GPT-5.6: চ্যাটজিপিটি একাই করবে সব কাজ, OpenAI-এর নতুন AI মডেল অসীম ক্ষমতা নিয়ে হাজির

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 10 জুলাই 2026 14:21 IST
হাইলাইট
  • OpenAI তাদের নতুন ফ্ল্যাগশিপ AI মডেল GPT 5.6 সিরিজ লঞ্চ করেছে
  • সংস্থা ChatGPT Work নামে একটি নতুন এজেন্টিক ওয়ার্কপ্লেস নিয়ে এসেছে
  • GPT 5.6 সিরিজে Sol, Terra, ও Luna নাম তিন মডেল অর্ন্তভুক্ত আছে

OpenAI has introduced GPT-5.6 and ChatGPT Work

Photo Credit: Unsplash/ ilgmyzin

OpenAI নতুন ফ্ল্যাগশিপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চের ঘোষণা করল, যার নাম GPT 5.6। এটি বর্তমান GPT 5.5 মডেলের তুলনায় একাধিক আপগ্রেড অফার করবে। নতুন মডেলকে দিয়ে প্রশ্নের উত্তর দেওয়া ছাড়াও একাধিক কাজ করানো যাবে। GPT 5.6 সিরিজে তিনটি AI মডেল অর্ন্তভুক্ত আছে: Sol, Terra, ও Luna। OpenAI নতুন কৃত্রিম মেধার মডেলগুলির সঙ্গে ChatGPT Work নামে এক নয়া এজেন্টিক ওয়ার্কপ্লেস লঞ্চ করেছে। এটি বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা সফটওয়্যারের প্রয়োজন কমিয়ে দেবে। একটি ইন্টারফেস থেকেই কোডিং, রিসার্চ, ডকুমেন্ট তৈরি, ওয়েবসাইট ডেভেলপ, ও প্রেজেন্টেশন বানানোর সুবিধা মিলবে।

OpenAI নতুন GPT 5.6 মডেল ও ChatGPT Work আনল

চ্যাটজিপিটির নতুন AI মডেলগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী হল GPT 5.6 Sol। এটি মূলত কোডিং, জ্ঞানভিত্তিক কাজ, সাইবার সিকিউরিটি, বৈজ্ঞানিক গবেষণা, এবং জটিল যুক্তিনির্ভর কাজের জন্য তৈরি। GPT 5.6 Terra অফিসের দৈনন্দিন কাজ, ডকুমেন্ট তৈরি, কনটেন্ট লেখা, এবং সাধারণ পেশাগত কাজ সম্পন্ন করার জন্য আনা হয়েছে। এটি পারফরম্যান্স ও খরচের মধ্যে ভারসাম্য বজায় রাখবে।

Advertisement

GPT 5.6 Luna কম সময়ে ও কম খরচে AI ব্যবহারের জন্য নির্মিত। এটি তিনটি নয়া মডেলের মধ্যে সবচেয়ে দ্রুত এবং সাশ্রয়ী সংস্করণ। ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন ও বাজেট অনুসারে উপযুক্ত মডেল বেছে নিতে পারবে। অন্য দিকে, চ্যাটজিপিটিকে সম্পূর্ণ প্রোডাক্টিভিটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চ্যাটজিপিটি ওয়ার্ক লঞ্চ হয়েছে।

ChatGPT Work মূলত ChatGPT এবং Codex-কে একত্রিত করে বানানো একটি ইউনিফায়েড ইন্টারফেস। এটি ডেস্কটপ, ওয়েব, এবং মোবাইল, তিন প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে। সংস্থার দাবি, বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা অ্যাপে যেতে হবে না। একই জায়গা থেকে এআই-কে বিস্তারিত রিপোর্ট তৈরি, ডেটাবেস অ্যানালাইজ, সফটওয়্যার কোডিং, প্রেজেন্টেশন তৈরি, ওয়েব ডেভেলপমেন্ট, ও বিভিন্ন কাজ স্বয়ংক্রিয় করতে (ওয়ার্কফ্লো অটোমেশন) বলা যাবে।

চ্যাটজিপিটি ওয়ার্ক-এ ব্রাউজার অটোমেশন ফিচারও দেওয়া হয়েছে৷ OpenAI ধাপে ধাপে GPT 5.6 সিরিজ ChatGPT, Codex, ও API-তে চালু করা শুরু করেছে। ChatGPT Work ও Codex-এ ফ্রি ও Go ইউজারদের জন্য GPT 5.6 Terra ডিফল্ট মডেল হিসেবে থাকবে।

Advertisement

প্রসঙ্গত, GPT Live নামে একটি নতুন ভয়েস মডেল নিয়ে এসেছে ওপেনএআই। সংস্থা দাবি করছে, GPT Live-এর সাহায্যে চ্যাটজিপিটি মানুষের মতো শুনবে ও কথা বলবে। আপনার মনে হবে, AI-এর সঙ্গে নয়, একজন সত্যিকারের মানুষের সাথে কথোপকথন করছেন। পূর্বে ChatGPT Voice-এ আপনাকে কথা শেষ করতে হত, তারপর AI উত্তর দিত। চ্যাটজিপিটি-কে আরও মানবসুলভ করে তুলতে জিপিটি লাইভ-এ একই সময়ে কথা শোনা ও বলার ক্ষমতা যুক্ত হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , OpenAI, ChatGPT Work, Artificial Intellegence, AI
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.