নতুন কী ফিচার যোগ হল WhatsApp এ?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 মে 2018 14:50 IST
হাইলাইট
  • গ্রুপ অডিও কলের ফিচার নিয়ে আসছে WhatsApp
  • শুধুমাত্র iOS গ্রাহকরা ব্যাবহার করতে পারবেন নতুন এই ফিচার
  • iPhone এর নতুন ফিচার পাওয়া যাচ্ছে শুধুমাত্র সার্ভার সাইড আপডেটে

Android ও iOS ইউজারদের জন্য একাধিক ফিচার নিয়ে এলো WhatsApp

জলদি Group অডিও কলের ফিচার নিয়ে আসছে WhatsApp। আপাতত শুধুমাত্র iOS গ্রাহকরা ব্যাবহার করতে পারবেন নতুন এই ফিচার। অর্থাৎ খুব তাড়াতাড়ি এই মেসেজিং সার্ভিসের মাধ্যমে একসাথে একাধিক মানুষের সাথে ভয়েস কল করা যাবে।
 
তবে শুধুমাত্র iOS ইউজারদের জন্যই নতুন ফিচার আনছে না WhatsApp। Android ব্যাবহারকারীরা এবার থেকে একসাথে সব চ্যাট সিকেক্ট করে তা ‘মার্ক অ্যাস রিড’ বা আর্কাইভে পাঠিয়ে দিতে পারবেন। iPhone এর নতুন ফিচার পাওয়া যাচ্ছে শুধুমাত্র সার্ভার সাইড আপডেটে। আর Android ইউজারদের নতুন এই আপডেট ব্যাবহারের জন্য ইন্সটল করতে হবে নতুন WhatsApp বিটা ভার্সান 2.18.60 বা তার বেশি। গত সপ্তাহেই Android বিটা ভার্সানে মিডিয়া ভিসিবিলিটি ফিচ্চার সহ একাধিক ফিচার লঞ্চ করেছিল WhatsApp। সেই একই আপডেটে Android বিটা ভার্সানে এসেছিল নতুন কনট্যাক্ট অয়াড করার অপশান। যদিও ইতিমধ্যেই এই ফিচারর রয়েছে iOS এর স্টেবেল ভার্সানে।
 
এক রিপোর্টে জানানো হয়েছে ইন্ডিভিজুয়াল কলের মতোই Group অডিও কলেও একই রকম ইন্টারফেস দেখা যাবে বলে জানানো হয়েছে। সেখানেই থাকবে ভিডিও কল এনেবেল করা, মিউট করা বা স্পিকার মোড অন করার বাটনগুলি। যদিও আমাদের তরফ থেকে এখনো এই ফিচার ব্যাবহার করা সম্ভব হয়নি।
 
যদিও WABetaInfo এর সেই রিপোর্টে বলা হয়েছে WhatsApp এর iPhone version 2.18.60 তে পাওয়া যাবে নতুন এই Group অডিও কল ফিচার। এই ভার্সানেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন নিজের WhatsApp অ্যাকাউন্টের সব তথ্য।
 
গত বছর অক্টোবরে প্রথম সামনে আসে WhatsApp এ Group কলিং এর খবর। মে মাসের শুরুতে Facebook F8 কনফারেন্সে এই ফিচার দেখিয়েছিল মার্কিন কোম্পানিটি।
 

এই আপডেটে Android ও iOS দুই প্ল্যাটফর্মের ইউজাররাই পাবেন একসাথে সব আনরিড মেসেজ সিলেক্ট করে তা রিদ করে দেওয়ার অপশান। এছাড়াও প্রয়োজনে সেই মেসেজগুলিকে এক ক্লিকে আর্কাইভে পাঠিয়ে দিতে পারবেন গ্রাহক। এবার থেকে WhatsApp  এ একসাথে অনেকগুলি কনট্যাক্ট সিলেক্ট করে তা মিউট করে দেওয়া যাবে। এর সাথেই একসাথে ডিলিট করা যাবে এই সিলেক্টেড চ্যাটগুলি।
 
Android এ নতুন এইন ফিচার ব্যাবহার করতে আপনাকে ইন্সটল করতে হবে WhatsApp বিটা ভার্সান 2.18.160 বা তার বেশি কোন ভার্সান। এর জন্য প্লে স্টোরে WhatsApp এর বিটা প্রোগ্রামে সাইন আপ করতে হবে। এছাড়াও কোম্পানির ওয়েবসাইট থেকে APK ফাইল ডাউনলোড করে তা ইন্সটল করা যাবে নিজের Android এ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.