যাত্রীকে খুন করে গ্রেপ্তার হলেন Uber চালক

নিজের গাড়ির যাত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠল এক Uber ড্রাইভারের বিরুদ্ধে। আমেরিকার ডেনভার শহরে এই ঘটনা ঘটেছে।

যাত্রীকে খুন করে গ্রেপ্তার হলেন Uber চালক

আমেরিকার ডেনভার শহরে এই ঘটনা ঘটেছে। চালকের নাম মাইকেল হ্যানকক, বয়স 29 বছর।

বিজ্ঞাপন

নিজের গাড়ির যাত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠল এক Uber ড্রাইভারের বিরুদ্ধে। আমেরিকার ডেনভার শহরে এই ঘটনা ঘটেছে। ডেনভার পুলিশ এই চালকের বিরুদ্ধে সরাসরি খুনের মামলা দায়ের করেছে বলে জানানো হয়েছে। মৃত ব্যাক্তির নাম হিউন কিম, বয়স 45। ডেনভারের স্থানীয় সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। ভোর 3টেয় এই ঘটাওনা ঘটার সাথেসাথেই এক প্রত্যক্ষদর্শী পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে “এক উবের ড্রাইভার ... বলেন যাত্রী তাকে আক্রমন করার চেষ্টা করার সাথে সাথেই তিনি তাকে গুলি করেন।”

পুলিশ আহত যাত্রীকে বাঁচানোর চেষ্টা করলেও তা সফল হয়নি। রক্তাক্ত অবস্থা এই যাত্রীর দেহ সেডান গাড়ির ফ্রন্ট সিটে হাইওয়ে র‍্যাম্পে পড়ে ছিল। গাড়ির চালককে গ্রাপ্তার করেছে পুলিশ। চালকের নাম মাইকেল হ্যানকক, বয়স 29 বছর। তার কোমরে একটি সেমি অটমেটিক রভালভার পাওয়া গিয়েছে।

প্রথমে শ্বাসকষ্ট শুরু হলে হ্যানকককে হাসপাতালে পাঠায় পুলিশ। পরে চিকিৎসার পরে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আদালতে জানানো হয়েছে যাত্রীর সিটের পাশে একাধিক বুলেটের চিহ্ন দেখা গিয়েছে। এছারাও সেখান থেকে উদ্ধার হয়েছে দশটি কার্তুজ।

গত ডিসেম্বরে লেবাননে এক উবের ড্রাইভারকে গ্রাপ্তার করেছিল পুলিশ। ব্রিটিশ দূতাবাসের কর্মী রেবেকা ডাইকস কে ধর্ষণ ও হত্যার অভিযোগে তাকে গ্রাপ্তার করা হয়েছিল।
দুই বছর আগে আমেরিকার মিচিগানে এক উবের ড্রাইভারের বিরুদ্ধেও খুনের অভিযোগ উঠেছিল। জেসন ড্যাল্টন নামের 45 বছর বয়সী ঐ ড্রাইভার জানিয়েছিলেন উবের স্মার্টফোন অ্যাপ তাকে কোথায় গিয়ে খুন করতে হবে সেই কথা জানিয়েছিল। তবে উবের জানিয়েছিল তাদের সিস্টেম সম্পূর্ণ সেফ। এর সাথেই এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছিল উবের।






 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »