ভুয়ো কল ধরতে Google-এর ডিজিটাল স্ট্রাইক, ফোন আসলেই জানাবে প্রতারক কিনা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 3 জুন 2026 20:56 IST
হাইলাইট
  • Google ভুয়ো ফোন কলের রমরমা বন্ধ করতে বড় পদক্ষেপ নিয়েছে
  • Android ফোনের জন্য ফেক কল ডিটেকশন ফিচার চালু করেছে
  • এটি ভয়েস ক্লোনিং, কলার আইডি স্পুফিং, ও অন্যান্য ফোন ফ্রড থেকে বাঁচাবে

Google launches fake call detection feature to protect android users

Photo Credit: Unsplash / Shutter Speed

ভুয়ো ফোন কলের রমরমা বন্ধ করতে Google-এর ডিজিটাল স্ট্রাইক। ফেক ফোন কলের সমস্যা শুধুমাত্র আজকের দিনের নয়, AI টুলস সাধারণ মানুষের হাতে চলে আসার ফলে এই ধরনের প্রতারণা দিনকে দিন বেড়েই চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পরিচিত ব্যক্তি ও পরিবারের সদস্যদের কন্ঠস্বর নকল করে ফোনে টাকা চাওয়া ও ব্যক্তিগত তথ্য চেয়ে চাপ দেওয়ার প্রচুর ঘটনা ঘটছে দেশের বিভিন্ন প্রান্তে। তাই Android স্মার্টফোনের জন্য নতুন সিকিউরিটি ফিচার চালু করেছে গুগল, যা ভুয়ো কল চিনতে সক্ষম। ফেক কল ডিটেকশন বা ভুয়ো কল শনাক্তকরণ ফিচারটি Android 12 ও তার উপরের ভার্সন চলা ফোনে চালু করা হচ্ছে।

Google কীভাবে ভুয়ো কল শনাক্ত করবে?

গুগল জানিয়েছে, নতুন ফিচার অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য অতিরিক্ত নিরাপত্তা স্তর হিসেবে কাজ করবে। এটি AI-এর সাহায্য নিয়ে করা ভয়েস ক্লোনিং ও ফোন স্ক্যামের ঝুঁকি মোকাবিলায় সহায়তা করবে। নয়া বৈশিষ্ট্যটি বাই ডিফল্ট চালু থাকে এবং নিঃশব্দে ব্যাকগ্রাউন্ডে কাজ করে।

যখন কোনও পরিচিত ব্যক্তি আপনাকে ফোন করেন ও দুজনেই Phone by Google ব্যবহার করেন, তখন কলারের ডিভাইস আপনার ফোনে একটি সাইলেন্ট ভেরিফিকেশন সিগন্যাল পাঠাবে। কেউ সেই ব্যক্তির পরিচয় ব্যবহার করে বা নম্বর জালিয়াতি করে কলের চেষ্টা করলে, ওই সংকেত পাওয়া যাবে না। সে ক্ষেত্রে আপনার ফোন সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির প্রকৃত ডিভাইসের সাথে যোগাযোগ করে কল যাচাইয়ের চেষ্টা করবে।

সেই ডিভাইস থেকে তখন কোনও কল না করা হলে, আপনার ফোনের স্ক্রিনের সতর্কবার্তা ফুটে উঠে কল কাটার পরামর্শ দেবে। অর্থাৎ বোঝা যাবে, কলটি সম্ভাব্য জাল। অচেনা নম্বর থেকে ফোন আসা মাত্রই ফিচারটি নিজে থেকেই সক্রিয় হবে। অপর প্রান্তে পরিচিত মানুষ বসে নাকি ডিপফেকের মাধ্যমে ভয়েস নকল করা হচ্ছে, তা কথা বলতে বলতেই ডিকোড করবে গুগল।

গুগলের দাবি, দুই ডিভাইসের মধ্যে ডিজিটাল হ্যান্ডশেক বা ভেরিফিকেশন ব্যবস্থা এন্ড-টু-এন্ড রিচ কমিউনিকেশন প্রযুক্তির উপর ভিত্তি করে কাজ করে। ফলে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ প্রাইভেট থাকে। সুবিধাটি এখন Android 12 ও তার উপরের ভার্সন চলা Pixel ফোনে চালু করা হচ্ছে। শুধুমাত্র ফোন বাই গুগল অ্যাপ থেকে করা কলেই ফেক কল ডিটেকশন কাজ করবে।

টেক জায়ান্টটি আরও জানিয়েছে, ফিচারটি RCS-এর উপর ভিত্তি করে নির্মিত। এটি ওপেন স্ট্যান্ডার্ড হওয়ার ফলে অন্যান্য অ্যাপ ও স্মার্টফোন নির্মাতারা প্রযুক্তিটি ব্যবহার করতে পারবে। অর্থাৎ, ভয়েস ক্লোনিং, কলার আইডি স্পুফিং, ও অন্যান্য ফোন প্রতারণার বিরুদ্ধে বড় পরিসরে সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Amazon Great Freedom সেলে 8,000 টাকা সস্তায় মিলবে OnePlus-এর ট্রিপল 50MP ক্যামেরার ফোন
  2. Redmi 17 5G: সস্তায় লঞ্চ হল রেডমির নতুন 5G স্মার্টফোন, রয়েছে 6,300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে
  3. 32MP সেলফি ক্যামেরার সঙ্গে স্টাইলিশ Vivo S2 ভারতে লঞ্চ হল, রয়েছে কার্ভড অ্যামোলেড স্ক্রিন ও 7,050mAh ব্যাটারি
  4. Redmi Note 17 5G ভারতে 8,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা-সহ লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবেন
  5. প্রায় 10 মাস রিচার্জ লাগবে না, Vi আনল নতুন আনলিমিটেড কলিং ও ডেটা প্ল্যান, দৈনিক খরচ সাড়ে দশ টাকা
  6. WhatsApp-এর এই 5 সেটিংস না পাল্টালে বিপদ, বাড়তে পারে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি
  7. 9,020mAh ব্যাটারির দুর্দান্ত Vivo ফোনে 2,500 টাকা ছাড় মিলছে, 32MP সেলফি ক্যামেরা-সহ আকর্ষণীয় ফিচার্স
  8. Jio আনল স্বাধীনতা দিবস বাম্পার অফার, 6,000 টাকা ছাড় হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানে
  9. Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
  10. Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.