সব গ্রাহককে তিন মাস বিনামূল্যে এই প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করতে দেবে Jio

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 ডিসেম্বর 2018 15:51 IST
হাইলাইট
  • মার্চ মাসে Saavn কিনে নেওয়ার কথা ঘোষণা করেছিল Jio
  • App Atore থেকে বিনামূল্যে JioSaavn অ্যাপ ডাউনলোড করতে পারবেন
  • এখনও Google Play Store এ Saavn অ্যাপ আপডেট হয়নি

ইতিমধ্যেই App Store এ Saavn অ্যাপের নাম বদলে হয়েছে JioSaavn

মার্চ মাসে জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং সার্ভিস Saavn কিনে নেওয়ার কথা ঘোষণা করেছিল Jio। এবার সেই অধিগ্রহনের কাজ শেষ হল। ইতিমধ্যেই App Store এ অ্যাপের নাম বদলে হয়েছে JioSaavn। যোগ হয়েছে নতুন লোগো। Saavn কিনে নেওয়ার পরেও এখনও কোম্পানির Jio Music অ্যাপ আগের মতোই ব্যবহার করা যাচ্ছে। নাম বদলের পরে জানানো হয়েছে সব Jio গ্রাহক বিনামূল্যে Saavn Pro সার্ভিস ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন: পুরনো স্মার্টফোন কিনলে বিপুল ক্যাশব্যাক দিচ্ছে Jio

সব Jio গ্রাহকরা App Atore থেকে বিনামূল্যে JioSaavn অ্যাপ ডাউনলোড করতে পারবেন। কোম্পানির সব প্রিপেড  পোস্টপেড গ্রাহকরা বিনামূল্যে 90 দিন Saavn Pro সার্ভিস ব্যবহার করতে পারবেন।

অপডেটের পরে JioSaavn অ্যাপের ডিজাইন আগের মতোই রয়েছে। শুধু অ্যাপের নাম ও লোগো পরিবর্তন হয়েছে। আপাতত 79MB সাইজের এই অ্যাপ সব iOS ডিভাইসে ডাউনলোডশ করা যাচ্ছে।

আরও পড়ুন: বিনামূল্যে কত ডাটা দিচ্ছে Jio?

App Store এ Saavn অ্যাপ আপডেট হলেও এখনও Google Play Store এ Saavn অ্যাপ আপডেট হয়নি। তবে টুইটারে জানানো হয়েছে শিঘ্রই সব Android  ডিভাইসে নতুন আপডেটেড  JioSaavn অ্যাপ ডাউনলোড করা যাবে।

Advertisement

আরও পড়ুন: ভারতীয় রেলের সাথে যুক্ত হল Jio

সম্প্রতি একাধিক রিপোর্টে জানানো হয়েছে শিঘ্রই ভারতে সার্ভিস শুরু করতে চলেছে Spotify। বিশ্বের এক নম্বর মিউজিক স্ট্রিমিং অ্যাপ Spotify। উত্তর ও দুক্ষিণ আমেরিকা ও ইউরোপে বিপুল জনপ্রিয় এই মিউজিক স্ট্রিমিং অ্যাপ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio, Jio Music, Saavn, Spotify
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.