Google অনলাইন প্রতারণা ঠেকাতে বড় পদক্ষেপ নিল, রক্ষাকর্তা কৃত্রিম বুদ্ধিমত্তা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 20 নভেম্বর 2025 19:59 IST
হাইলাইট
  • Google একটি নতুন সিস্টেম আনছে যা OTP ব্যবস্থাকে রিপ্লেস করবে
  • Play Protect 11.5 কোটি বার ক্ষতিকর অ্যাপ ইনস্টল করার প্রচেষ্টা ব্লক করেছে
  • Google স্ক্রিন-শেয়ারিং প্রতারণা রুখতে নতুন ফিচার পরীক্ষা করছে

Google Play Protect has prevented more than 115 million attempts to install potentially harmful app

Photo Credit: Google

অনলাইন প্রতারণা সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। নিত্যনতুন পদ্ধতিতে লোক ঠকানো জলভাতে পরিণত করেছে প্রতারকরা। শুধুমাত্র বয়স্ক অথবা অল্পশিক্ষিতরা ফাঁদে পড়ছে এমনটা নয়। শিক্ষিত ও সম্ভ্রান্ত মানুষেরাও এখন সাইবার অপরাধীদের শিকার হচ্ছেন। অনলাইন কেনাকাটা ও লেনদেন বাড়ার সাথে সাথে জালিয়াতির উর্দ্ধমুখী ঘটনা ইন্টারনেটের প্রতি মানুষের ভরসা এবং বিশ্বাসকে দুর্বল করে দিচ্ছে। ইন্টারনেট ব্যবহার করার সময় নিরাপত্তার অভাব বোধ করছেন অসংখ্য মানুষ। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে এই ভয়ের সমাধান রয়েছে। নতুন দিল্লিতে একটি ইভেন্টে Google বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছে।

Google নতুন AI সেফটি টুল আনার ঘোষণা করল

Google তাদের ব্লগে এই বিষয়ে বিস্তারিত লিখেছে। সংস্থাটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে অনলাইন ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে কাজ করছে। তারা যে সব আপডেট আনছে, সেগুলোর লক্ষ্য প্রতিষ্ঠানের জন্য পাওয়ারফুল সাইবার সিকিউরিটি এবং প্রাইভেসি টুল তৈরি। টেক জায়ান্টটি এনহ্যান্সড ফোন নম্বর ভেরিফিকেশন বা ePNV নামক একটি নতুন Android-ভিত্তিক সিকিউরিটি প্রোটোকলের উপরেও কাজ করছে। এটি বর্তমানে ব্যবহৃত SMS-বেসড অথিন্টিকেশন পদ্ধতির জায়গা নেবে।

নতুন সিস্টেমটি OTP-এর সঙ্গে জড়িত ফাঁকফোকর দূর করতে চলেছে। এটি আরও বেশি নিরাপদ। গুগল আরও জানিয়েছে যে, রিয়েল-টাইম স্ক্যাম ডিটেকশন ফিচার জেমিনাই ন্যানো ব্যবহার করে ডিভাইসেই সম্ভাব্য প্রতারণা শনাক্ত করতে সক্ষম। এটি পিক্সেল স্মার্টফোনের জন্য চালু হচ্ছে। তবে বৈশিষ্ট্য ডিফল্টভাবে বন্ধ অবস্থায় থাকবে।

গুগল একটি নতুন উদ্যোগ নিয়েছে, যেখানে পেটিএম, গুগল পে, ও Navi-এর মতো UPI প্ল্যাটফর্মগুলির সঙ্গে যৌথ ভাবে স্ক্রিন-শেয়ারিং প্রতারণা রুখতে নতুন ফিচার পরীক্ষা করছে। Android 11 বা তার পরের ভার্সন ব্যবহারকারী কেউ যদি অপরিচিত ব্যক্তির সঙ্গে কলের সময় স্ক্রিন শেয়ার করতে করতে ওই অ্যাপগুলির মধ্যে কোনও একটি খুলে ফেলেন, তাহলে সতর্কবাতা আসবে। এক ট্যাপেই কল কেটে দিতে পারবেন বা স্ক্রিন শেয়ারিং বন্ধ করা যাবে।

গুগল জানাচ্ছে, তাদের প্লে প্রোটেক্ট 11.5 কোটি বার ক্ষতিকর অ্যাপ ইনস্টল করার প্রচেষ্টা রুখে দিয়েছে, যেগুলো আর্থিক জালিয়াতির জন্য পারমিশনের অজুহাতে সংবেদনশীল তথ্য হাতিয়ে নেয়। সংস্থাটি তাদের নিজস্ব AI ওয়াটারমার্ক ও শনাক্তকরণ প্রযুক্তি SynthID এবং তার API-এর আগাম অ্যাক্সেস দিচ্ছে কলেজ-বিশ্ববিদ্যালয়, গবেষক, ও সংবাদমাধ্যমকে। এর লক্ষ্য, AI দ্বারা নির্মিত কনটেন্ট সহজে শনাক্ত করতে সাহায্য করা।

Advertisement

প্রসঙ্গত, গুগল 2025 সালে ভারতে প্লে স্টোরে শীর্ষ অ্যাপস এবং গেমসের তালিকা প্রকাশ করেছে। দেশের সেরা অ্যাপ হিসেবে নির্বাচিত হয়েছে জোমাটোর District: Movie Events Dining। 2025 সালের সেরা গেমের পুরস্কার পেয়েছে Krafton এর CookiRun India: Running Game। Free Fire Max পেয়েছে সেরা অনগোয়িং গেমের স্বীকৃতি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Google, India, AI, Artificial Intelligence
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  2. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  3. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Jio ও Airtel-এর 399 টাকার রিচার্জ প্ল্যান মুখোমুখি, একই দামে কে বেশি সুবিধা দিচ্ছে দেখুন
  5. সব ফোনের দাম যখানে বাড়ছে, সেখানে হঠাৎ 15,000 টাকা দাম কমল Samsung Galaxy S26 Ultra-র
  6. Boltt Ace 5G ও Evo লঞ্চ হল, খুব সস্তায় 64MP ক্যামেরা ও 8GB র‍্যাম, দাম 9,999 টাকা থেকে শুরু
  7. দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন মিলছে 22,200 টাকা সস্তায়, কোথায় জেনে নিন
  8. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  9. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  10. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.