Whatsapp Features

Whatsapp Features - ख़बरें

  • WhatsApp: মেসেজ দেখলেই ডিলিট হবে চ্যাট, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার জানেন?
    WhatsApp-এর ভিউ ওয়ান্স ফিচারের মাধ্যমে ছবি, ভিডিও বা ভয়েস নোট পাঠালে, তা একবার দেখা হয়ে গেলে আর খোলা যায় না। সংস্থা এবার সাধারণ টেক্সট মেসেজের ক্ষেত্রেও অনেকটা একইরকম সুবিধা পাওয়া যাবে। নতুন After Reading ফিচারে প্রেরক ও প্রাপকের জন্য 15 মিনিটের উইন্ডো চালু করবে। মেসেজ পড়া হয়ে গেলে 15 মিনিটের মধ্যে দুই পক্ষের চ্যাট থেকে বার্তা নিজে থেকে অদৃশ্য হয়ে যাবে। মেসেজ খোলা না হলে 24 ঘণ্টা পর্যন্ত চ্যাটে থাকার পর মুছে যাবে। ব্লু টিক বন্ধ থাকলেও কখন আফটার মেসেজ পড়া হয়েছে, তা বুঝতে পারবে অ্যাপ। সেই অনুযায়ী 15 মিনিটের টাইমার অন হবে।
  • WhatsApp আনছে দুর্দান্ত ফিচার, ভিড়েও শোনা যাবে পরিষ্কার কথা, হেডফোন লাগবে না
    হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচারের উপর কাজ করছে, যা হেডফোন ছাড়াই ব্যাকগ্রাউন্ডের আওয়াজ কমাবে। নয়েজ ক্যান্সেলেশন ফিচার ভয়েস এবং ভিডিও করার সময় স্বয়ংক্রিয়ভাবে আশেপাশের অপ্রয়োজনীয় শব্দ ও আওয়াজ কমিয়ে দেবে। হোয়াটসঅ্যাপে যখন কল করা হবে, তখন সঙ্গে সঙ্গে নিজে থেকেই ফিচারটি চালু হবে। ফলে শুরু থেকেই পরিষ্কার ও স্পষ্ট অডিও শোনা যাবে।
  • ফোনে WhatsApp ইনস্টল না থাকলেও করা যাবে চ্যাট, নতুন ফিচার আনছে Meta
    গেস্ট চ্যাট শুরু করতে হলে হোয়াটসঅ্যাপে প্রোফাইল থাকা ব্যক্তিকে ইনভাইট আ ফ্রেন্ড সেকশন বা কনট্যাক্ট লিস্ট থেকে ইনভাইটেশন লিঙ্ক তৈরি করতে হবে। সেই লিঙ্কটি এসএমএস, ইমেইল, বা অন্য অ্যাপের মাধ্যমে শেয়ার করা যাবে। সেই লিঙ্ক অপর ব্যক্তি মোবাইল ও ডেস্কটপে খুলে কথাবার্তা চালাতে পারবে। ফিচারটির অনেক অসুবিধাও রয়েছে। দশ দিন অ্যাক্টিভিটি না থাকলে সমস্ত চ্যাট নিজে থেকেই মুছে যাবে। এছাড়াও, গ্রুপ চ্যাট, ভয়েস কল, ভিডিও কল, এবং মিডিয়া ফাইল শেয়ারিং অপশন থাকবে না।
  • এবার WhatsApp চ্যাটে চালানো যাবে নজরদারি, সন্তান কার সঙ্গে কথা বলছে, জানাবে নতুন ফিচার
    WhatsApp অভিভাবকদের হাতে শিশুদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ তুলে দিচ্ছে। সন্তান কার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবে, তা বাড়ির বড়রা ঠিক করবে। বাচ্চা কোনও নতুন কনট্যাক্ট যোগ করলে, ব্লক মারলে, কিংবা রিপোর্ট করলে, সরাসরি লিঙ্ক থাকা বাড়ির বড় সদস্যের ফোনে এলার্ট চলে যাবে। এমনকি কোনও চ্যাট বা নম্বর ডিলিট করলেও নোটিফিকেশন চলে আসবে। হোয়াটসঅ্যাপে নিজের নাম বা ডিপি পরিবর্তন করলেও এলার্ট চলে আসবে।
  • WhatsApp: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ইমোজি লিখে পাঠানো যাবে স্টিকার, স্ক্রল করে খোঁজার ঝামেলা শেষ
    কিবোর্ডে শুধু ইমোজি টাইপ করলেই তার সঙ্গে মিল থাকা এক বা একাধিক স্টিকার স্বয়ংক্রিয়ভাবে সামনে নিয়ে আসবে হোয়াটসঅ্যাপ। স্টিকার পাঠানোর জন্য আর আলাদা করে স্টিকার কিবোর্ড খুলে বিভিন্ন স্টিকার প্যাকের মধ্যে স্ক্রল করতে হবে না। হোয়াটসঅ্যাপের iOS ভার্সনে ফিচারটি যুক্ত হয়েছে৷ iPhone ইউজাররা চ্যাটে ইমোজি লেখা মাত্রই প্রাসঙ্গিক স্টিকার দেখতে পাবে।
  • WhatsApp Plus: চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাস পরিষেবা, ইউজারদের জন্য বড় চমক
    WhatsApp Plus আসছে Android এবং iOS উভয়ের জন্য। যাঁরা গাঁটের কড়ি খরচ করে সাবস্ক্রিপশন কিনবেন, তাঁরা বাড়তি নতুন ফিচারের অ্যাক্সেস পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে, হোয়াটসঅ্যাপ প্লাস বাড়তি কী কী সুবিধা দেবে। Gadgets 360 বাংলার এই প্রতিবেদনে রইল তার উত্তর।
  • WhatsApp মেসেজ শিডিউল করার সুবিধা আনছে, জন্মদিনে উইশ করার জন্য আর রাত জাগতে হবে না
    হোয়াটসঅ্যাপ বর্তমানে এমন একটি নতুন ফিচারের উপর কাজ করছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটে মেসেজ শিডিউল করে রাখতে পারবে। সেটি নির্ধারিত সময়ে নিজে থেকে কনট্যাক্টে পৌঁছে যাবে। মেসেজ টাইপ করে নির্দিষ্ট তারিখ এবং সময় অনুসারে সেটি শিডিউল করা যাবে। মেসেজ শিডিউল করার পর সেটি চ্যাট ইনফো স্ক্রিনের একটি আলাদা সেকশনে দেখা যাবে। পূর্বনির্ধারিত যে কোনও বার্তা ডিলিট করার সুবিধা মিলবে।
  • WhatsApp: গ্রুপে নতুন যুক্ত হয়েও দেখা যাবে পুরনো মেসেজ, বহু প্রত্যাশিত ফিচার আনল হোয়াটসঅ্যাপ
    হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন যোগ দেওয়ার পর সেখানে সদস্যদের আগের চ্যাট দেখার কোনও সুযোগ থাকে না। ফলে গ্রুপে কোনও বিষয় নিয়ে আলোচনা চললে, তার শুরুটা কোথায় বা প্রেক্ষাপট বুঝতে অসুবিধা হয়। এই সমস্যার সমাধানে একটি বহু প্রতীক্ষিত ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। গ্রুপ মেসেজ হিস্ট্রি নামে একটি বৈশিষ্ট্য নিয়ে এসেছে তারা। এটি সদস্যদের গ্রুপে নতুন যুক্ত হয়েও পুরনো চ্যাট পড়ার সুবিধা দেবে।
  • WhatsApp ভিডিও কলের জন্য নতুন ফিচার আনছে, ব্যবহারকারীদের জন্য দারুণ খবর
    কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে ফুটে ওঠা QR কোড মোবাইল ফোনে স্ক্যান করে সহজেই WhatsApp খুলে নেওয়া যায়। ডেস্কটপ অ্যাপ ইনস্টল করার প্রয়োজন হয় না। কিন্তু যদি গ্রুপের আরেকজনকে ভিডিও কল করার দরকার পড়ে, তাহলে স্মার্টফোন বা ডেস্কটপ অ্যাপ থাকার প্রয়োজন হয়। অবশেষে সেই সমস্যার সমাধান আসছে। এবার হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সন থেকে সরাসরি গ্রুপ ভয়েস এবং ভিডিয়ো কল করার সুবিধা মিলবে।
  • Nyaya Setu: উকিলের কাছে ছুটতে হবে না, ডিফোর্স থেকে ঘরোয়া বিবাদ, ফ্রি-তে আইনি সাহায্য পাবেন হোয়াটসঅ্যাপে
    হোয়াটসঅ্যাপে ন্যায় সেতু চ্যাটবটের কাছে নিখরচায় দেওয়ানি, ফৌজদারি মামলা, পারিবারিক বিবাদ, বিবাহ বিচ্ছেদ, খোরপোশ, গার্হস্থ্য হিংসা, ও কর্পোরেট সংক্রান্ত বিষয়ে আইনি পরামর্শ পাওয়া যাবে। ফলে আমজনতা নিজের অধিকার ও আইনের প্যাঁচালো নিয়মকানুন সম্পর্কে জানতে পারবে।
  • WhatsApp বছরের শেষ আপডেট আনল, এবার চ্যাট এবং ভিডিও কল হবে মজাদার
    হোয়াটসঅ্যাপ ভিডিও কলে নতুন এফেক্ট যোগ করেছে। এখন ভিডিও কল চলাকালীন ব্যাকগ্রাউন্ডে আতশবাজি, কনফেটি, এবং তারার মতো অ্যানিমেশন ফুটে উঠবে। অ্যানিমেটেড কনফেটি রিয়্যাকশন ফিরে এসেছে। এর ফলে কোনও মেসেজে কনফেটি ইমোজি দিয়ে রিয়্যাক্ট করলে চ্যাটের মধ্যেই বিশেষ অ্যানিমেশন দেখা যাবে।
  • 6,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরার ঝকঝকে 5G ফোনের সেল শুরু, দাম শুনলে লাফাবেন
    Poco C85 5G দু'টি Android OS আপগ্রেড ও 4 বছর সিকিউরিটি আপডেট পাবে। ব্যাটারি একবার চার্জ দিলে 29 ঘন্টা সোশ্যাল মিডিয়া এবং 23 ঘন্টা WhatsApp চালানোর মতো ব্যাকআপ মিলবে।
  • মিসড কল মেসেজ সহ একঝাঁক নতুন ফিচার আনল WhatsApp, স্ট্যাটাস ও চ্যাটেও বিরাট পরিবর্তন
    হোয়াটসঅ্যাপে পরিচিত কাউকে ভয়েস বা ভিডিও কল করেছেন, কিন্তু ব্যস্ত থাকার জন্য সে কল রিসিভ করতে পারেনি। তাহলে কলের ধরন অনুসারে আপনি এক ট্যাপেই ভয়েস বা ভিডিও রেকর্ড করে পাঠাতে পারবেন। এর জন্য চ্যাট টুলবারে গিয়ে আলাদা করে মাইক্রোফোন বা ক্যামেরা আইকন খুঁজতে হবে না।
  • WhatsApp: ফেসবুকের মতো কভার ফটো আপলোডের সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে
    ফোনের গ্যালারি থেকে পছন্দের যে কোনও ছবি বেছে নিয়ে WhatsApp-এর কভার ফটো হিসেবে সেটআপ করতে পারবেন। ফেসবুক, এক্স, বা লিঙ্কডইনের মতো কভার ফটো প্রোফাইল ছবির উপরে অবস্থান করবে। প্রোফাইল ফটোর মতো আপনার কভার ছবি কে কে দেখতে পাবে আর কে নয়, তা সেটিংস থেকে নিয়ন্ত্রণ করার সুবিধা মিলবে।
  • WhatsApp দারুণ সুবিধা আনল, রিপ্লাই খুঁজতে সময় নষ্ট করে চ্যাট ঘাঁটার দিন শেষ
    হোয়াটসঅ্যাপের থ্রেডেড চ্যাট বৈশিষ্ট্যটি মূল মেসেজের নিচে প্রতিটি জবাবের স্বয়ংক্রিয়ভাবে একটি থ্রেড তৈরি করবে। সেই থ্রেডে যত রিপ্লাই আসুক না কেন, সবকিছু একসাথে সময় অনুযায়ী সাজানো থাকবে। অর্থাৎ সমস্ত জবাব এক ক্লিকে খুলে যাবে। অহেতুক স্ক্রোল করতে গিয়ে সময়ের অপচয় হবে না।

Whatsapp Features - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »