Mi Pay এর হাত ধরে ভারতে ডিজিটাল পেমেন্ট দুনিয়ায় প্রবেশ করল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 ডিসেম্বর 2018 08:30 IST
হাইলাইট
  • ভারতে কোম্পানির ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম Mi Pay লঞ্চ করল Xiaomi
  • হয়েছে। ICICI ব্যাঙ্ক ও PayU এর সাথে হাত মিলিয়ে এই সার্ভিস লঞ্চ হয়েছে
  • আপাতত ভারতে এই সার্ভিসের বিটা ভার্সান লঞ্চ হয়েছে

ভারতে কোম্পানির ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম Mi Pay লঞ্চ করল Xiaomi। আপাতত ভারতে এই সার্ভিসের বিটা ভার্সান লঞ্চ হয়েছে। ICICI ব্যাঙ্ক ও PayU এর সাথে হাত মিলিয়ে এই সার্ভিস লঞ্চ করেছে বেজিং এর কোম্পানিটি। চিনে UnionPay এর সাথে হাত মিলিয়ে এই সার্ভিস দেয় Xiaomi। Google Pay এর মতোই কাজ করবে ভারতে Mi Pay সার্ভিস। তবে Xiaomi জানিয়েছে এই সার্ভিসের মাধ্যমে UPI য়ট্রান্সফারের সাথেই ক্রেডিট ও ডেবিট কার্ড দেবে Xiaomi।

 

আরও পড়ুন: ছোট্ট নচ, ডুয়াল ক্যামেরা সহ ডিসেম্বরে আসছে Xiaomi Play

বুধবার এক ব্লগ পোস্টে Xiaomi জানিয়েছে ভারতে এই সার্ভিস ব্যবহারে কেন্দ্রের ছাড়পত্র পেয়েছে তারা। এর পরেই বিটা ভার্সানে ভারতে লঞ্চ হয়েছে Mi Pay। এই সার্ভিস ব্যবহার করে প্রিপেড রিচার্জ ও বিল পেমেন্ট করা যাবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং আর UPI পেমেন্টের মাধ্যমে Mi Pay থেকে পেমেন্ট করা যাবে।

Mi Pay ব্যবহারের জন্য স্মার্টফোনে MIUI গ্লোবাল বিটা রম ইনস্টল থাকতে হবে। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত Mi Pay বিটা টেস্টার হিসাবে নাম নতিভুক্ত করা যাবে।

 

আরও পড়ুন: প্রথম ঝলকেই বাজিমাত করল Redmi Pro 2, থাকছে 48MP ক্যামেরা

চিনে NFC ব্যবহার করে পেমেন্ট হলেও ভারতে UPI ব্যবহার করে এই পেমেন্ট প্ল্যাটফর্ম কাজ করবে। আর দশটা UPI অ্যাপ এর মতোই Mi Pay অ্যাপ ব্যবহার করে টাকা ট্রান্সফার করা যাবে।

তবে Mi Pay এর প্রধান আকর্ষন QR কোড স্ক্যান। স্ট্যাটিক ও ডাইনামিক QR কোড তৈরী করবে এই অ্যাপ। পরে সেই QR কোড স্ক্যান করে টাকা ট্রান্সফার করা যাবে।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi Mi Pay, Xiaomi, Mi Pay
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. জনপ্রিয় Vivo ফোনের দাম 7,000 টাকা পর্যন্ত বাড়ল, ক্রেতাদের জন্য বড় ধাক্কা
  2. 10,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে সবচেয়ে সস্তা iPhone 17e, দাম বাড়ার আগে শেষ সুযোগ
  3. Samsung-এর ট্রিপল ক্যামেরা ও সুপার অ্যামলেড ডিসপ্লের দুর্দান্ত 5G স্মার্টফোন 20,000 টাকার কমে মিলছে
  4. Realme P4s 5G লঞ্চ হচ্ছে আগস্ট 26, 8,000mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
  5. 30,000 টাকা পাবে প্রত্যেক নাগরিক, AI থেকে লাভের ভাগ আমজনতাকে দেবে এই দেশ
  6. ভারতে তৈরি হবে Oppo, OnePlus, এবং Realme-এর স্মার্টফোন, মেক ইন ইন্ডিয়া প্রকল্পে বড় সাফল্য
  7. 10,000mAh ব্যাটারি নিয়ে বাজেটে লঞ্চ হল iQOO Z11S, সঙ্গে এল Neo 11 Ultra গেমিং ফোন
  8. Samsung ও Xiaomi একাধিক স্মার্টফোন এবং ট্যাবের দাম বাড়াল, 5,000 টাকা ধাক্কা
  9. Samsung লঞ্চ করল Galaxy Forever প্রোগ্রাম, ফোন ফেরত দিলে পাবেন 55% পর্যন্ত দাম
  10. গান শোনার যুগ পেরিয়ে AI সঙ্গী হবে Boat হেডফোন, কানে কানে চলবে মানুষের মতো কথা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.