সবথেকে সস্তায় 7,000mAh ব্যাটারির ফোন! বাজার কাঁপাতে লঞ্চ হচ্ছে Poco M7 Plus

Poco M7 Plus ফোনে 7,000mAh ব্যাটারি ও 33W ফাস্ট চার্জিং থাকতে পারে বলে শোনা যাচ্ছে।

সবথেকে সস্তায় 7,000mAh ব্যাটারির ফোন! বাজার কাঁপাতে লঞ্চ হচ্ছে Poco M7 Plus

Photo Credit: Flipkart

Poco M7 Plus গত বছরের Poco M6 Plus এর তুলনায় আপগ্রেড আনবে

হাইলাইট
  • Poco M7 Plus-এ 7,000mAh ব্যাটারি থাকতে পারে
  • ফোনটিতে Snapdragon 6s Gen 3 প্রসেসর পাওয়া যাবে
  • Poco M7 Plus-এ 144 হার্টজ ডিসপ্লে থাকতে পারে
বিজ্ঞাপন

শাওমির সাব-ব্র্যান্ড Poco ভারতে একটি নয়া বাজেট স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ফোনটির টিজার এখন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং Flipkart-এ লাইভ হয়ে জল্পনা বাড়িয়েছে। সংস্থাটি এখনও নতুন হ্যান্ডসেটটির অফিশিয়াল নাম বা লঞ্চের তারিখ নিশ্চিত করেনি, তবে একটি লেটেস্ট রিপোর্ট স্মার্টফোনটির নাম Poco M7 Plus হওয়ার দিকে ইঙ্গিত করেছে। ফ্লিপকার্টের অফিসিয়াল টিজারে বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে পোকোর আসন্ন ফোনটি ধরে থাকতে দেখা গিয়েছে। "পাওয়ার ফর অল" ট্যাগলাইন ইঙ্গিত দিচ্ছে, এতে বড় ব্যাটারি থাকতে পারে। Poco M7 Plus মডেলে 7,000 এমএএইচ ব্যাটারি ও Snapdragon 6s Gen 3 প্রসেসর থাকতে পারে বলে শোনা যাচ্ছে।

ভারতে Poco M7 Plus লঞ্চের তারিখ ও দাম

91Mobiles হিন্দির একটি প্রতিবেদন অনুসারে, Poco M7 Plus ভারতে আগস্ট 13 আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে। দাম সম্ভবত 15,000 টাকার কম হবে। অভ্যন্তরীণ সূত্র উদ্ধৃত করে প্রতিবেদনটিতে বলা হয়েছে, ডিভাইসটি গত বছরের আগস্টে লঞ্চ হওয়া Poco M6 Plus এর তুলনায় বেশ কয়েকটি আপগ্রেড অফার করবে। উল্লেখ্য, পোকো এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।

Poco M7 Plus স্পেসিফিকেশন

ফ্লিপকার্ট এবং পোকোর ওয়েবসাইটে টিজার ছবিতে ফোনটির পিছনের প্যানেল দেখানো হয়েছে, যেখানে ডুয়াল ক্যামেরা সেটআপ এবং কালো ফিনিশ রয়েছে। "পাওয়ার ফর অল" নামে একটি প্রচারমূলক ট্যাগলাইন ব্যাটারি লাইফের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার ইঙ্গিত বহন করছে। Poco M7 Plus পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি ও 33W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে আসবে বলে জানা গিয়েছে।

লঞ্চ হওয়ার আগেই পোকো এম7 প্লাস এর আরও কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। ফোনের সামনে বিশাল 6.9 ইঞ্চি ডিসপ্লে দেখা যাবে। এটি FHD+ রেজোলিউশন এবং 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিভাইসটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন 6এস জেন 3 প্রসেসর দ্বারা পরিচালিত হবে। অর্থাৎ এটি 5G কানেক্টিভিটির সঙ্গে আসবে।

এছাড়া, পোকোর নতুন ফোনের পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল সেকেন্ডারি থাকতে পারে। আর সামনের দিকে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকার সম্ভাবনা। উল্লেখ্য, Poco M6 Plus গত বছরের আগস্টে 13,499 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল। এতে Snapdragon 4 Gen 2 AE চিপসেট ও 8GB পর্যন্ত RAM রয়েছে। ফোনটিতে 6.79 ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন অফার করে।

এছাড়া, হ্যান্ডসেটটিতে 108 মেগাপিক্সেল প্রাইমারি এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর নিয়ে গঠিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। ফ্রন্টে 13 মেগাপিক্সেল সিঙ্গেল সেলফি ক্যামেরা আছে। ফোনটি IP53-রেটেড। এতে 5,030mAh ব্যাটারি এবং 33W ওয়্যার্ড ফাস্ট চার্জিং পাওয়া যায়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Apple Pay লঞ্চ হল ভারতে, UPI-এর থেকে কতটা আলাদা জেনে নিন
  2. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  3. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  4. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  5. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  6. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  7. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  8. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  9. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  10. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »