লকডাউনে বাইরে যেতে ই-পাস পাবেন কীভাবে?

হোয়াটসঅ্যাপ ও ওয়েবসাইট থেকে ই-পাস অবেদন করবেন কীভাবে? দেখে নিন।

লকডাউনে বাইরে যেতে ই-পাস পাবেন কীভাবে?

হোয়াটসঅ্যাপ ও ওয়েবসাইট থেকে ই-পাস আবেদন করা যাচ্ছে

হাইলাইট
  • মহারাষ্ট্র সরকার ফটো আইডি ও কোম্পানির আইডি চাইছে
  • ই-পাস প্রিন্ট করে সঙ্গে নিয়ে বাইরে যাওয়া যাবে
  • দিল্লিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ই-পাসের আবেদন করা যাচ্ছে
বিজ্ঞাপন

3 মে পর্যন্ত দেশে লকডাউন চলবে। জরুরি দরকার ছাড়া ঘরের বাইরে যাওয়া নিষেধ। করোনাভাইরাস সংক্রমণ রুখতে কঠোর পদক্ষেপ নিতে হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারকে। যদিও জরুরি পরিষেবার সঙ্গে যুক্তি কর্মীদের প্রতিদিনই বাইরে যেতে হচ্ছে। বিভিন্ন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা অনলাইনে ই-পাসের আবেদন করতে পারবেন। কীভাবে অনলাইনে ই-পাস পাওয়া যাবে? দেখে নিন।

কয়েকটি রাজ্য ওয়েবসাইটে রেজিস্টার করে ই-পাস দিচ্ছে। যদিও কয়েকটি রাজ্য মোবাইল অ্যাপ ও হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

লক-ডাউনে ই-পাস পাবেন কীভাবে?

  1. নিজের শহর অথবা রাজ্যের লকডাউন ই-পাস ওয়েবসাইটে যান।
  2. ওয়েবসাইট থেকে নতুন ই-পাসের আবেদন জানান।
  3. অনলাইনে আবেদন জানানোর সময় বাইরে যাওয়ার কারণ জানাতে হবে। বিভিন্ন রাজ্যের ওয়েবসাইটে আলাদা প্রশ্ন থাকছে। কয়েকটি রাজ্যে ফটো আইডি সাবমিট করতে হচ্ছে।
  4. আবেদন জমা দেওয়ার পরে পুলিশ তা যাচাই করে আপনাকে ই-পাস পাঠিয়ে দেবে।
  5. আবেদন পত্র জমা দেওয়ার সময় কোন সমস্যা হলে স্থানীয় পুলিশ স্টেশনে যোগাযোগ করতে পারেন।

ই-পাস আবেদন পত্রের স্ট্যাটাস দেখেবেন কীভাবে?

  • আবেদন জমা দেওয়ার পরে একটি আইডি পাবেন। নির্দিষ্ট ওয়েবসাইটে এই আইডি দিয়ে সার্চ করে স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।
  • ই-পাসের আবেদন অনুমোদিত হলে মোবাইল নম্বরে এসএমএস আসবে।
  • এর পরে ই-পাস ডাউনলোড করে প্রিন্ট করে নিন। বাইরে গেলে এই প্রিন্ট নিজের সঙ্গে রাখুন।
  • বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের ই-পাস আবেদনের ওয়েবসাইট

    হোয়াটসঅ্যাপের মাধ্যমে ই-পাস আবেদন করবেন কীভাবে?

    ওয়েবসাইটের সঙ্গেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ই-পাস দিচ্ছে দিল্লি সরকার। নীচে দিল্লির বিভিন্ন এলাকায় ই-পাসের আবেদন জানানোর হোয়াটসঅ্যাপ নম্বরগুলি দেখে নিন।

    • ইস্ট ডিসট্রিক্ট: 8447200084, 8375878007
    • নর্থ ইস্ট ডিসট্রিক্ট: 9540895489, 8860425666
    • সেন্ট্রাল ডিসট্রিক্ট: 7428336279, 7428210711
    • নিউ দিল্লি ডিসট্রিক্ট: 9540675392, 9873743727
    • নর্থ ডিসট্রিক্ট: 8595298706, 8595354861
    • শাহদারা ডিসট্রিক্ট: 8595272697, 8595274068
    • সাউথ ইস্ট ডিসট্রিক্ট: 8595246396, 8595258871
    • ওয়েস্ট ডিসট্রিক্ট: 9414320064, 8595252581
    • সাউথ ডিসট্রিক্ট: 9599649266, 9643150027
    • সাউথ ওয়েস্ট ডিসট্রিক্ট: 9971518387, 9971526953
    • নর্থ ওয়েস্ট ডিসট্রিক্ট: 8595559117, 8595543375

    হোয়াটসঅ্যাপে আবেদনকারীকে নাম, ঠিকানা, বাইরে যাওয়ার কারণ, বাইরে যাওয়ার সময় ও ফটো আইডি কার্ডের ছবি পাঠাতে হবে। এর পরে আপনার তথ্য যাচাই করে ই-পাস অনুমোদন করতে পুলিশ।

    Comments

    প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

    বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

    #সর্বশেষ খবর
    1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
    2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
    3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
    4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
    5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
    6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
    7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
    8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
    9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
    10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
    © Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
    Trending Products »
    Latest Tech News »