West Bengal SIR Draft: স্মার্টফোনে এক ক্লিকেই নিজের নাম খসড়া ভোটার তালিকায় আছে কিনা দেখে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 16 ডিসেম্বর 2025 15:54 IST
হাইলাইট
  • মঙ্গলবার থেকেই অনলাইনে খসড়া ভোটার তালিকায় নাম দেখা যাচ্ছে
  • নির্বাচন কমিশনের অ্যাপে গিয়ে ভোটার নিজের নাম যাচাই করতে পারবেন
  • নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও নাম খুঁজে বার করা যাবে

কমিশনের ECINET অ্যাপে খসড়া ভোটার তালিকায় নাম আছে কিনা দেখা যাচ্ছে

Photo Credit: X/ CEO West Bengal

পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনের এনুমারেশন পর্ব শেষ হয়েছে। আর আজ বৈধ ভোটারদের খসড়া তালিকা আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করবে নির্বাচন কমিশন। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, খসড়া ভোটার তালিকায় 7 কোটি 8 লক্ষের বেশি মানুষের নাম ছাপার সম্ভাবনা। শোনা যাচ্ছে, লিস্ট থেকে প্রায় 58 লক্ষ নাম বাদ যেতে পারে। আপনার কাছে ইন্টারনেট-যুক্ত একটি স্মার্টফোন, PC বা ল্যাপটপ থাকলেই খসড়া তালিকায় নিজের নাম আছে কিনা, তা নিজের ঘরে বসেই যাচাই করতে পারবেন। নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট দিচ্ছে সেই সুযোগ। চলুন দেখে নিই কীভাবে সেই খসড়া ভোটার তালিকার অ্যাক্সেস পাওয়া যাবে।

ECINET অ্যাপেই দেখুন পশ্চিমবঙ্গের SIR-এর লিস্ট 

নির্বাচন কমিশনের নিজস্ব অ্যাপ হল ECINET বা ইসিআইএনইটি। প্লে স্টোরে গিয়ে এই নাম সার্চ করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অ্যাপ খুঁজুন। সেখান থেকে স্মার্টফোনে ইনস্টল করে নিন। ইনস্টলেশন সম্পূর্ণ হওয়ার পর ফোনে অ্যাপটি খুলুন। হোমপেজে একাধিক অপশন দেখতে পাবেন। আপনার একমাত্র কাজ হল ডানদিকে সবুজ রঙের বক্সে 'সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট' লেখার উপর ক্লিক করা।

বক্সে ক্লিক করা মাত্রই একটি নতুন পেজ খুলে যাবে। তারপর সার্চ বাই 'ভোটার আইডি/এপিক' অপশনে ক্লিক করে নিজের তথ্য দিন। তারপর সার্চ বাটন চাপলেই যে কেউ জেনে যেতে পারবেন, সংশ্লিষ্ট ভোটারের নাম খসড়া তালিকায় আছে কিনা। আপনি অ্যাপের পাশাপাশি ওয়েবসাইট থেকেও নিজের নাম যাচাই করতে পারবেন।

পশ্চিমবঙ্গের SIR-এর লিস্ট এই ওয়েবসাইটে দেখুন

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ক্লিক করেও খসড়া তালিকায় নাম দেখে নেওয়া যাবে। আমরা পাঠকদের সুবিধার্ধে প্রথম বাক্যটি হাইপারলিঙ্ক করে দিয়েছি। ক্লিক করলে যে পেজ খুলবে সেখানে 'সার্চ ইয়োর নেম ইন ইলেক্টোরাল' অপশনে ক্লিক করুন। সেখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে নিজের ভাষা বেছে নিন। তারপর এপিক নম্বর ও রাজ্যের নাম পশ্চিমবঙ্গ বেছে নিন।

এরপর ক্যাপচা কোড পূরণ করে সার্চ করুন। খসড়া তালিকায় নাম থাকলেই সেখানে নিজের বিস্তারিত তথ্য দেখতে পাবেন। ক্যাপচা পূরণ করার আগে ভাল করে দেখে নেবেন, বিকৃত করা অক্ষর ও সংখ্যাগুলো যথাযথ লিখছেন কিনা। ক্যাপচা ভুল হলে কিন্তু আপনি নাম দেখতে পাবেন না।

Advertisement

এছাড়াও, অফলাইনেও খসড়া তালিকায় নাম দেখা যাবে। রাজ্যের সকল BLO-এর কাছে হার্ড কপি থাকবে। আপনি নিজের এলাকার বিএলও-এর কাছে গিয়ে নিজের নাম যাচাই করতে পারবেন। নির্বাচন কমিশনের তরফেও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের কাছে সফট কপি তুলে দেওয়া হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A38 ও Galaxy A58 দেখা গেল Geekbench-এ, থাকবে ভিন্ন প্রসেসর
  2. iPhone 16 মাত্র 45,490 টাকায়, বাম্পার অফার Croma Black Friday সেলে
  3. সন্তানের X অ্যাকাউন্টের রাশ মা-বাবার হাতে আসছে, জানা যাবে কার সঙ্গে চ্যাট, কত সময় ব্যয়
  4. SAP Layoff: খরচ কমিয়ে AI-তে জোর, 10,000 চাকরি ছাঁটাই করছে এই সংস্থা
  5. বিদেশে গিয়ে সিমের খোঁজে ছোটাছুটির দিন শেষ, WhatsApp থেকে কেনা যাবে আন্তর্জাতিক eSIM
  6. সস্তায় 9,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে OnePlus-এর নতুন Nord ফোন
  7. Realme 16 Pro-র ছবি ফাঁস হল, ব্যাটারি 10,000mAh, ওয়ানপ্লাসের মতো ক্যামেরা
  8. HMD Rise স্মার্টফোন 10,000 টাকার কমে লঞ্চ হয়েছে, ডিটেলস জেনে নিন
  9. Cluade Duet ভারতে চলে এল, অফিস ও ব্যবসার কাজ সামলে চাপমুক্ত রাখবে AI
  10. Vivo Watch GT 2: কার্ভড AMOLED স্ক্রিনের সঙ্গে ভিভোর প্রথম স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.