WhatsApp -এ আসছে ডার্ক মোড; পৌঁছে গেল আপডেট

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 29 জানুয়ারী 2020 14:52 IST
হাইলাইট
  • WhatsApp -এ ডার্ক মোড পৌঁছল
  • বিটা টেস্টাররা এই ফিচার ব্যবহার করতে পারবেন
  • স্টেবেল আপডেটে কবে এই ফিচার পৌঁছবে জানা যায়নি

আপাতত বিটা টেস্টাররাই WhatsApp ডার্ক মোড ব্যবহার করতে পারবেন

অবশেষে WhatsApp -এ ডার্ক মোড পৌঁছল। বিগত প্রায় এক বছরের বেশি সময় ধরে নতুন এই ফিচারের একের পর এক ছবি সামনে এসেছিল। এর পরে ধীরে ধীরে নতুন এই ফিচার সম্পর্কে জল্পনা বাড়তে শুরু করে। আপাতত বিটা আপডেটে ডার্ক মোড যোগ হয়েছে। নতুন ইন্টারফেসে গাঢ় ব্যাকগ্রাউন্ড ব্যবহার হয়েছে। হোম স্ক্রিন ও সেটিংস মেনুতেও গাঢ় ব্যাকগ্রাউন্ড দেখা গিয়েছে।

আপাতত বিটা টেস্টাররাই WhatsApp ডার্ক মোড ব্যবহার করতে পারবেন। যদিও স্টেবেল আপডেটে কবে এই ফিচার পৌঁছবে জানা যায়নি।

বিটা টেস্টাররা Google Play Store থেকে WhatsApp আপডেট ডাউনলোড করতে পারবেন। WhatsApp v2.20.13 এর হাত ধরে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে ডার্ক মোড হাজির হয়েছে। APKMirror ওয়েবসাইট থেকে APK সাইডলোড করেও এই ফিচার ব্যবহার শুরু করা যাবে।

WhatsApp ডার্ক মোডে সবুজ রঙের সাথে গাঢ় ইন্টারফেস থাকবে

Advertisement

WhatsApp -এ ডার্ক মোড এনেবেল করবেন কীভাবে?

মাত্র কয়েকটি সহজ ধাপে WhatsApp -এ ডার্ক মোড এনেবেল করা যাবে।

  1. WhatsApp বিটা ভার্সন ডাউনলোড করে ওপেন করুন।
  2. ডান দিকে উপরে তিনটি ডটে ট্যাপ করে Settings সিলেক্ট করুন।
  3. এর পরে Chats সিলেক্ট করে Theme সিলেক্ট করুন।
  4. এখানে Dark অপশন দেখতে পাবেন। এই অপশন সিলেক্ট করলেই ডার্ক ইন্টারফেস দেখা যাবে।

Advertisement

আরও পড়ুন:

জনপ্রিয়তার শীর্ষে WhatsApp! মোট কত ডাউনলোড হয়েছে জানেন?

Advertisement

নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে! যুগান্তকারী ফিচার নিয়ে এল Jio

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp, WhatsApp Dark Mode, WhatsApp Dark Theme
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.