GPT-5.6: চ্যাটজিপিটি একাই করবে সব কাজ, OpenAI-এর নতুন AI মডেল অসীম ক্ষমতা নিয়ে হাজির

ChatGPT Work এক ইন্টারফেসেই কোডিং, রিসার্চ, ডকুমেন্ট তৈরি, ওয়েবসাইট ডেভেলপ, ও প্রেজেন্টেশন বানানোর সুবিধা দেবে।

GPT-5.6: চ্যাটজিপিটি একাই করবে সব কাজ, OpenAI-এর নতুন AI মডেল অসীম ক্ষমতা নিয়ে হাজির

Photo Credit: Unsplash/ ilgmyzin

OpenAI has introduced GPT-5.6 and ChatGPT Work

হাইলাইট
  • OpenAI তাদের নতুন ফ্ল্যাগশিপ AI মডেল GPT 5.6 সিরিজ লঞ্চ করেছে
  • সংস্থা ChatGPT Work নামে একটি নতুন এজেন্টিক ওয়ার্কপ্লেস নিয়ে এসেছে
  • GPT 5.6 সিরিজে Sol, Terra, ও Luna নাম তিন মডেল অর্ন্তভুক্ত আছে
বিজ্ঞাপন

OpenAI নতুন ফ্ল্যাগশিপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চের ঘোষণা করল, যার নাম GPT 5.6। এটি বর্তমান GPT 5.5 মডেলের তুলনায় একাধিক আপগ্রেড অফার করবে। নতুন মডেলকে দিয়ে প্রশ্নের উত্তর দেওয়া ছাড়াও একাধিক কাজ করানো যাবে। GPT 5.6 সিরিজে তিনটি AI মডেল অর্ন্তভুক্ত আছে: Sol, Terra, ও Luna। OpenAI নতুন কৃত্রিম মেধার মডেলগুলির সঙ্গে ChatGPT Work নামে এক নয়া এজেন্টিক ওয়ার্কপ্লেস লঞ্চ করেছে। এটি বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা সফটওয়্যারের প্রয়োজন কমিয়ে দেবে। একটি ইন্টারফেস থেকেই কোডিং, রিসার্চ, ডকুমেন্ট তৈরি, ওয়েবসাইট ডেভেলপ, ও প্রেজেন্টেশন বানানোর সুবিধা মিলবে।

OpenAI নতুন GPT 5.6 মডেল ও ChatGPT Work আনল

চ্যাটজিপিটির নতুন AI মডেলগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী হল GPT 5.6 Sol। এটি মূলত কোডিং, জ্ঞানভিত্তিক কাজ, সাইবার সিকিউরিটি, বৈজ্ঞানিক গবেষণা, এবং জটিল যুক্তিনির্ভর কাজের জন্য তৈরি। GPT 5.6 Terra অফিসের দৈনন্দিন কাজ, ডকুমেন্ট তৈরি, কনটেন্ট লেখা, এবং সাধারণ পেশাগত কাজ সম্পন্ন করার জন্য আনা হয়েছে। এটি পারফরম্যান্স ও খরচের মধ্যে ভারসাম্য বজায় রাখবে।

GPT 5.6 Luna কম সময়ে ও কম খরচে AI ব্যবহারের জন্য নির্মিত। এটি তিনটি নয়া মডেলের মধ্যে সবচেয়ে দ্রুত এবং সাশ্রয়ী সংস্করণ। ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন ও বাজেট অনুসারে উপযুক্ত মডেল বেছে নিতে পারবে। অন্য দিকে, চ্যাটজিপিটিকে সম্পূর্ণ প্রোডাক্টিভিটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চ্যাটজিপিটি ওয়ার্ক লঞ্চ হয়েছে।

ChatGPT Work মূলত ChatGPT এবং Codex-কে একত্রিত করে বানানো একটি ইউনিফায়েড ইন্টারফেস। এটি ডেস্কটপ, ওয়েব, এবং মোবাইল, তিন প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে। সংস্থার দাবি, বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা অ্যাপে যেতে হবে না। একই জায়গা থেকে এআই-কে বিস্তারিত রিপোর্ট তৈরি, ডেটাবেস অ্যানালাইজ, সফটওয়্যার কোডিং, প্রেজেন্টেশন তৈরি, ওয়েব ডেভেলপমেন্ট, ও বিভিন্ন কাজ স্বয়ংক্রিয় করতে (ওয়ার্কফ্লো অটোমেশন) বলা যাবে।

চ্যাটজিপিটি ওয়ার্ক-এ ব্রাউজার অটোমেশন ফিচারও দেওয়া হয়েছে৷ OpenAI ধাপে ধাপে GPT 5.6 সিরিজ ChatGPT, Codex, ও API-তে চালু করা শুরু করেছে। ChatGPT Work ও Codex-এ ফ্রি ও Go ইউজারদের জন্য GPT 5.6 Terra ডিফল্ট মডেল হিসেবে থাকবে।

প্রসঙ্গত, GPT Live নামে একটি নতুন ভয়েস মডেল নিয়ে এসেছে ওপেনএআই। সংস্থা দাবি করছে, GPT Live-এর সাহায্যে চ্যাটজিপিটি মানুষের মতো শুনবে ও কথা বলবে। আপনার মনে হবে, AI-এর সঙ্গে নয়, একজন সত্যিকারের মানুষের সাথে কথোপকথন করছেন। পূর্বে ChatGPT Voice-এ আপনাকে কথা শেষ করতে হত, তারপর AI উত্তর দিত। চ্যাটজিপিটি-কে আরও মানবসুলভ করে তুলতে জিপিটি লাইভ-এ একই সময়ে কথা শোনা ও বলার ক্ষমতা যুক্ত হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত 5G ফোনের দাম 6,500 টাকা কমল
  2. Temple: মগজ পড়ার যন্ত্রের প্রি-বুকিং শুরু, কিনতে কত খরচ জেনে নিন
  3. AI-এর দাপটে IT সেক্টরে ছাঁটাইয়ের ঝড়, কাজ হারালেন প্রায় 2 লাখ কর্মী
  4. পরশুদিন শুরু হচ্ছে Flipkart Big Bang Diwali সেল, ফোন, টিভি, ল্যাপটপ, এসি, ফ্রিজে লোভনীয় ছাড়
  5. Jio, Airtel, ও BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান, 399 টাকা থেকে দাম শুরু
  6. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  7. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  8. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  9. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  10. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »