ভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘটে Ola, Uber ড্রাইভাররা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 অক্টোবর 2018 10:47 IST
হাইলাইট
  • মুম্বাই ও দিল্লির Ola ও Uber ড্রাইভাররা সোমবার থেকে ধর্মঘট শুরু করলেন
  • ভাড়া বৃদ্ধির দাবিতে শুরু হয়েছে ধর্মঘট
  • 2018 সালে ভারতে তেলের দাম বেড়েছে প্রায় 20 শতাংশ

ভাড়া বৃদ্ধির দাবিতে দেশের দুই বৃহত্তম শহর মুম্বাই ও দিল্লির Ola ও Uber ড্রাইভাররা সোমবার থেকে ধর্মঘট শুরু করলেন। তেলের দাম ক্রমাগত বেড়ে চলার কারনেই পকেটে টান পড়তে শুরু করেছে। আর তাই এই ধর্মঘট শুরু হয়েছে।

2018 সালে ভারতে তেলের দাম বেড়েছে প্রায় 20 শতাংশ। কিন্তু এই সময়ে Ola ও Uber এর ভাড়া বাড়েনি। এর ফলেই ঘন্টার পর ঘন্টা ট্যাক্সি চালিয়েও লাভের মুখ দেখতে পাচ্ছেন না ড্রাইভাররা।

“ড্রাইভারদের সমস্যা কোম্পানি বুঝতে পারে না। যখন ভাড়া বাড়ানোর দরকার তখন ভাড়া কমিয়ে যাচ্ছে কোম্পানিগুলি।”বলে জানিয়েছেন মুম্বাই ট্যাক্সি ড্রাইভার ইউনিয়ানের সভাপতি সুনীল বরকার।
সুনীল বলেন কিছু ড্রাইভার ভাড়া না বাড়ানো পর্যন্ত আর গাড়ি চালাবেন না বলে ঠিক করেছেন। তবে শহরে মোট কত ড্রাইভার এই ধর্মঘটে যোগ দিয়েছেন সেই বিষয়ে নিশ্চিত নন বরকার।

এক বিবৃতিতে Uber জানিয়েছে, “অল্প কিছু মানুষের জন্য আমাদের গ্রাহকদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই জন্য আমরা দুঃখিত। ড্রাইভারদের নিয়মিত রোজগারের কথা মাথায় রাখে কোম্পানি।”

যদিও এই বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি Ola। তবে দিল্লি ও মুম্বাই গ্রাহকরা জানিয়েছেন Ola, Uber বুক করলে ট্যাক্সির জন্য আগের থেকে অনেক বেশি সময় অপেক্ষা করে থাকতে হচ্ছে।

Advertisement

মুম্বাইয়ে Uber অফিসের সামনে কিছু ড্রাইভারকে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করতে দেখা গিয়েছে। এই প্রতিবাদে ‘Ola' কে ‘চোর' বলেছে ড্রাইভাররা। এমনকি Ola প্রতিষ্ঠাতা ভাবিশ আগ্রবালের ছবিতে জুতো মারতে দেখা গিয়েছে ড্রাইভারদের।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Ola, Uber
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.