Apple এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনল এই মেসেজিং সার্ভিস

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 জুন 2018 18:16 IST
হাইলাইট
  • সারা বিশ্বব্যাপী টেলিগ্রামের আপডেট আটকে দিয়েছে অ্যাপেল
  • সম্প্রতি রাশিয়া নিষিদ্ধ করেছে এই মেসেজিং অ্যাপল
  • যদিও এই প্রসঙ্গে এখনো কোন মন্তব্য করেনি অ্যাপেল

Telegram অ্যাপটি আপডেট হতে বাধা দিচ্ছে অ্যাপেল। সম্প্রতি রাশিয়া নিষিদ্ধ করেছে এই মেসেজিং অ্যাপ। আর তার পর থেকেই সারা বিশ্বব্যাপী টেলিগ্রামের আপডেট আটকে দিয়েছে অ্যাপেল। বৃহষ্পতিবার এমনটাই অভিযোগ করলের টেলিগ্রামের সিইও।
 
রাশিয়ায় এই মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করার প্রতিবাদে মস্কোর সাধারন মানুষ ইতিমধ্যেই রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদ মিছিলেই রাশিয়ার সাধারন মানুষ সরকারের বিরুদ্ধে গলা মেলান। এই মাসেই শুরুতে মস্কোতে ইন্টারসেট সেন্সারশিপের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। আর টেলিগ্রাম নিষদ্ধ করার জন্যই একজোট হয়েছিলেন রাশিয়ার সাধারন মানুষ।
 
রাশিয়ার ফেডাড়াল সিকিউরিটি সার্ভিস জানিয়েছেন জঙ্গি হানার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া সবসময় খুব জরুরি। তবে টেলিগ্রাম এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিঘ্রই আদালতের দারস্থ হবে বলে জানা গিয়েছে।
 
“আমরা গ্রাহকদের মেসেজ ডিক্রিপ্ট করতে দিইনি বলে গোটা রাশিয়া জুড়ে টেলিগ্রাম নিষিদ্ধ হয়েছে। রাশিয়ার সিকিউরিটি এজেন্সির হাতে আমরা এই তথ্য তুলে দিতে অস্বীকার করেছি। আমরা মনে করি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমাদের গ্রাহকের প্রাইভেসি কখনই অন্য কারও হাতে তুলে দেব না।” নিজের অফিশিয়াল  টেলিগ্রাম চ্যানেলে এই কথা জানিয়েছেন রাশিয়ায় সোশাল মিডিয়ার জনক পাভেল  দুরভ।
টেলিগ্রামের মোট গ্রাহকের মাত্র 7% রাশিয়ায় আছেন। কিন্তু গোটা বিশ্বেই টেলিগ্রাম অ্যাপ এর আপডেট বন্ধ করে দিয়েছে  অ্যাপেল, বলে জানিয়েছেন দুরভ।
 
“এর ফলেই আমরা 25 মে এর মধ্যে ইউরোপের ডাটা প্রটেকশান ল এর রেগুলেশান মেনে সিকিউরিটি আপডেট করতে পারিনি। এইন পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য আমরা ব্যাবস্থা নিয়েছি।” বলে জানিয়েছেন তিনি।
 
যদিও এই প্রসঙ্গে এখনো কোন মন্তব্য করেনি অ্যাপেল। প্রসঙ্গত সম্রতি রাশিয়াতে ব্যান হয়েছে সোশাল মেসেজিং অ্যাপ টেলিগ্রাম।  এই অ্যাপ ডিক্রিপ্ট করে গ্রাহকদের মেসেজ পড়তে না পেরেই এই অ্যাপ কে নিষিদ্ধ ঘোষনা করেছে রাশিয়ার সিকিউরিটি এজেন্সি। এর সাথেই তারা রাশিয়ায় অ্যাপেল কে টেলিগ্রামে নোটিফিকেশান না পাঠানোর নির্দেশ দিয়েছিল। এছাড়াও রাশিয়ায় অ্যাপ স্টোর থেকে এই অ্যাপ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল সেই দেশের সরকার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, Telegram, Pavel Durov
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  2. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  3. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  4. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  5. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  6. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  7. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  8. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  9. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  10. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.