WhatsApp দারুণ সুবিধা আনল, রিপ্লাই খুঁজতে সময় নষ্ট করে চ্যাট ঘাঁটার দিন শেষ

WhatsApp গ্রুপে কোনও নির্দিষ্ট বার্তার প্রেক্ষিতে আসা একাধিক রিপ্লাই থ্রেড আকারে দেখতে পারবেন আপনি।

WhatsApp দারুণ সুবিধা আনল, রিপ্লাই খুঁজতে সময় নষ্ট করে চ্যাট ঘাঁটার দিন শেষ

একাধিকবার দেওয়া রিপ্লাই একটি আলাদা থ্রেডে সময়ক্রমে দেখতে পাওয়া যাবে

হাইলাইট
  • WhatsApp থ্রেডেড রিপ্লাই ফিচারে থ্রেড আকারে সমস্ত জবাব খুলে যাবে
  • আগের মতো সময় নষ্ট করে লম্বা চ্যাট ঘেঁটে রিপ্লাই খুঁজতে হবে না
  • হোয়াটসঅ্যাপের থ্রেডেড চ্যাট পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে
বিজ্ঞাপন

কলেজের ঘনিষ্ঠ বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানতে চেয়েছিলেন, সপ্তাহান্তে কোনও ক্যাফেতে মিট আপ করা যায় কিনা। কাজে ব্যস্ত থাকার জন্য কয়েকঘন্টা পরে চ্যাট খুলতেই চক্ষু চড়কগাছ। শত শত মেসেজ। আলোচনার মূল বিষয়বস্তু ছিল, সবার সঙ্গে দেখা করা। কিন্তু কে কাকে কবে প্রেমবার্তা পাঠিয়েছিল সেটাই এখন বন্ধুবান্ধবীদের কথোপকথনে চর্চার বিষয়। আপনার বার্তার বিপরীতে অন্যজন কী রিপ্লাই পাঠিয়েছে, তা জানতে আবার লম্বা চ্যাট ঘাঁটার ঝামেলা। প্রেক্ষাপট ভিন্ন হলেও প্রায়শই এমন অসুবিধার সম্মুখীন হয় আমরা। দীর্ঘ চ্যাটে রিপ্লাই খুঁজে বেরানোর এই অসুবিধা চিরতরে মেটাতে একটি নতুন ফিচার আনল WhatsApp, যার পোশাকি নাম থ্রেডেড রিপ্লাই (Threaded Reply)।

WhatsApp থ্রেডেড রিপ্লাই ফিচারের সুবিধা

হোয়াটসঅ্যাপের থ্রেডেড চ্যাট বৈশিষ্ট্যের সাহায্যে এক বা একাধিক গ্রুপে কোনও নির্দিষ্ট বার্তার প্রেক্ষিতে আসা একাধিক রিপ্লাই থ্রেড আকারে দেখতে পারবেন আপনি। জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্মটির আসন্ন ফিচার্স ট্র্যাক করার জন্য পরিচিত, WABetaInfo বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করেছে। ছবিগুলোতে নতুন রিপ্লাই সিস্টেমের ডিজাইন দেখা যাচ্ছে। যখন কোনও মেসেজে একাধিকবার রিপ্লাই দেওয়া হবে, তখন সেগুলি একটি আলাদা থ্রেডে ক্রনোলজিক্যাল বা সময়ক্রমে দেখতে পাওয়া যাবে।

Latest and Breaking News on NDTV

Photo Credit: WABetaInfo

সহজ করে বললে, নতুন বৈশিষ্ট্যটি মূল মেসেজের নিচে প্রতিটি জবাবের স্বয়ংক্রিয়ভাবে একটি থ্রেড তৈরি করবে। সেই থ্রেডে যত রিপ্লাই আসুক না কেন, সবকিছু একসাথে সময় অনুযায়ী সাজানো থাকবে। অর্থাৎ থ্রেডেড রিপ্লাই বৈশিষ্ট্যের সাহায্যে সব জবাব এক ক্লিকে চোখের সামনে চলে আসবে। আগের মতো সময় নষ্ট করে লম্বা চ্যাট ঘেঁটে রিপ্লাই খুঁজতে হবে না। ব্যক্তিগত চ্যাটের থেকে গ্রুপ চ্যাটে ফিচারটি বেশি কার্যকরী হয়ে উঠবে।

এই ফিচার ব্যবহার করতে হলে, ব্যবহারকারীদের শুধু নতুন রিপ্লাই ইন্ডিকেটর ট্যাপ করতে হবে, যা মেসেজ বক্সের ভেতরে দেখা যাবে। একটি নির্দিষ্ট বার্তার প্রেক্ষিতে  কতগুলো রিপ্লাই এসেছে, তার সংখ্যাও উল্লেখ থাকবে। সেই থ্রেড খুলে সমস্ত সংশ্লিষ্ট জবাব একসাথে দেখতে পারবেন। এছাড়াও, আপনি চাইলে থ্রেডের মধ্যে নতুন করে রিপ্লাই দিতে পারবেন। সেটি স্বয়ংক্রিয়ভাবে সেই মেসেজের সঙ্গে যুক্ত হয়ে যাবে।

বিশেষ করে বড় গ্রুপ, যেখানে সদস্য সংখ্যা অনেক বেশি, সেখানে থ্রেডেড রিপ্লাই ফিচারটি অত্যন্ত কার্যকর প্রমাণিত হতে পারে। থ্রেড আকারে সমস্ত জবাব এক ছাতার তলায় সাজানো থাকলে একটি মূল মেসেজের প্রেক্ষাপট বুঝতে সুবিধা হবে। অহেতুক স্ক্রোল করতে গিয়ে সময়ের অপচয় হবে না। এক কথায়, শত শত বার্তার ভিড়ের মাঝেও চ্যাট আরও পটিপাটি ও বোধগম্য হয়ে উঠবে।

মনে রাখবেন, বর্তমানে হোয়াটসঅ্যাপের থ্রেডেড চ্যাট পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটি কেবলমাত্র বেটা ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। তাই সকলের জন্য ফিচারটি চালু হতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস লাগতে পারে। মেটা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পরেই এই বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »