নতুন ভার্সানে সামনে এল PUBG Mobile: এক নজরে সব নতুন ফিচার

বিটা ভার্সানে লঞ্চ হল PUBG Mobile 0.10.0। Android ও iOS গ্রাহকরা এই ভার্সান ডাউনলোড করতে পারবেন। বুধবার Reddit এ এই খবর জানিয়েছে Tencent। সেখানে জানানো হয়েছে নতুন ভার্সানে গেমের মধ্যে চ্যাট করা যাবে। এর ফলে দল বেঁধে PUBG খেলতে সুবিধা হবে।

নতুন ভার্সানে সামনে এল PUBG Mobile: এক নজরে সব নতুন ফিচার

Android ও iOS গ্রাহকরা PUBG Mobile 0.10.0 বিটা ভার্সান ডাউনলোড করতে পারবেন

হাইলাইট
  • বিটা ভার্সানে লঞ্চ হল PUBG Mobile 0.10.0
  • Android ও iOS গ্রাহকরা এই ভার্সান ডাউনলোড করতে পারবেন
  • দুই সপ্তাহের মধ্যে এই আপডেট সব গ্রাহকের ডিভাইসে পৌঁছে যাবে
বিজ্ঞাপন

বিটা ভার্সানে লঞ্চ হল PUBG Mobile 0.10.0। Android ও iOS  গ্রাহকরা এই ভার্সান ডাউনলোড করতে পারবেন। বুধবার Reddit এ এই খবর জানিয়েছে Tencent। সেখানে জানানো হয়েছে নতুন ভার্সানে গেমের মধ্যে চ্যাট করা যাবে। এর ফলে দল বেঁধে PUBG খেলতে সুবিধা হবে। এছাড়াও কন্ট্রোল সেটিং এ উন্নতি, নতুন MK 47 Mutan বন্দুকের মতো কয়েকটি ফিচার যোগ হয়েছে। ইতিমধ্যেই PUBG Xbox One আর PC ভার্সানে এই ফিচারগুলি উপস্থিত ছিল।

PUBG Mobile 0.10.0 আপডেট প্যাচ নোট

  • MK 47 Mutan: আগে Xbox One আর PC ভার্সানে থাকলেও এবার Android ও iOS ভার্সানে এই বন্দুক যোগ হল। একাধিক ফায়ারিং মোড সহ এই বন্দুকে একসাথে 20 টি বুলেট লোড করা যায়।
  • লেজার সাইট অ্যাটাচমেন্ট:  এই ফিচার ব্যবহার করে MK 47 Mutan বন্দুক দিয়ে আরও নিখুঁতভাবে গুলি চালানো যাবে।
  • নতুন কন্ট্রোল সেটিংস: এবার খেলোয়াররা স্ক্রিন লে আউট বদল করতে পারবেন।
  • নতুন চ্যাট অপশান: গেমের মধ্যেই টেস্কট ও ভয়েসে চ্যাট করা যাবে। ফলে দল বেঁধে খেলতে সুবিধা হবে।
  • গেমের মধ্যে আউটফিট
  • বাগ ফিক্স

এই ভার্সান কবে লঞ্চ হবে তা জানা যায়নি। তবে অতীত থেকে মনে হচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যে এই আপডেট সব গ্রাহকের ডিভাইসে পৌঁছে যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »