PUBG Mobile ভার্সান 0.9.0 তে যোগ হল নতুন এই ফিচারগুলি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 অক্টোবর 2018 17:35 IST
হাইলাইট
  • PUBG Mobile ভার্সান 0.9.0 তে যোগ হল একাধিক আকর্ষনীয় ফিচার
  • যোগ হয়েছে নতুন স্পেকটেটার মোড
  • আপডেটে যোগ হয়েছে নাইট ভিশান গগলস

PUBG Mobile ভার্সান 0.9.0 তে যোগ হল একাধিক আকর্ষনীয় ফিচার। এর মধ্যেই অন্যতম এরাঙ্গেল ম্যাপের নাইট মোড, নতুন স্পেকটেটার মোড, একাধিক হলোইন থিম, একটি ‘মুভি’ পিকচার স্টাইল, একাধিক নতুন অস্ত্র, নতুন গাড়ি। এছাড়াও যোগ হয়েছে একাধিক নতুন ফিচার।

এক বিবৃতিতে Tencent Games জানিয়েছে এবার থেকে গেম খেলার সময় হঠাৎ করে দিন অথবা রাত হয়ে যাবে। তাই নতুন আপডেটে যোগ হয়েছে নাইট ভিশান গগলস, নতুন বিল্ডিং সাছ সহ একাধিক নতুন জিনিস।

PUBG Mobile ভার্সান 0.9.0 এ যোগ হয়েছে নতুন স্পেকটেটার মোড। এর ফলে কোন খেলোয়াড় মরে যাওয়ার পরেও দর্শক হিসাবে এই গেম দেখতে পাবেন। সামনেই পশ্চিম দুনিয়ায় আসছে হলোইন উৎসব। তার ঠিক আগেই এই গেমে যোগ হয়েছে একাধিক নতুন ফিচার।

এছাড়াও নতুন এই আপডেটে ‘মুভি’ পিকচার স্টাইল যোগ হচ্ছে। এর ফলে গেম খেলার সময় বিভিন্ন সেটিংস বদল করা যাবে। এবার থেকে গেমের ভিতরে নতুন কিছু কেনার আগে তার রঙ পছন্দ করতে পারবেন গ্রাহকরা।

আগে দূর থেকে কোন প্লেয়ার দেখতে পেলে গেমে ল্যাগ আসত। সেই সমস্যার সমাধান হয়েছে PUBG Mobile ভার্সান  0.9.0 আপডেটে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: PUBG, PUBG Mobile, Tencent Games
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  2. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  3. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  4. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  5. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  6. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  7. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  8. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  9. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  10. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.