ভুল করে পছন্দের ছবি ডিলিট? চিন্তা নেই, Android ফোনের এই ট্রিকস জানলে ফিরে পাবেন সহজেই

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 5 সেপ্টেম্বর 2026 08:00 IST
হাইলাইট
  • Android ফোনে কোনও ছবি ডিলিট করলে তা সঙ্গে সঙ্গে চিরতরে হারিয়ে যায় না
  • নির্দিষ্ট সময়ের মধ্যে ছবি বেছে নিয়ে সহজেই রিকভার করা যায়
  • Android ডিভাইসে দুই রকম পদ্ধতি অনুসরণ করে ছবি রিকভার করা সম্ভব

Here's how you can recover deleted photos on Android phones

Photo Credit: Pexels/Los Muertos Crew

অনেক সময় বাজে বা অপ্রয়োজনীয় ছবি ডিলিট করতে গিয়ে ভুল করে পছন্দের ছবিও মুছে যায়। ফোনে বেশি ছবি তোলার অর্থ স্টোরেজ ভর্তি হতে বেশি সময় লাগবে না। তাই ফোনের জায়গা ফাঁকা করতে একসঙ্গে একাধিক ছবি ডিলিট করে দেওয়ার প্রবণতা থাকে অনেক মানুষের। কিন্তু তার মধ্যে ভাল ছবি রিমুভ হয়ে গেলে দুশ্চিন্তার অন্ত থাকে না। তবে জেনে স্বস্তি পাবেন, Android স্মার্টফোনে কোনও ছবি ডিলিট করলে তা সঙ্গে সঙ্গে চিরতরে হারিয়ে যায় না। সেটি হ্যান্ডসেটের রিসাইকেল বিন বা রিসেন্টলি ডিলিটেড ফোল্ডারে চলে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে ছবি বেছে নিয়ে সহজেই রিকভার করা যায়।

সাধারণত ছবি সম্পূর্ণভাবে মুছে যাওয়ার আগে 30 দিন পর্যন্ত রিসেন্টলি ডিলিটেড ফোল্ডারে জমা রাখা থাকে। অ্যান্ড্রয়েড ফোনে ছবি ফিরে পাওয়ার দুই ধরনের পদ্ধতি রয়েছে। ডিলিট করা ছবি কীভাবে রিকভার করবেন, তার সহজ উপায় তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Advertisement

মুছে ফেলা ছবি ফোনের গ্যালারি থেকে রিকভার করার পদ্ধতি

1. 30 দিনের মধ্যে ডিলিট করা ছবি রিকভার করতে প্রথমে Android ফোনের ফটোস বা গ্যালারি অ্যাপ খুলুন। 
2. স্ক্রিনের নিচে থাকা অ্যালবাম অপশনে ট্যাপ করুন।
3. ব্র্যান্ড ও ফোনের মডেল অনুযায়ী স্ক্রিনে স্ক্রল করে রিসেন্টলি ডিলেটেড ফোল্ডার খুঁজে বার করুন।
4. রিসেন্টলি ডিলেটেড ফোল্ডারে ট্যাপ করে সেটি খুলুন।
5. একটি নতুন পর্দায় ডিলিট করা সমস্ত ছবি দেখতে পাবেন।
6. স্ক্রিনের ডানদিকে থাকা ভার্টিক্যাল ডটেড লাইনে ক্লিক করুন।
7. সিলেক্ট অপশনে ট্যাপ করে যে যে ছবি ফিরিয়ে আনতে চান, বেছে নিন।
8. একসঙ্গে সমস্ত ছবি রিকভার করতে চাইলে সিলেক্ট অলের উপর টাচ করুন।
9. ছবি সিলেক্ট করার পর রিস্টোর অপশনে ট্যাপ করুন।
10. রিকভার করা ছবিগুলি যে ফোল্ডার থেকে মুছে গিয়েছিল, সেই ফোল্ডারেই ফিরে আসবে।

Google Photos-এর মাধ্যমে ডিলিট করা ছবি ফেরত পাওয়ার উপায়

Android ফোনে গুগল ফটোসের মাধ্যমেও সাম্প্রতিক ডিলিট করা ছবি রিকভার করা যায়। এর জন্য প্রথমে ফটোস অ্যাপ খুলুন। তারপর স্ক্রিনের নিচে থাকা কালেকশনস অপশনে ট্যাপ করুন। এবার একটি নতুন স্ক্রিন খুলে যাবে। সেখানে উপরের ডানদিকে থাকা বিন অপশনে ট্যাপ করুন।

এরপর সিলেক্ট অপশনে ট্যাপ করে যে সব ডিলিটেড হওয়া ছবি রিকভার করতে চান, সেগুলি বেছে নিন। তারপর রিকভারির জন্য রিস্টোর অপশনে ট্যাপ করুন। রিসেন্টলি ডিলিটেড ফোল্ডারে থাকা সমস্ত ছবি রিকভার করতে চাইলে রিস্টোর অল অপশনে ট্যাপ করতে হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.