ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক

OpenAI দাবি করছে যে, ChatGPT Health চিকিৎসা সম্পর্কিত পরিভাষা সহজভাবে ব্যাখ্যা করবে।

ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক

Photo Credit: OpenAI

ChatGPT will offer health guidance using medical reports

হাইলাইট
  • ChatGPT Health যুক্তরাষ্ট্রে 18 বছর বা তার বেশি বয়সিদের জন্য চালু হয়েছে
  • এটি রক্ত পরীক্ষার রিপোর্ট ও অন্যান্য মেডিকেল টেস্টের রেজাল্ট বুঝতে সক্ষম
  • চ্যাটজিপিটি অ্যাপল হেলথের সঙ্গে সংযুক্ত করে হেলথ গাইডেন্স নেওয়া যাবে
বিজ্ঞাপন

ChatGPT-এর কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পাওয়া আরও সহজ হল। OpenAI আর্লি অ্যাক্সেস পর্যায় শেষে সাধারণ ব্যবহারকারীদের জন্য ChatGPT Health ফিচার চালু করেছে। পরিষেবাটি চলতি বছরের জানুয়ারি থেকে সীমিত সংখ্যক ইউজারদের জন্য পরীক্ষামূলকভাবে উপলব্ধ ছিল। এটি রক্ত পরীক্ষার রিপোর্ট এবং অন্যান্য মেডিকেল টেস্টের রেজাল্ট বুঝতে সক্ষম। চ্যাটজিপিটি হেলথ নতুন ও পুরনো রিপোর্টের মধ্যে কী কী পরিবর্তন এসেছে, সেটাও ধরতে পারে। ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ আছে? কী কী জিজ্ঞাসা করা উচিত, সেই সংক্রান্ত নানা প্রশ্নও প্রস্তুত করতেও সাহায্য করবে চ্যাটজিপিটির নয়া টুল।

ChatGPT Health সমস্ত US ইউজারদের জন্য চালু হল

চ্যাটজিপিটি হেলথ ফিচার মার্কিন যুক্তরাষ্ট্রে 18 বছর বা তার বেশি বয়সিদের জন্য চালু করা হয়েছে। এটি চ্যাটজিপিটির ওয়েবসাইট এবং আইফোনে ব্যবহার করা যাবে। Free, Go, Plus ও Pro, চারটি প্ল্যানেই হেলথ টুল উপলব্ধ হবে। অন্যান্য দেশে কবে রোলআউট হবে, তা জানা যায়নি।

স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পাওয়ার জন্য চ্যাটজিপিটি হেলথ অ্যাপল হেলথ বা ওয়ান মেডিকেল ও ফাংশন হেলথের মতো সমর্থিত মেডিকেল রেকর্ড পরিষেবার সঙ্গে সংযুক্ত করা যেতে পারে। তারপর চ্যাটজিপিটি ব্যবহারকারীর খাওয়া ওষুধ, ল্যাব রিপোর্ট, ডাক্তারের প্রেসক্রিপশন, খাদ্যাভ্যাস, ও ঘুমের ডেটা ব্যবহার করবে। ফিচারটি সেই তথ্যের উপর ভিত্তি করে প্রশ্নের উত্তর দেবে।

OpenAI দাবি করছে যে, ChatGPT Health চিকিৎসা সম্পর্কিত পরিভাষা সহজভাবে ব্যাখ্যা করবে। মেডিকেল রেকর্ড যুক্ত করার পর চ্যাটজিপিটিকে দিয়ে নিজেদের স্বাস্থ্যগত সমস্যা ও ওষুধ পর্যালোচনা করা যাবে। সংস্থা অবশ্য স্পষ্ট করে জানিয়েছে, ফিচারটি কখনই একজন ডাক্তারের বিকল্প নয়। চ্যাটজিপিটি হেলথের মূল উদ্দেশ্য হল মানুষকে তাঁদের স্বাস্থ্য এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য আরও ভালভাবে বুঝতে সাহায্য করা।

মার্কিন সংস্থাটির দাবি, প্রতি সপ্তাহে চ্যাটজিপিটি 30 কোটিরও বেশি স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নের সম্মুখীন হয়। ব্যবহারকারীরা ল্যাব রিপোর্ট বুঝতে, চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েনমেন্টের প্রস্তুতি নিতে, ডাক্তারের পরামর্শ সহজবোধ্য ভাষায় ব্যাখ্যা করতে, ও আরও স্বাস্থ্যকর জীবনযাপন গড়ে তুলতে তাদের এআই চ্যাটবটের শরণাপন্ন হন।

উপরের কারণগুলির জন্যই চ্যাটজিপিটি-এ নতুন হেলথ ফিচারের আগমন। এটি স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত ডেটা এক জায়গায় রেখে পরামর্শদাতার কাজ করবে। তথ্যের গোপনীয়তা নিয়েও আশ্বস্ত করেছে তারা। OpenAI বলেছে, মেডিকেল রেকর্ড এবং অ্যাপল হেলথের ডেটা নিরাপদে স্টোর করে রাখা হবে। এগুলি তাদের AI মডেল প্রশিক্ষণের কাজে ব্যবহার হবে না।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »