সোমবার নতুন ভিকেন্ডি ম্যাপে PUBG Mobile খেলবেন কীভাবে?

PUBG Mobile ডেভেলপার জানিয়েছে সোমবার দুপর 1 টা 30 মিনিট থেকে নতুন ভিকেন্ডি ম্যাপে খেলতে পারবেন বিটা গ্রাহকরা। শুধুমাত্র Android ও iOS বিটা গ্রাহকরা সোমবার ভিকেন্ডি ম্যাপে খেলতে পারবেন।

সোমবার নতুন ভিকেন্ডি ম্যাপে PUBG Mobile খেলবেন কীভাবে?
হাইলাইট
  • নতুন 6 কিমি x 6 কিমি ভিকেন্ডি ম্যাপে বরফের মধ্যে খেলা যাবে PUBG Mobile
  • 20 ডিসেম্বর এই আপডেট আসতে চলেছে
  • সোমবার বিটা গ্রাহকরা ভিকেন্ডি ম্যাপে PUBG Mobile খেলার সুযোগ পাবেন
বিজ্ঞাপন

সারা বিশ্বের PUBG প্রেমীরা ভিকেন্ডি ম্যাপের অপেক্ষায় রয়েছেন। নতুন 6 কিমি x 6 কিমি ভিকেন্ডি ম্যাপে বরফের মধ্যে খেলা যাবে PUBG Mobile। সম্প্রতি একাধিক রিপোর্টে জানানো হয়েছে আগামী 20 ডিসেম্বর এই আপডেট আসতে চলেছে। তবে সোমবার বিটা গ্রাহকরা ভিকেন্ডি ম্যাপে PUBG Mobile খেলার সুযোগ পাবেন।

আরও পড়ুন: নতুন ভার্সানে সামনে এল PUBG Mobile: এক নজরে সব নতুন ফিচার

শুক্রবার XDA Developers আর Beebom ওয়েবসাইটে দুটি আলাদা রিপোর্টে PUBG Mobile 0.10.0 এর প্যাচ নোট প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছে 20 ডিসেম্বর সকাল 5 টা 30 মিনিট থেকে নতুন ভিকেন্ডি ম্যাপ লাইভ হবে।

আরও পড়ুন: কবে ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি পাবে Redmi Note 6 Pro?

PUBG Mobile ডেভেলপার জানিয়েছে সোমবার দুপর 1 টা 30 মিনিট থেকে নতুন ভিকেন্ডি ম্যাপে খেলতে পারবেন বিটা গ্রাহকরা। শুধুমাত্র Android ও iOS বিটা গ্রাহকরা সোমবার ভিকেন্ডি ম্যাপে খেলতে পারবেন।

আরও পড়ুন: Poco F1 এর দাম পাকাপাকিভাবে কমালো Xiaomi

ভিকেন্ডি ম্যামের সাথেই PUBG Mobile এ বরফে চলে একাধিক গাড়ি যোগ হবে। নেছাড়াও থাকছে ক্রস সার্ভার ম্যাচমেকিং। এই ফিচার অন করলে একই টায়ারে অন্য প্ল্যাটফর্মের খেলোয়াড়দের সাথে PUBG Mobile খেলা যাবে। সাথে আরবিক ভাষা যোগ হচ্ছে এই গেমে। XDA Developers ওয়েবসাইটে প্রকাশিত PUBG Mobile 0.10.0 প্যাচ নোটের প্রাধান নজর রাখা যাক।

আরও পড়ুন: সম্পূর্ণ নতুন ডিজাইনের ডিসপ্লে সহ লঞ্চ হল Samsung Galaxy A8s

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »