আগের সেলে অফার হাতছাড়া হয়েছে? চলতি সপ্তাহে আসছে Flipkart Big Diwali Sale 2019

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 7 অক্টোবর 2019 17:45 IST
হাইলাইট
  • Flipkart Plus গ্রাহকদের জন্য 4 ঘন্টা আগে এই সেল শুরু হবে
  • সস্তা হবে Redmi Note 7 Pro, Redmi Note 7S
  • সস্তা হবে Redmi Note 7 Pro, Redmi Note 7S

12 অক্টোবর শুরু হচ্ছে Flipkart Big Diwali Sale 2019

Photo Credit: Flipkart

Flipkart এ সবে শেষ হয়েছে Big Billion Days 2019 সেল। এবার আগামী সেলের ঘোষণা করে দিন Flipkart। 12 অক্টোবর শুরু হচ্ছে Flipkart Big Diwali Sale 2019। 12 অক্টোবর থেকে 16 অক্টোবর এই সেল চলবে। এই সেলে সস্তা হবে স্মার্টফোন, ট্যাবলেট, ওয়্যারেবল, টিভি আর অ্যাপলায়েন্স সহ সব ধরনের প্রোডাক্ট। আগে সেলে অফার হাতছাড়া হলে Flipkart Big Diwali Sale 2019 এ পছন্দের গ্যাজেট কিনতে পারবেন।

Realme Festive Days Sale: Realme 5, Realme 5 Pro সহ সস্তা হয়েছে এই স্মার্টফোনগুলি

অন্যান্য সেলের মতোই Flipkart Plus গ্রাহকদের জন্য 4 ঘন্টা আগে এই সেল শুরু হবে। অর্থাৎ 11 অক্টোবর রাত 8 টা থেকে Flipkart Plus গ্রাহকদের জন্য এই সেল শুরু হবে। 12 অক্টোবর মধ্যরাত থেকে সব Flipkart গ্রাহক এই সেলে সংশ নিতে পারবেন।

Flipkart Big Diwali Sale 2019 এ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন। সাথে থাকছে সহজ ইএমআই এর সুবিধা। এই সেলে কম দামে মোবাইল প্রোটেকশন প্ল্যান পাওয়া যাবে। সাথে থাকবে আকর্ষনীয় এক্সচেঞ্জ অফার।

সপ্তাহের শেষে ধামাকা সেল নিয়ে আসছে Amazon: সেরা অফারগুলি দেখে নিন

Flipkart কানিয়েছে চলতি সপ্তাহের সেলে সস্তা হবে Redmi Note 7 Pro, Redmi Note 7S, Realme 5, Vivo Z1 Pro আর Realme C2 এর মতো জনপ্রিয় স্মার্টফোনগুলি। তবে সেল শুরুর আগেই এই সেলের গুরুত্বপূর্ণ অফারগুলি সামনে আনবে Flipkart।

এই সেলে টিভি ও অ্যাপলায়েন্সে 75 শতাংশ ছাড় পাওয়া যাবে। টপ সেলিং ইলেকট্রনিক প্রোডাক্টে থাকছে 90 শতাংশ পর্যন্ত ছাড়। হেডফোন, স্পিকার, ল্যাপটপ, ক্যামেরা, স্মার্টওয়াচে এই সুবিধা পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Flipkart, Big Diwali Sale 2019
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Pixel 11 সিরিজের দাম আগস্ট 12 লঞ্চের আগেই ফাঁস হল, স্টোরেজ এবার দ্বিগুণ
  2. 2026 সালের দ্বিতীয় Samsung Galaxy Unpacked-এর দিন ঘোষণা হল, একসঙ্গে তিনটি দুর্ধর্ষ ফোন আসতে পারে
  3. iOS 27 Beta 3: Apple-এর নতুন চমক, আপনার পছন্দ করা গলা ও ভঙ্গিতে কথা বলবে Siri
  4. Vivo T5 Lite 5G বাজেটে বিশাল ব্যাটারি, ফাস্ট চার্জিং, ও ভাল ক্যামেরা নিয়ে ভারতে আসছে, লঞ্চ শীঘ্রই
  5. Motorola Edge 70 Max স্মার্টফোনের ভারতে লঞ্চ কনফার্মড হল, ক্যামেরা ও প্রসেসরে বড় চমক
  6. iQOO Z11 Lite আসছে ভারতে, 15,000 টাকার মধ্যে 6,500mAh ব্যাটারি, 5G, ও 50MP ক্যামেরা মিলতে পারে
  7. Nothing Phone 4b এল ভারতে, দেখতে সবার থেকে আলাদা, ব্যাটারিতেও সেরা, দাম-ফিচার্স জেনে নিন
  8. Microsoft-এ ফের বিপুল ছাঁটাই, একসঙ্গে চাকরি গেল হাজার হাজার কর্মীর
  9. Apple ব্যবহারকারীদের জন্য স্বস্তি, দীর্ঘ 5 বছর অপেক্ষার পর চালু হল এই পরিষেবা
  10. Apple-এর রহস্যময় AI ডিভাইস ফাঁস, চোখের সামনেই চিনে নেবে সবকিছু
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.