করোনাভাইরাস সম্পর্কে ভুয়ো খবর ছড়ানো রুখতে ব্যবস্থা নিল WhatsApp

Coronavirus Information Hub নামের একটি বিশেষ ওয়েবসাইট নিয়ে এল WhatsApp। WHO, UNICEF ও UNDP -র সঙ্গে হাত মিলিয়ে এই উদ্যোগ শুরু করেছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি।

করোনাভাইরাস সম্পর্কে ভুয়ো খবর ছড়ানো রুখতে ব্যবস্থা নিল WhatsApp
বিজ্ঞাপন

Coronavirus Information Hub নামের একটি বিশেষ ওয়েবসাইট নিয়ে এল WhatsApp। WHO, UNICEF ও UNDP -র সঙ্গে হাত মিলিয়ে এই উদ্যোগ শুরু করেছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের সময় কীভাবে আরও উপযোগী উপায়ে এই মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করা সম্ভব সেই বিষয়ে সঠিক তথ্য পৌঁছে দিতেই এই উদ্যোগ নিয়েছে WhatsApp। এছাড়াও সংকটের সময়ে ভুয়ো খবর প্রচার রুখতে 1 মিলিয়ন মার্কিন ডলার (প্রায় 7.44 কোটি টাকা) খরচ করছে কোম্পানি।

WhatsApp Coronavirus Information Hub থেকে স্বাস্থ্য কর্মী, শিক্ষক, সামাজিক নেতা ও বিভিন্ন স্বেচ্ছা সেবী সংগঠন, স্থানীয় সরকার ও ব্যবসায়ীরা এই মেসেজিং অ্যাপ ব্যবহার করে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও গ্রুপ চ্যাট, ভয়েস ও ভিডিও কলের মাধ্যমে কীভাবে প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব তা বিস্তারে জানানো হয়েছে।

whatsapp community hub image WhatsApp

WhatsApp Coronavirus Information Hub থেকে বিভিন্ন তথ্য পাওয়া যাবে

এছাড়াও করোনাভাইরাস দূরে রাখতে কী নিদান দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তা জানা যাবে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে। প্রধানত স্বাস্থ্য কর্মী, শিক্ষক, সামাজিক নেতা ও বিভিন্ন স্বেচ্ছা সেবী সংগঠন, স্থানীয় সরকার ও ব্যবসায়ীদের যোগাযোগের সুবিধা করে দিতেই এই ওয়েবসাইট নিয়ে এসেছে মার্কিন কোম্পানিটি। ইংরাজি ছাড়াও ভারতে একাধিক প্রাদেশিক ভাষায় এই ওয়েবসাইটের তথ্য রয়েছে।

গ্রাহকের প্রতি বৈষম্যমূলক মনোভাব দেখাচ্ছে TikTok: রিপোর্ট

এছাড়াও ভুয়ো খবরের প্রচার রুখতে 1 মিলিয়ন মার্কিন ডলার খরচ করছে WhatsApp। কোম্পানি জানিয়েছে বিশ্বব্যাপী 45 টি দেশের 100 টি স্থানীয় সংস্থাকে ভুয়ো খবর রোখার দায়িত্ব দেওয়া হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »