কবে শুরু হচ্ছে ই-কমার্স পরিষেবা? জানিয়ে দিল কেন্দ্র

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 16 এপ্রিল 2020 17:13 IST
হাইলাইট
  • 20 এপ্রিল থেকে ই-কমার্স পরিষেবা শুরু হচ্ছে
  • সংক্রমিত এলাকায় ডেলিভারি করা যাবে না
  • ডেলিভারির জন্য গাড়ি চলাচলে ছাড় দেওয়া হয়েছে

ই-কমার্স পরিষেবায় ছাড় দিল স্বরাষ্ট মন্ত্রক

ধীরে ধীরে লকডাউনের নিয়ম শিথিল করছে কেন্দ্র। বুধবার ই-কমার্স ডেলিভারিতে সবুজ সংকেত দেওয়া হয়েছে। 20 এপ্রিলের পর থেকে গোটা দেশে ই-কমার্স পরিষেবা শুরু করার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। যদিও সংক্রমিত এলাকায় ডেলিভারি করা যাবে না।  লকডাউনের শুরু থেকেই গোটা দেশে ই-কমার্স পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। এই ঘোষণার পরে আমাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিলের মতো কোম্পানিগুলির সঙ্গেই গ্রাহকরা স্বস্তি পাবেন।

চলতি সপ্তাহেই 3 মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানোর ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। এছাড়াও 20 এপ্রিল থেকে কয়েকটি পরিষেবাকে ছাড় দেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। দুই দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ই-কমার্স পরিষেবাকে ছাড় দেওয়ার কথা জানানো হল।

Advertisement

বুধবার কেন্দ্রের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “সার্ভিস সেক্টর ডিজিটাল ইকোনমিতে চলে, যা দেশের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। সেই জন্য ই-কমার্স, তথ্যপ্রযুক্তি, সরকারী কাজে ডেটা ও কল সেন্টার, অনলাইন টিচিং ও ডিসটেন্স লার্নিংয়ে ছাড় দেওয়া হয়েছে।”

লকডাউনে বাইরে যেতে ই-পাস পাবেন কীভাবে?

ই-কমার্স পরিষেবার জন্য রাস্তায় গাড়ি চলাচলের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। “অনুমতি সহ ই-কমার্স কোম্পানিগুলি রাস্তায় গাড়ি চালাতে পারবে।” জানানো হয়েছে বিবৃতিতে।

Advertisement

স্বরাষ্ট্র মন্ত্রক আরও জানিয়েছে, “ই-কমার্স পরিষেবার সঙ্গেই সব জরুর পণ্যের উৎপাদন, পাইকারি ও খুচরো বিক্রেতা ও স্থানীয় দোকানদার কাজ শুরু করতে পারবেন।”

এছাড়াও বিবৃতিতে তথ্য প্রযুক্তি কোম্পানিগুলিকে 50 শতাংশ কর্মী সহ কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.