ইন্টারনেটে দেদার বিকোচ্ছে 13 লক্ষ ভারতীয় ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্য

ইন্টারনেটে সবার চোখের সামনে বিক্রি হচ্ছে 1.3 লক্ষ ভারতীয় ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্য। প্রায় 130 মিলিয়ন মার্কিন ডলার দামের এই তথ্য ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে।

ইন্টারনেটে দেদার বিকোচ্ছে 13 লক্ষ ভারতীয় ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্য
হাইলাইট
  • Joker's Stash এ এই তথ্য বিক্রি হচ্ছে
  • হ্যাকাররা এখানে তথ্য বিক্রি করে
  • একটি কার্ডের মূল্য 100 মার্কিন ডলার
বিজ্ঞাপন

ইন্টারনেটে সবার চোখের সামনে বিক্রি হচ্ছে 1.3 লক্ষ ভারতীয় ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্য। প্রায় 130 মিলিয়ন মার্কিন ডলার দামের এই তথ্য ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে।

সম্প্রতি  Group-IBA নামের এক ইন্টারনেট সুরক্ষা কোম্পানি ভারতীয় কার্ড-হোল্ডারদের এই তথ্য ফাঁস হয়ে যাওয়ার খবর সামনে এনেছেন। “INDIA-MIX-NEW-01” শিরোনামে ইন্টারনেটে বিকচ্ছে এই তথ্য।

13 লক্ষ্য ক্রেডিট ও ডেবিট কার্ডের মধ্যে ভারতের বিভিন্ন ব্যাঙ্কের কার্ড রয়েছে। প্রত্যেক কার্ডের তথ্য কিনতে 100 মার্কিন ডলার খরচ করতে হবে। ইন্টারনেট সুরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক ইতিহাসে এটাই ভারতের সবথেকে বড় কার্ড স্ক্যাম।

“বিভিন্ন এটিএম ও পিওএস থেকে এই বিপুল পরিমাণ কার্ডের তথ্য হাতানো হয়েছে বলে মনে করা হচ্ছে।” রিপোর্টে জানানো হয়েছে।

“কার্ডের তথ্যের সাথেয় থাকছে ট্র্যাক ২ ডেটা। যে কোন ডেবিট ও ক্রেডিট কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপে এই তথ্য থাকে।” রিপোর্টে জানানো হয়েছে।

দুষ্কৃতিরা এই ধরনের তথ্য কিনে একই ধরনের কার্ড তৈরি করে এটিএম থেকে টাকা তুলে নেয়।

Joker's Stash নামে এক গোষ্ঠী এই কার্ডের তথ্য বিক্রি করছে। চলতি বছর ফেব্রুয়ারি মাসে 21 লক্ষ মার্কিন নাগরিকের কার্ডের তথ্য বিক্রি করেছিল এই গোষ্ঠী।

পরে অগাস্ট মাসে 53 লক্ষ কার্ডের তথ্য বিক্রি করেছিল Joker's Stash।

আরও পড়ুন:

কোয়ান্টাম কম্পিউটিংয়ে বিপ্লব! হাজার বছরের গণনা মুহূর্তে করছে Google

আয়কর দফতরের ইমেলের ছদ্মবেশে ম্যালওয়ার! জারি সতর্কতা

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  2. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  3. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  4. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  5. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  6. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  8. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  9. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  10. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »