আধার কার্ডে তথ্য বদল করতে কোন কোন নথি জমা দিতে হবে? দেখে নিন এক ঝলকে

বিজ্ঞাপন
Edited by Madhurima Dutta, আপডেট: 16 অক্টোবর 2019 10:15 IST

Aadhaar card: আধার কার্ডের ডাটাবেসে বায়োমেট্রিক তথ্য বলতে বোঝায় আঙুলের ছাপ এবং আইরিস স্ক্যান, এবং নিজের ছবি

আধারের সাথে (Aadhaar database) নিজের ছবি আপডেট করতে হবে? আপনি কোনও নথিপত্র জমা না দিয়ে আপডেটের জন্য আবেদন করতে পারেন। UIDAI বা Unique Identification Authority of India অর্থাৎ ১২-সংখ্যার আধার নম্বর জারি করার সরকারের এই সংস্থা টুইটারে বলেছে যে, আধার আপডেট করার জন্য অর্থাৎ ছবি, মোবাইল নম্বর এবং ইমেল ঠিকানা, বা আইরিস এবং আঙুলের ছাপের স্ক্যানগুলি পুনরায় জমা দেওয়ার জন্য কোনও সংশ্লিষ্ট নথি জমা দেওয়ার দরকার নেই। এই জাতীয় আপডেটের জন্য, ইউআইডিএআই অনুসারে, আধার কার্ড নিয়ে কেবল একটি আধার কেন্দ্রে যেতে হবে।

Advertisement

ইউআইডিএআই সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে নিয়মিত এই ধরনের তথ্য শেয়ার করে। আগের একটি ট্যুইটে, ভারতের অনন্য পরিচয় কর্তৃপক্ষ আধার ডাটাবেসে আপডেট হওয়া নাম, ঠিকানা এবং জন্ম তারিখের মতো বিবরণ পাওয়ার জন্য যে বৈধ কাগজপত্র জমা দেওয়া যেতে পারে তার একটি তালিকা ভাগ করে নিয়েছিল।

একজন আধার আবেদনকারীকে তালিকাভুক্তির প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট কিছু তথ্য প্রদান করা প্রয়োজন। আধার কার্ডের ডাটাবেসে বায়োমেট্রিক তথ্য বলতে বোঝায় আঙুলের ছাপ এবং আইরিস স্ক্যান, এবং নিজের ছবি। ইউআইডিএআই ওয়েবসাইট (uidai.gov.in) অনুসারে আবেদনকারীকে নাম, ঠিকানা, জন্মের তারিখ, মোবাইল নম্বর এবং ইমেল-এর মতো প্রাথমিক বিবরণও সরবরাহ করতে হবে যা পরে আধার কেন্দ্রে গিয়ে আপডেট করাও যেতে পারে।

Advertisement

সম্প্রতি প্যান বা স্থায়ী অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার নম্বর সংযুক্তির নির্ধারিত তারিখটি তিন মাস বাড়িয়েছে সরকার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Aadhar
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. কম র‍্যামের কম্পিউটার ও ল্যাপটপ 40 পার্সেন্ট দ্রুত করার দাবি Microsoft-এর
  2. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  3. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  4. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  5. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  6. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  7. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
  8. ডিসেম্বরে আসছে Samsung-এর প্রথম AI স্মার্ট গ্লাস, চশমাতেই হবে ফোনের নানা কাজ
  9. Apple-এর ব্যবসায় নতুন রেকর্ড, ভারতে সর্বোচ্চ আয়ের নজির, আইফোন বেচেই 57.6 বিলিয়ন ডলার
  10. মাত্র 555 টাকায় 1 হাজার জিবি ডেটা অফার করছে Jio
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.