WhatsApp: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ইমোজি লিখে পাঠানো যাবে স্টিকার, স্ক্রল করে খোঁজার ঝামেলা শেষ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 7 মার্চ 2026 14:27 IST
হাইলাইট
  • হোয়াটসঅ্যাপ চ্যাটে ইমোজি লিখলেই প্রাসঙ্গিক স্টিকার সামনে চলে আসবে
  • আগের মতো নিচে অনেক স্ক্রল করে সঠিক স্টিকার খুঁজতে হবে না
  • WhatsApp বর্তমানে নতুন ফিচারটি iOS প্ল্যাটফর্মে রোলআউট করছে

Whatsapp will let users send a suitable sticker based on the emoji they type

Photo Credit: Unsplash / Mika Baumeister

হোয়াটসঅ্যাপে স্টিকার সেভ করা নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অনেক সময় যে কথা লেখা বা বলা খুব কঠিন হয়ে পড়ে, তা স্টিকার পাঠিয়ে সহজে প্রকাশ করা যায়। রাগ, আনন্দ, দুঃখ বা যে কোনও মজার প্রতিক্রিয়া দেওয়ার জন্য স্টিকারের জুড়ি মেলা ভার। কিন্তু সমস্যা তখন তৈরি হয়, যখন স্টিকারের তালিকা লম্বা হয়ে যায়। চ্যাট করার সময় নিচে অনেক স্ক্রল করে সঠিক স্টিকার খুঁজতে হয়। তবে WhatsApp এখন সেই সমস্যার দারুণ সমাধান নিয়ে হাজির হয়েছে। মেসেজিং অ্যাপটির নতুন আপডেটে ব্যবহারকারীরা কিবোর্ডে ইমোজি টাইপ করে তার সঙ্গে মানানসই স্টিকারের সাজেশন দেখতে পাবে।

WhatsApp ইমোজি লিখলেই স্টিকার খুঁজে দেবে 

হোয়াটসঅ্যাপের iOS ভার্সনে ফিচারটি যুক্ত হয়েছে৷ iPhone ইউজাররা চ্যাটে ইমোজি টাইপ করা মাত্রই প্রাসঙ্গিক স্টিকার দেখতে পাবে। অর্থাৎ শুধু ইমোজি লিখলে তার সঙ্গে মিল থাকা এক বা একাধিক স্টিকার সংগ্রহ থেকে স্বয়ংক্রিয়ভাবে সামনে চলে আসবে। নয়া আপডেট আসার ফলে স্টিকার পাঠানোর জন্য আর আলাদা করে বিভিন্ন স্টিকার প্যাকের মধ্যে স্ক্রল করতে হবে না।

উদাহরণস্বরূপ, আপনি হোয়াটসঅ্যাপে প্রেমিকার মানভঞ্জনের চেষ্টা করছেন। রাগ ভাঙাতে চেষ্টার কসুর করছেন না। এ দিকে আপনার কালেকশনে প্রচুর ভালবাসা সম্পর্কিত স্টিকার রয়েছে। তখন হার্ট ইমোজি টাইপ করলেই স্নেহ ও আদর প্রকাশ করা স্টিকারগুলি একে একে সামনে চলে আসবে। আবার বন্ধুদের সাথে চ্যাটে হাসি ঠাট্টার সময় হাসির ইমোজি টাইপ করলে মজার স্টিকার সাজেস্ট হবে। "শো মোর রেজাল্ট" অপশনে ট্যাপ করে আরও বেশি স্টিকার দেখা যাবে।

হোয়াটসঅ্যাপের চেঞ্জলগ অনুসারে, নতুন ফিচারটি সব iPhone ব্যবহারকারীদের কাছে পৌঁছতে ক'দিন সময় লাগতে পারে। তবে এটি Android ইউজারদের জন্য কবে রোলআউট হবে, তা এখনও জানা যাযনি। প্রসঙ্গত, মেটা শীঘ্রই পেইড সাবস্ক্রিপশন প্ল্যান আনতে চলেছে, যার নাম হোয়াটসঅ্যাপ প্লাস (WhatsApp Plus)। এটি Android এবং iOS উভয়ের জন্য আসছে। যাঁরা সাবস্ক্রিপশন কিনবেন, তাঁরা বেশ কিছু অতিরিক্ত ফিচারের অ্যাক্সেস পাবে।

পয়সা খরচ করতে না চাইলেও চিন্তা নেই। কলিং, গ্রুপ চ্যাট, ছবি, এবং ফাইল শেয়ারিং সহ হোয়াটসঅ্যাপের আগের সমস্ত সুবিধা ফ্রি থাকবে। রিপোর্ট বলছে, প্লাস ইউজাররা হোয়াটসঅ্যাপে সর্বোচ্চ 20টি চ্যাট পিন করে রাখার সুবিধা পাবে। সাবস্ক্রাইবাররা সরাসরি অ্যাপ থেকে থিম পরিবর্তন, কালার কাস্টমাইজ, ও আলাদা আলাদা অ্যাপ আইকন বেছে নেওয়ার সুযোগ পাবে। এছাড়াও, এক্সক্লুসিভ রিংটোন এবং নোটিফিকেশন সাউন্ড সেট করে রাখা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. itel Aqua: দেশের প্রথম IP67 রেটিংযুক্ত ফিচার ফোন লঞ্চ হল, 2,000 টাকার কমে চোখ কপালে তোলার মতো ফিচার
  2. Google মশা কমাতে উল্টে 3 কোটির বেশি মশা পরিবেশে ছাড়ছে, কেন এমন সিদ্ধান্ত জানলে চমকে যাবেন
  3. Nvidia RTX Spark: উইন্ডোজ ল্যাপটপে মিলবে ম্যাকবুকের মতো স্পিড ও ব্যাটারি লাইফ, AI PC-র নতুন যুগ শুরু
  4. ChatGPT-এর থেকেও আরও বড় চমক, OpenAI-এর নতুন ঘোষণায় বিশ্বজুড়ে তোলপাড়
  5. Motorola Edge 70 Pro+ ভারতে লঞ্চের আগেই দাম ফাঁস হল, বাজেটে ফ্ল্যাগশিপ কিলার ফোন
  6. Vivo-এর 64MP OIS ক্যামেরা ও কার্ভড অ্যামোলেড স্ক্রিনের ফোন ব্যাপক সস্তায়, মিলছে 7,000 টাকা ছাড়
  7. 12,000 টাকার বাম্পার ছাড় Hasselblad ক্যামেরার ফোনে, অফার মিস করবেন না
  8. 37,000 টাকার কমে iPhone 15, সঙ্গে ফ্রি চার্জার, Croma সেলে বাম্পার অফার
  9. Vivo S60 সিরিজ 50MP ফ্রন্ট ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, ও 7,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  10. RBI Plastic Notes: ছেঁড়া-ফাটা নোটের দিন শেষ, আসছে প্লাস্টিকের নতুন টাকা, জাল করা হবে কঠিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.