স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী সপ্তাহে দুর্দান্ত সেল নিয়ে আসছে Amazon

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 31 জুলাই 2019 13:55 IST
হাইলাইট
  • 8 অগাস্ট এই সেল শুরু হচ্ছে
  • SBI ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত 10 শতাংশ ছাড়
  • 11 অগাস্ট পর্যন্ত এই সেল চলবে

এই সেলে বিভিন্ন গ্যাজেট নো কস্ট ইএমআই তে কেনা যাবে

8 অগাস্ট শুরু হচ্ছে Amazon Freedom Sale। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশেষ এই সেল নিয়ে এসেছে ইকমার্স কোম্পানিটি। এই সেলে SBI ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত 10 শতাংশ ছাড়। 11 অগাস্ট পর্যন্ত এই সেল চলবে। 7 অগাস্ট দুপুর 12 টা থেকে Amazon Prime সদস্যরা এই সেলে অংশ নিতে পারবেন। সাথে থাকছে ডেবিট কার্ডে ইএমআই, নো-কস্ট ইএমআই। এই সেলে মোবাইল ফোনে 40 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

এই সেলে OnePlus 7 Pro ফোন কেনার সময় এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। সাথে থাকছে নো-কস্ট ইএমআই এর অপশন। 48,999 তাকার এই ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট, ডিসপ্লের নীচে সিঙ্গারপ্রিন্ট সেন্সর আর পপ-আপ সেলফি ক্যামেরা।

Advertisement

এছাড়াও OnePlus 7, Oppo Reno, Vivo V15, Samsung Galaxy Note 9 আর Oppo F11 Pro ফোনে এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। সস্তা হবে Samsung Galaxy S10, Samsung Galaxy M40, Samsung Galaxy M30, Samsung Galaxy M20, Redmi Y3, Oppo A7, Honor View 20 আর Oppo K3 সহ আরও অনেক জনপ্রিয় স্মার্টফোন। যদিও কোন ফোনে কত ছাড় মিলবে জানা যায়নি।

1 অগাস্ট লঞ্চ হবে Huawei Y9 Prime 2019। Amazon Freedom Sale এ এই ফোনেও অফার থাকছে। স্মার্টফোন ছাড়াও এই সেলে পাওয়ার ব্যাঙ্ক, কেবেল, চার্জার, ব্লুটুথ হেডসেট, কেস সস্তা হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  2. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  3. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  4. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  5. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  6. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  7. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  8. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  9. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  10. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.