WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 17 সেপ্টেম্বর 2026 18:35 IST
হাইলাইট
  • iPhone ব্যবহাকারীরা WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি অ্যাকাউন্ট চালাতে পারবে
  • প্রতিটি অ্যাকাউন্টের চ্যাট হিস্ট্রি ও সেটিং আলাদাভাবে সংরক্ষিত থাকবে
  • হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার আপাতত ডেভেলপমেন্টের পর্যায়ে আছে

WhatsApp is reportedly working on support for three accounts On iPhone

Photo Credit: Pexels/Ravi Roshan

আমাদের মধ্যে অনেকেই প্রাইমারি সিমের পাশাপাশি একটি নম্বর ব্যাকআপ হিসেবে রাখেন। সেই কারণে লগ আউট না করে বর্তমানে একটি ডিভাইসে WhatsApp অ্যাপ থেকে সর্বোচ্চ দুটি অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। গত জুনে iPhone ইউজারদের জন্য মাল্টি অ্যাকাউন্ট সাপোর্ট এনেছিল কোম্পানি। এবার জনপ্রিয় মেসেজিং অ্যাপটি একধাপ এগিয়ে আইফোনে একসঙ্গে তিনটি অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধা চালু করতে চলেছে। WhatsApp বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। কিন্তু রিপোর্টে বলা হয়েছে, iOS ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ অ্যাপে তিনটি আলাদা নম্বরে অ্যাকাউন্ট চালাতে পারবে। গ্রাহকরা তিনটি অ্যাকাউন্টের মধ্যে সহজেই সুইচ করার সুবিধা পাবে।

এক ফোনে তিনটি আলাদা WhatsApp অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে

WABetaInfo-এর রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপ মাল্টি অ্যাকাউন্টের সুবিধা সম্প্রসারণের কাজ করছে। নতুন ফিচারে আইফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপের কোনও অ্যাকাউন্ট থেকে লগ আউট না করেই সর্বোচ্চ তিনটি প্রোফাইল ব্যবহার করা যাবে। প্রতিটি অ্যাকাউন্টের চ্যাট হিস্ট্রি, নোটিফিকেশন, প্রাইভেসি সেটিং, ব্যাকআপ, ও মিডিয়া আলাদাভাবে সংরক্ষিত থাকবে।

অনেকেরই মনে হতে পারে, আমাদের জন্য দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টই যথেষ্ট। কিন্তু যারা পেশা ও ব্যক্তিগত প্রয়োজনে একাধিক সিম ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে একই ফোনে তিনটি অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা কাজে লাগবে। বিশেষ করে আলাদা ওয়ার্ক ও পার্সোনাল নম্বর থাকা ব্যক্তিরা উপকৃত হবেন।

তবে WhatsApp-এর এই ফিচার এখনও সম্পূর্ণরূপে প্রস্তুত হয়নি। এটি আপাতত ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে ও বেটা টেস্টারদের কাছেও এখনও আসেনি। ফলে সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু হতে বেশ কিছুটা সময় লাগতে পারে।

প্রসঙ্গত, সেপ্টেম্বর থেকে Android 6 Marshmallow ভার্সনের আগের সফটওয়্যারে সাপোর্ট বন্ধ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। Android 5.0 ও Android 5.1 Lolipop অপারেটিং সিস্টেমে থাকা কোনও ফোনেই আর অ্যাপটি কাজ করবে না। আবার নভেম্বর 30 থেকে iOS-এ অ্যাপ রান করার জন্য সিস্টেম রিকোয়ারমেন্ট বাড়তে চলেছে। ওই তারিখ থেকে iOS 15.5 ভার্সনের আগে চলা সমস্ত ডিভাইসে মেসেজিং অ্যাপটি অচল হয়ে পড়বে।

Advertisement

এছাড়াও, ভারতে সম্প্রতি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিল পেমেন্ট করার ফিচার এনেছে মেটা। এখন মেসেজিং অ্যাপটি থেকেই বাড়ির বিদ্যুৎ, খাওয়ার জল, রান্নার গ্যাস, ইন্সুরেন্স প্রিমিয়াম, ক্রেডিট কার্ড বিল, ফাস্ট্যাগ, DTH, এবং লোনের কিস্তি পরিশোধ করার সুবিধা মিলছে। ভারত কানেক্ট বা BBPS নেটওয়ার্কের মাধ্যমে 30টির বেশি ক্যাটাগরিতে 22,700+ বিলারের সাপোর্ট যুক্ত হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18e: আসছে অ্যাপলের বাজেট আইফোন, 24MP ফ্রন্ট ক্যামেরা ও 9GB র‍্যাম থাকতে পারে
  2. Redmi K100 লঞ্চ হল 165Hz OLED ডিসপ্লে, 10,000mAh ব্যাটারি,ও 50MP ক্যামেরার সঙ্গে
  3. Moto G47 Power লঞ্চ হল, 108MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি আছে
  4. OLED ডিসপ্লের সঙ্গে প্রথম MacBook Pro লঞ্চ করল Apple, দাম জেনে নিন
  5. OpenAI আনল নতুন AI মডেল GPT-6.1 Terra, লেখালিখি থেকে কোডিং সবেতেই পারদর্শী
  6. শুধু রিলস নয়, এবার ইনস্টাগ্রামে আসছে ইউটিউবের মতো বড় ভিডিও আপলোডের সুবিধা
  7. Free Fire India: ভারতে ফিরছে ফ্রি ফায়ার, কাল থেকেই ডাউনলোড করে খেলা যাবে
  8. ভারতের প্রথম লিকুইড কুলিংযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হল, সঙ্গে ফ্রি 24,999 টাকার গেমিং কিট
  9. দিওয়ালি সেলের আগেই 10,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে Nothing ফোন
  10. iPad Mini (2026) প্রথমবার OLED স্ক্রিন, Apple A20 Pro প্রসেসরের সঙ্গে লঞ্চ হল ভারতে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.