুযোগ ছিল না মেটার কাছে। তাই এই মাস থেকে সেই ঘাটতি পূরণ করার সিদ্ধান্ত নিল তারা। বিজ্ঞাপন চালু করা ছাড়াও হোয়াটসঅ্যাপে একাধিক পরিবর্তন আনার ঘোষণা করা হয়েছে। যার মধ্যে অন্যতম চ্যানেল সাবস্ক্রিপশন, ফলে ব্যবহারকারীরা তাদের প্রিয় হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলিকে সাপোর্ট করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ একটি ব্লগ পোস্টে তাদের আপডেট ট্যাবে আসা পরিবর্তনগুলি বিস্তারিতভাবে জানিয়েছে। এটি তিনটি মূল পরিবর্তন এনেছে - চ্যানেল সাবস্ক্রিপশন, প্রমোটেড চ্যানেল এবং স্ট্যাটাসে বিজ্ঞাপন। এই সব উদ্যোগের একটাই লক্ষ্য, অ্যাডমিন, কোম্পানি এবং বিভিন্ন ব্যবসাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমৃদ্ধি পেতে সহায়তা করা।
হোয়াটসঅ্যাপ বলেছে যে চ্যানেল সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের তাদের প্রিয় চ্যানেলগুলিকে সমর্থন করার সুযোগ দেবে। তারা মাসিক ফি প্রদানের মাধ্যমে চ্যানেল থেকে এক্সক্লুসিভ আপডেট পেতে পারবেন। এটি ডিরেক্টরিতে অনুসন্ধান করার সময় নতুন চ্যানেল আবিস্কার করতেও সহায়তা করবে। নতুন আপডেটে হোয়াটসঅ্যাপ অ্যাডমিনদের তাদের চ্যানেল প্রচার করার ক্ষমতা দেওয়া হচ্ছে।
অনেকেই ইতিমধ্যেই ভাবা শুরু করেছেন যে চ্যাটের মাঝখানে বিজ্ঞাপন চলে এলে সেটা তো ভীষণ রকমের বিরক্তিকর। তাদের জন্য স্বস্তির বার্তা এটাই যে বিজ্ঞাপনগুলি কেবল আপডেট ট্যাবে প্রদর্শিত হবে, যেখানে কোনও ব্যক্তিগত চ্যাট থাকবে না। সমস্ত অ্যাড আপডেট ট্যাবের অধীনে স্ট্যাটাসে প্রদর্শিত হবে, যা ব্যবহারকারীদের নতুন ব্যবসা আবিষ্কার করতে এবং তাদের প্রচারিত পণ্য বা পরিষেবা সম্পর্কে কথাবার্তা শুরু করতে সাহায্য করবে।
প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের যাত্রা শুরু হয়েছিল 2009 সালে। আর 2014 সালে জাকারবার্গের সংস্থা মেসেজিং প্ল্যাটফর্মটিকে কিনে নেয়। তারপর থেকেই জনপ্রিয়তার শিখরে উঠতে শুরু করে এটি। হোয়াটসঅ্যাপের প্রাক্তন VP বা ভাইস প্রেসিডেন্ট ক্রিস ড্যানিয়েলস 2018 সালে বলেছিলেন যে বিজ্ঞাপন হবে "তাদের জন্য প্রাথমিক মনিটাইজেশন মোড ", যা ব্যবসাগুলিকে মানুষের কাছে পৌঁছানোর সুযোগ করে দেবে৷। প্রতিষ্ঠার 16 বছর পর সেটাই ঘটল।
এই ঘোষণার ফলে হোয়াটসঅ্যাপ তার ইনস্ট্যান্ট মেসেজিং ক্লায়েন্টে বিজ্ঞাপন আনার সম্ভাবনা সম্পর্কে বছরের পর বছর ধরে চলে আসা জল্পনার অবসান ঘটিয়েছে। কোম্পানি জানিয়েছে, স্ট্যাটাস বা চ্যানেলে বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে দেশ, শহর, ভাষা, অনুসরণ করা চ্যানেল এবং অ্যাডের সাথে ব্যবহারকারীর ইন্টারঅ্যাকশনের মতো সীমিত তথ্য ব্যবহার করা হবে। তবে মেসেজিং প্ল্যাটফর্মটি জোর দিয়ে বলছে, "তারা কখনই বিজ্ঞাপনদাতাদের কাছে আপনার ফোন নম্বর বিক্রি বা শেয়ার করবে না"। ব্যবহারকারীর ব্যক্তিগত মেসজ, কল এবং গ্রুপ বিজ্ঞাপন পার্সোনোলাইজের জন্য ব্যবহার করা হবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo V80 FE Reportedly Spotted on BIS Certification Website, India Launch Seems Imminent
Airtel’s New Recharges in India Announced: Rs. 185, Rs. 203 and Rs. 206 Voice-Only Plans Details