Facebook-এর ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক প্রোগ্রাম প্রতি মাসে 3,000 ডলার (2.80 লক্ষ) উপাজর্নের সুযোগ এনেছে
Photo Credit: Pixabay/antonbe
ফেসবুকের ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক প্রোগ্রামে কনটেন্টে ভিউ আনার নির্দিষ্ট টার্গেট থাকছে না
Facebook ধীরে ধীরে অনলাইনে যোগাযোগের মাধ্যম থেকে উপার্জন করার একটি বড় প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে। তবে ফেসবুকে আয় করতে হলে শুধু ফলোয়ার সংখ্যা যথেষ্ট নয়, বেশ কিছু নির্দিষ্ট নিয়ম এবং শর্ত পূরণ করতে হয়। উপার্জনের অঙ্ক ভিডিও দেখার সময় এবং রিচের উপর অনেকটা নির্ভর করে। কিন্তু ফেসবুকের মালিক Meta এখন "ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক" (Creator Fast Track) নামে এক নতুন প্রোগ্রাম ঘোষণা করেছে, যেখানে প্রতি মাসে 15টি রিলস পোস্ট করে 2 লক্ষ 80 হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব হবে। ঠিক শুনেছেন, নতুন প্রোগ্রামে আয় ভিউ টাইম এবং রিচের উপর নির্ভর করবে না।
মেটার নতুন উদ্যোগের লক্ষ্য ফেসবুকের বাইরে থাকা প্রতিষ্ঠিত ক্রিয়েটরদের তাদের প্ল্যাটফর্মে এনে দ্রুত অডিয়েন্স তৈরি করতে সাহায্য করা। সংস্থাটি মূলত বাড়তি সুবিধা ও টাকার অঙ্ক বাড়িয়ে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ক্রিয়েটরদের ফেসবুকে নিয়ে আসতে চাইছে। যাঁরা আসবে, তাঁরা তিন মাসের গ্যারান্টিড পেআউট পাবে। অর্থাৎ এই সময়ের মধ্যে কনটেন্টে এনগেজমেন্ট ও ভিউ আনার নির্দিষ্ট টার্গেট থাকছে না।
যাঁদের ইনস্টাগ্রাম, টিকটক, ও ইউটিউবে অন্তত 1 লক্ষ ফলোয়ার রয়েছে, তাঁরা মাসে প্রায় 1,000 ডলার (ভারতীয় মুদ্রায় 93,200 টাকা) আয় করতে পারবে। আর যাঁদের ফলোয়ার সংখ্যা 10 লক্ষের বেশি, তাঁদের জন্য প্রতি মাসে সর্বোচ্চ 3,000 ডলার (প্রায় 2.80 লক্ষ টাকা) উপার্জনের সুযোগ। 20,000 থেকে 1 লক্ষের কম ফলোয়ার থাকলে ফেসবুক 100 থেকে 450 ডলার পর্যন্ত পেআউট দেবে।
ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক প্রোগ্রামে যোগ দেওয়া কনটেন্ট নির্মাতাদের রিলসের রিচ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে মেটা। কনটেন্ট বানানোর শুরুর দিকে কম রিচ বা স্লো গ্রোথের মতো সমস্যাগুলি সংস্থা নিজে উদ্যোগে কমিয়ে আনবে। অ্যালগরিদমিক বুস্টের মাধ্যমে তাদের কনটেন্ট দ্রুত বেশি মানুষের কাছে পৌঁছে দেবে।
ক্রিয়েটরকে মাসে 15টি রিলস পোস্ট করতে হবে। সেগুলি কমপক্ষে 10টি আলাদা দিনে আপলোড করতে হবে। সব কনটেন্ট পাবলিক করে রাখতে হবে। টাকা পাওয়ার জন্য কোনও ভিউ টার্গেট থাকছে না। এখন প্রশ্ন হচ্ছে, শুধু রিলস পোস্ট করার জন্য এত টাকা, তাহলে শর্ত কী কী?
ফেসবুকের সাপোর্ট পেজ অনুসারে, ফেসবুক ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক প্রোগ্রামে আবেদনের জন্য আমেরিকা বা কানাডায় বসবাস করতে হবে। বয়স অন্তত 18 বছর হওয়া চাই। ফেসবুক অ্যাকাউন্ট কমপক্ষে 30 দিন পুরনো হতে হবে। এছাড়াও, গত 6 মাসে কোনও ফেসবুক রিলস পোস্ট করা থাকলে চলবে না।
অ্যাপ্লিকেশনের সময় ক্রিয়েটরকে ইনস্টাগ্রাম, টিকটক অথবা ইউটিউব হ্যান্ডেলের লিঙ্ক শেয়ার করতে হবে। সেখানে কমপক্ষে 20,000 ফলোয়ার, গত 60 দিনে 30,000 ভিউ, ও নিজের তৈরি করা উচ্চমানের কনটেন্ট থাকতে হবে। ফেসবুক এই সমস্ত মানদন্ডগুলির উপর ক্রিয়েটরদের যোগ্যতা যাচাই করবে। তবে প্রোগ্রামটি বর্তভানে ইনভাইট-অনলি। আগ্রহীরা ফেসবুক অ্যাপে প্রোফেশনাল ড্যাশবোর্ড থেকে ইন্টারেস্ট রেজিস্টার করতে পারবে। প্রোগ্রামটি ভবিষ্যতে ভারতে চালু হবে কিনা, তা জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale