করোনাভাইরাস সম্পর্কে ভুয়ো খবর ছড়ানো রুখতে ব্যবস্থা নিল WhatsApp

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 18 মার্চ 2020 18:10 IST

Coronavirus Information Hub নামের একটি বিশেষ ওয়েবসাইট নিয়ে এল WhatsApp। WHO, UNICEF ও UNDP -র সঙ্গে হাত মিলিয়ে এই উদ্যোগ শুরু করেছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের সময় কীভাবে আরও উপযোগী উপায়ে এই মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করা সম্ভব সেই বিষয়ে সঠিক তথ্য পৌঁছে দিতেই এই উদ্যোগ নিয়েছে WhatsApp। এছাড়াও সংকটের সময়ে ভুয়ো খবর প্রচার রুখতে 1 মিলিয়ন মার্কিন ডলার (প্রায় 7.44 কোটি টাকা) খরচ করছে কোম্পানি।

WhatsApp Coronavirus Information Hub থেকে স্বাস্থ্য কর্মী, শিক্ষক, সামাজিক নেতা ও বিভিন্ন স্বেচ্ছা সেবী সংগঠন, স্থানীয় সরকার ও ব্যবসায়ীরা এই মেসেজিং অ্যাপ ব্যবহার করে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও গ্রুপ চ্যাট, ভয়েস ও ভিডিও কলের মাধ্যমে কীভাবে প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব তা বিস্তারে জানানো হয়েছে।

Advertisement

WhatsApp Coronavirus Information Hub থেকে বিভিন্ন তথ্য পাওয়া যাবে

এছাড়াও করোনাভাইরাস দূরে রাখতে কী নিদান দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তা জানা যাবে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে। প্রধানত স্বাস্থ্য কর্মী, শিক্ষক, সামাজিক নেতা ও বিভিন্ন স্বেচ্ছা সেবী সংগঠন, স্থানীয় সরকার ও ব্যবসায়ীদের যোগাযোগের সুবিধা করে দিতেই এই ওয়েবসাইট নিয়ে এসেছে মার্কিন কোম্পানিটি। ইংরাজি ছাড়াও ভারতে একাধিক প্রাদেশিক ভাষায় এই ওয়েবসাইটের তথ্য রয়েছে।

Advertisement

গ্রাহকের প্রতি বৈষম্যমূলক মনোভাব দেখাচ্ছে TikTok: রিপোর্ট

এছাড়াও ভুয়ো খবরের প্রচার রুখতে 1 মিলিয়ন মার্কিন ডলার খরচ করছে WhatsApp। কোম্পানি জানিয়েছে বিশ্বব্যাপী 45 টি দেশের 100 টি স্থানীয় সংস্থাকে ভুয়ো খবর রোখার দায়িত্ব দেওয়া হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  2. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
  3. ডিসেম্বরে আসছে Samsung-এর প্রথম AI স্মার্ট গ্লাস, চশমাতেই হবে ফোনের নানা কাজ
  4. Apple-এর ব্যবসায় নতুন রেকর্ড, ভারতে সর্বোচ্চ আয়ের নজির, আইফোন বেচেই 57.6 বিলিয়ন ডলার
  5. মাত্র 555 টাকায় 1 হাজার জিবি ডেটা অফার করছে Jio
  6. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  7. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
  8. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
  9. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
  10. AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.