ভারত সহ পাঁচটি দেশে এয়ার ট্যাক্সি পরিষেবা শুরু করবে Uber

Uber জানিয়েছে শুরুতে পাঁচটি দেশে আকাশে ট্যাক্সি ওড়ানো প্রজেক্ট শুরু হবে। এই পাঁচটি দেশ হল জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ফ্রান্স ও ভারত। বৃহষ্পতিবার টোকিওতে এক ইভেন্টে এই কথা জানিয়েছে Uber।

ভারত সহ পাঁচটি দেশে এয়ার ট্যাক্সি পরিষেবা শুরু করবে Uber

Uber জানিয়েছে শুরুতে পাঁচটি দেশে আকাশে ট্যাক্সি ওড়ানো প্রজেক্ট শুরু হবে।

হাইলাইট
  • শিঘ্রই ভারতের আকাশে ট্যাক্সি নিয়ে আসতে চলেছে Uber
  • পাঁচটি দেশে এয়ার ট্যাক্সি লঞ্চ করবে কোম্পানি
  • এই পাঁচটি দেশ হল জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ফ্রান্স ও ভারত
বিজ্ঞাপন

সিটবেল্ট বেঁধে বসে আকাশে উড়ে ট্যাক্সি চড়ার প্রস্তুতি শুরু করে দিন। শিঘ্রই ভারতের আকাশে ট্যাক্সি নিয়ে আসতে চলেছে Uber। বৃহষ্পতিবার Uber জানিয়েছে আপাতত পাঁচটি দেশে এয়ার ট্যাক্সি লঞ্চ করবে কোম্পানি। এই পাঁচটি দেশের মধ্যেই অন্যতম ভারত। আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের শহরের আকাশে ট্যাক্সি ওড়াবে Uber।

Uber জানিয়েছে শুরুতে পাঁচটি দেশে আকাশে ট্যাক্সি ওড়ানো প্রজেক্ট শুরু হবে। এই পাঁচটি দেশ হল জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ফ্রান্স ও ভারত। বৃহষ্পতিবার টোকিওতে এক ইভেন্টে এই কথা জানিয়েছে Uber।

শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস ও লস এঞ্জালেসের সাথেই এই পাঁচটি দেশের মধ্যে থেকে বেছে নেওয়া একটি শহরে এই পরিষেবা শুরু হবে।

 

“ভারতের মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু বিশ্বের সবথেকে ঘনবসতিপূর্ণ শহরগুলির অন্যতম। এই শহরগুলিতে কয়েক কিইলোমিটার রাস্তা যেতে কয়েক ঘন্টা সময় লেগে যায়। Uber Air এর মাধ্যমে এই সব শহরের যাত্রা সময় বিপুলভাবে কমিয়ে নিয়ে আসা সম্ভব।” এক বিবৃতিতে জানিয়েছে Uber।

আগামী পাঁচ বছরের মধ্যেই এই সব শহরের গ্রাহকরা একটি বোতামে চাপ দিয়ে নিজের উড়ান বুক করতে পারবেন।

ইতিমধ্যেই ডালাস ও লস অ্যাঞ্জেলাসে এই পরিষেবা শুরু করার কথা জানিয়েছে Uber। মে মাসে এক ইভেন্টে এই কথা জানিয়েছিল কোম্পানিটি।। এবার এই পাঁচটি দেশের মধ্যে থেকে পছন্দ করা একটি শহরে আকাশে ট্যাক্সি পরিষেবা শুরু করবে Uber।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  2. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  3. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  4. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  5. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  6. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  7. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  8. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  9. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  10. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »