Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 9 সেপ্টেম্বর 2026 13:40 IST
হাইলাইট
  • Meta লঞ্চ করেছে Muse পার্সোনাল AI এজেন্ট
  • এই এআই এজেন্ট Muse Spark মডেলের মাধ্যমে চলে
  • এটি ইউজারের হয়ে ইমেল পাঠানো, হোটেল বুকিং, ও অনলাইন শপিং করতে সক্ষম

Muse AI agent can send emails and book travel on your behalf

Photo Credit: Unsplash/Mariia Berezovsky

ভবিষ্যতের পৃথিবীতে প্রত্যেক মানুষের কাছে পার্সোনাল AI এজেন্ট থাকবে। মালিকের হয়ে বিভিন্ন ধরনের কাজ সামলাবে সে। এমনই ভবিষ্যদ্বাণী করছেন বিশেষজ্ঞরা। Meta এবার Muse নামে একটি ব্যক্তিগত এআই এজেন্ট লঞ্চ করে সেই ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়ার আভাস দিয়ে রাখল। এটি আপনার ডিজিটাল জীবনের নানা কাজ করতে সক্ষম। নতুন AI এজেন্টটি ব্যবহারকারীর হয়ে ইমেল পাঠানো, হোটেল বুকিং, ও অনলাইনে ফর্ম পূরণের মতো কাজ করতে পারবে। Muse AI এজেন্টকে সাধারণ চ্যাটবটের গন্ডির বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মেটার অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়াস বলে মনে করা হচ্ছে।

Muse AI এজেন্ট লঞ্চ করল Meta

অন্যান্য চ্যাটবট যেখানে মূলত ইউজারের করা প্রশ্নের উত্তর দেয়, সেখানে মেটার মিউজকে নির্দিষ্ট অ্যাপ ও পরিষেবার সঙ্গে যুক্ত করা যাবে। যার মধ্যে পেমেন্ট, ইমেল, ক্যালেন্ডার, অনলাইন শপিং, স্মার্ট হোম সিস্টেম, এবং স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা রয়েছে। মিউজ অ্যাপ বা হোয়াটসঅ্যাপে নতুন এআই এজেন্টের সঙ্গে কথা বলা যাবে।

Meta দাবি করছে, Muse AI এজেন্ট ব্যবহারের জন্য প্রযুক্তিগত দক্ষতা বা জ্ঞানেরও প্রয়োজন নেই। শুধু কী কাজ করতে হবে তা জানালেই হয়ে যাবে। তারপর এজেন্টটি নিজেই সেই কাজের পরিকল্পনা তৈরি করে প্রয়োজনীয় ধাপ সম্পন্ন করবে। দীর্ঘ সময় প্রয়োজন এমন কাজের ক্ষেত্রে ব্যবহারকারীরা অ্যাপ বন্ধ করে দিলেও মিউজ কাজ চালিয়ে যাবে।

যদি কোনও তথ্য পরিবর্তন করা বা অনুমোদনের প্রয়োজন হলে, তাহলে এটি আবার ব্যবহারকারীর কাছে ফিরে আসবে। যেমন, কোনও ইমেল পাঠানো বা অনলাইনে কিছু এনার আগে আপনার অনুমতি চাইবে। Muse AI Agent-কে শক্তি যোগাচ্ছে Muse Spark মডেল। মেটার দাবি, এটি বাস্তব জীবনে বিভিন্ন কাজ সম্পন্ন করার ক্ষেত্রে তাদের সবচেয়ে সক্ষম AI মডেল।

নতুন এই এজেন্ট ইনস্টাগ্রামে সেভ করে রাখা কোনও রান্নার রেসিপির রিলস থেকে প্রয়োজনীয় উপকরণ বার করে বাজারের তালিকা তৈরি করতে পারবে। মিউজ এআই একটি আলাদা ভার্চুয়াল মেশিনের মধ্যে কাজ করে। এটি ক্লাউডে থাকা এক ধরনের কম্পিউটিং ব্যবস্থা, যেখানে প্রত্যেক গ্রাহকের জন্য আলাদা আলাদা পরিবেশ তৈরি হয়। অন্য কোনও ইউজারের এআই এজেন্ট সেখানে প্রবেশ করতে পারবে না।

Advertisement

অন্যান্য যে সমস্ত অ্যাপ ও পরিষেবা মিউজের সঙ্গে যুক্ত থাকবে, সেগুলির লগইন সংক্রান্ত তথ্য ওই ব্যবস্থার মধ্যে সুরক্ষিত থাকে। মিউজের মেমোরি থেকে কোনও তথ্য চাইলে মুছে ফেলতেও বলা যাবে। Muse AI এজেন্ট বর্তমানে আমেরিকায় Android, iOS, ও muse.ai-এর মাধ্যমে রোলআউট চলছে। পরিমেবাটি দৈনন্দিন প্রয়োজনের বেশিরভাগ কাজের জন্য বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে আরও বেশি ফিচার চাইলে সাবস্ক্রিপশন প্ল্যান নিতে হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  2. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  3. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  4. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  5. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  8. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  9. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  10. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.