WhatsApp আনছে দুর্দান্ত ফিচার, ভিড়েও শোনা যাবে পরিষ্কার কথা, হেডফোন লাগবে না

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 18 মার্চ 2026 19:18 IST
হাইলাইট
  • WhatsApp নয়েস ক্যান্সেলেশন ফিচারের উপর কাজ করছে
  • এটি অডিও ও ভিডিও উভয় ধরনের কলে আশেপাশের শব্দ কমাবে
  • নয়েজ ক্যান্সেলিং ফিচার যে কোনও সময় চালু ও বন্ধ করা যাবে

WhatsApp ভয়েস ও ভিডিও কলে নয়েজ ক্যান্সেলেশন ফিচার আনছে

Photo Credit: Pixabay/HeikoAL

যাঁরা WhatsApp থেকে নিয়মিত অডিও ও ভিডিও কল করেন, তাঁদের জন্য খুশির খবর। রাস্তায় বা ভিড়ের মধ্যে থাকার সময় ফোনে কথা বলা যে কতটা অসুবিধার, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কাছে হেডফোন থাকলে আলাদা কথা। কিন্তু অনেক সময় আশেপাশের অপ্রয়োজনীয় শব্দ এতটাই বেশি থাকে যে ফোনের ওপাশে থাকা মানুষটার কথা স্পষ্ট বোঝা যায় না। সেই সমস্যা দূর করতে এবার নয়েজ ক্যান্সেলেশন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এটি ভয়েস এবং ভিডিও করার সময় স্বয়ংক্রিয়ভাবে আশেপাশের কোলাহল ও অবাঞ্ছিত আওয়াজ কমিয়ে দেবে। ফলে জরুরি কথা বলতে এবং শুনতে আর কোনও বাধা থাকবে না।

WhatsApp কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন ফিচার

হেডফোনের সৌজন্যে নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তির সঙ্গে আমরা সকলেই পরিচিত। এটি চারপাশে থাকা মানুষের কথাবার্তা, বাতাসের আওয়াজ, ও অন্যান্য অপ্রয়োজনীয় শব্দ ব্লক করে রাখে। হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচারের উপর কাজ করছে, যা হেডফোন ছাড়াই ব্যাকগ্রাউন্ডের আওয়াজ কমাবে। মেসেজিং অ্যাপটির আসন্ন ফিচার ট্র্যাক করার জন্য পরিচিত WABetaInfo-এর রিপোর্ট থেকে এমনটাই জানা গিয়েছে।

আইফোন ও আইপ্যাডে ভয়েস আইসোলেশনের সাহায্যে আশেপাশের শব্দ কমানোর সুবিধা রয়েছে। তাই iOS-এর ক্ষেত্রে WhatsApp কলিং কিছুটা পরিষ্কার শোনায়। কিন্তু বর্তমানে Android ডিভাইসে নিজস্বভাবে শব্দ কমানোর সুবিধা নেই। সেই কারণে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নয়েজ ক্যান্সেলেশন ডিফল্ট করার পরিকল্পনা নিয়েছে মেটা। হোয়াটসঅ্যাপে যখন কল করা হবে, তখন সঙ্গে সঙ্গে নিজে থেকেই ফিচারটি চালু হবে। ফলে শুরু থেকেই পরিষ্কার ও স্পষ্ট অডিও শোনা যাবে।

হোয়াটসঅ্যাপের নয়েজ ক্যান্সেলিং ফিচার যে কোনও সময় চালু ও বন্ধ করা যাবে। ধরা যাক, আপনি কোনও মিউজিক শো-তে গিয়েছেন। লাইভ ইভেন্ট ভিডিও কলে বন্ধুর সঙ্গে শেয়ার করছেন। নয়েজ ক্যান্সেলেশনশন চালু থাকলে অ্যাম্বিয়েন্ট সাউন্ড অপর প্রান্তে পৌঁছবে না। তাই ফিচারটি সুবিধামতো অন ও অফ করে রাখা যাবে।

হোয়াটসঅ্যাপ এখন নয়েজ ক্যান্সেলিং ফিচার কার্যকর করেনি। বর্তমানে তারা সাউন্ড শনাক্ত ও ফিল্টার করার প্রক্রিয়া উন্নত করার লক্ষ্যে কাজ করছে। পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পর প্রথমে বিটা ব্যবহারকারীরা অ্যাক্সেস পাবে। তারপর ধাপে ধাপে সকল গ্রাহকরা ব্যবহার করতে পারবে। কিন্তু ফিচারটি ঠিক কবে চালু হবে, তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।

প্রসঙ্গত, WhatsApp আরও একটি ফিচারের উপর কাজ করছে, যার নাম গেস্ট চ্যাট। এই ব্যবস্থায় ডিভাইসে হোয়াটসঅ্যাপে ইনস্টল বা অ্যাকাউন্ট রেজিস্টার না করে চ্যাট করা সম্ভব হবে। এর জন্য হোয়াটসঅ্যাপে প্রোফাইল থাকা ব্যক্তিকে একটি সিকিওর ইনভাইটেশন লিঙ্ক তৈরি করতে হবে। তারপর সেই লিঙ্কটি এসএমএস, ইমেল বা অন্য অ্যাপের মাধ্যমে অপরজনকে শেয়ার করা যাবে। সেই লিঙ্কে ক্লিক করে টেম্পোরারি কথা বলা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. সেপ্টেম্বরে লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy S26 FE-র সম্পূর্ণ স্পেসিফিকেশন
  2. Redmi K100 Pro এবং K100 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 200MP ট্রিপল ক্যামেরা ও 9,070mAh ব্যাটারি আছে
  3. 79,999 টাকার Google Pixel 10 এখন স্রেফ 25,078 টাকায়, কীভাবে পাবেন এই অবিশ্বাস্য অফার
  4. YouTube থেকে টাকা আয় কঠিন হল, ক্রিয়েটরদের জন্য আসছে নতুন নিয়ম
  5. 3,000 টাকা দাম কমে বাজেটে চলে এল CMF Headphone Pro, বাম্পার অফার Flipkart ফ্রিডম সেলে
  6. MySpace: আধুনিক সোশ্যাল মিডিয়ার পথিকৃৎ ফিরছে নতুন রূপে, টক্কর দেবে ফেসবুক-ইনস্টাগ্রামকে?
  7. Amazon Great Freedom সেলে 3,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে দারুণ ফিচার্সের Samsung Galaxy A37 5G
  8. Amazon গ্রেট ফ্রিডম সেলে 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 200MP ক্যামেরার দুর্ধর্ষ Xiaomi ফোন
  9. Airtel গ্রাহকদের জন্য জরুরি খবর, হঠৎই বন্ধ এই দুই রিচার্জ প্ল্যান
  10. Lava Smart 4 স্রেফ 8,499 টাকায় দেশে লঞ্চ হল, এত সস্তায় কেমন ফিচার্স দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.